প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ওমর (রা.) নারীদের মসজিদে যেতে...

ওমর (রা.) নারীদের মসজিদে যেতে কখনও নিষেধ করেন নি

২১ মার্চ ২০২৩ ০৮:০৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

নারীরা জাতির অর্ধেক জনশক্তি। তাদেরকে বাদ দিলে জাতির শক্তিও অর্ধেক কমে যায় এবং জাতির উন্নতি প্রগতির সম্ভাবনাও লুপ্ত হয়ে যায়। কারণ নারীদেরকে তো সমাজ থেকে বাদ দেওয়া যাবে না, তারা তখন জাতির বোঝা হয়ে দাঁড়াবে যা গোটা জাতির অগ্রগতিকে মন্থর করে দেবে।

আল্লাহর রসুল নারীদের কর্মক্ষমতা ও যোগ্যতাকে কাজে লাগিয়েছেন। ফলে তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হয়ে জাতিকেই সমৃদ্ধ করেছে, উন্নত অবস্থানে নিয়ে গেছে। তাদেরকে বিকশিত করার জন্য প্রয়োজন হয়েছে শিক্ষাপ্রদান এবং দায়িত্ব অর্পণ। ইসলামের সমাজের শিক্ষাকেন্দ্র, প্রশাসনিক কার্যালয় সবই ছিল মসজিদ। তাই নারীদেরকে সামষ্টিক কাজে সম্পৃক্ত করতে হলে মসজিদে তাদের যাতায়াত অবারিত করতে হয়েছে। রসুল সেটাই করেছেন।

এই কাজটি করা রসুলের জন্যও খুব সহজ হয় নি। তাঁকে বারবার করে নারীদেরকে এগিয়ে নেওয়ার গুরুত্বটা জাতির সামনে তুলে ধরতে হয়েছে। অনেকেই নারীদেরকে আবৃত রাখার বস্তু অথবা পুরুষের নিয়ন্ত্রণাধীন উপকারী জীববিশেষ বলে ভাবত। নিজেদের অভিরুচিকে নারীর উপর চাপিয়ে দিত জোর করে। সমাজটা ওভাবেই গড়ে উঠেছিল। সেই সমাজকে ভাঙার কাজ নিয়েছিলেন রসুলাল্লাহ। এজন্য প্রথমেই তাঁকে তাঁর সেই সঙ্গীদেরকে মনোভাবের পরিবর্তন ঘটাতে হয়েছে যারা চাইতেন না যে মেয়েরা পুরুষের সমকক্ষ হয়ে যাক, সকল কাজের কৃতিত্বে ভাগ বসাক; যারা চাইতেন মেয়েরা তাদের আজ্ঞাবহ অনুবর্তিনী হয়ে থাকুক।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

আল্লাহরর রসুলের এই নতুন সমাজব্যবস্থা ও দৃষ্টিভঙ্গিকে যারা মন থেকে মেনে নিতে পারেন না তারা এবার খুঁজতে থাকেন কী করে নারীদেরকে আবার গৃহবন্দী করা যায়। এজন্য তারা প্রথমে তাদেরকে মসজিদে যাওয়া থেকে ফেরানোর মাসলা বের করতে শুরু করল। রসুলাল্লাহর সারা জীবনের সুন্নাহকে বদলানোর জন্য তারা একটি পয়েন্টকে মহা গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসেন। সেটা হচ্ছে, খলিফা ওমর (রা.) নাকি নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন। সুতরাং সেটাও শরিয়তের অন্তর্ভুক্ত। ফকিহরা বলছেন এটা নাকি মাখরুহে তাহরিমি। আসুন দেখা যাক মূল বিষয়টা কী?

একবার খলিফা উমর (রা.) এর স্ত্রী আতিকা বিনতে যায়েদ (রা.) ফজরের বা এশার সালাতে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। ওমর (রা.) চুপ করে থাকলেন, কোনো উত্তর দিলেন না।

বস্তুত ঐ সময়টাতে তিনি চাচ্ছিলেন না যে তাঁর স্ত্রীরা কেউ মসজিদে যান। কারণ তখন কিছু দুষ্ট মোনাফেক চরিত্রের লোক মেয়েদের পিছে পিছে অনুসরণ করত যা মেয়েদেরকে সন্ত্রস্ত করত। যেন কোনো অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য ওমর (রা.) মনে মনে চাইতেন না যে রাতে মেয়েরা মসজিদে যাক। কিন্তু তিনি মুখ ফুটে কোনোদিন বলেন নি যে মেয়েরা মসজিদে যাবে না।

তখন আতিকা (রা.) বললেন, “আল্লাহর শপথ! আপনি যদি আমাকে সরাসরি নিষেধ না করেন তাহলে আমি মসজিদে যাবই যাব।” তথাপি ওমর (রা.) চুপ রইলেন, কারণ রসুলাল্লাহ স্বয়ং নারীদেরকে মসজিদে যাওয়ার আদেশ করেছেন, ঋতুবতী নারীদেরকেও আলোচনা শোনার জন্য মসজিদে বা ঈদগাহে উপস্থিত করেছেন, আল্লাহও বলেছেন, হে বনি আদম! তোমরা যখন সালাতের উদ্দেশে মসজিদে যাবে তখন উত্তম পোশাক পরিধান করবে (সুরা আরাফ, ৩১)।” বনি আদম বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায়। তাই ওমর (রা.) ইসলামের এই হুকুমের বিরুদ্ধাচারণ করতে পারেন না। কিন্তু পরিস্থিতি তাঁকে চিন্তিত করেছিল, তবু তিনি তাঁর স্ত্রীকে যেতে দিলেন।

পরবর্তীকালে একদিন আতিকা (রা.) কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন অমন করে মসজিদে যেতেন যখন এটা জানতেন যে ওমর (রা.) এটা পছন্দ করছেন না? তিনি উত্তরে বলেছিলেন, “ঠিক সেই কারণেই যার দরুন তিনিই আমাদেরকে মসজিদে যেতে নিষেধ করতে পারেন নি। (মুসান্নাফ ইবনে আবি শাইবা (১:১০৬)।

একদিন ওমর (রা.) স্বয়ং তাঁর স্ত্রীকে প্রশ্ন করেছিলেন, আমি কসম করে বলছি তুমি ভালো করে জানো যে আমি এটা অপছন্দ করি।” তখন আতিকা (রা.) বলেছিলেন, “আল্লাহর শপথ! আমি বিরত হবো না যতক্ষণ না আপনি আমাকে নিষেধ করেন।” তখন ওমর (রা.) বললেন, “সত্য বলতে আমি তো তোমাকে নিষেধ করছি না।” যখন মসজিদে নববীর ভেতরে ওমর (রা.) ছুরিকাঘাতে আততায়ীর হাতে নিহত হন তখন সেখানে তাঁর স্ত্রী আতিকা বিনতে যায়েদ (রা.) -ও উপস্থিত ছিলেন। (আল মুহাল্লা, ইবনে হাজাম)।

ওমর (রা.) মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদে মেয়েদের জন্য পৃথক একটি দরজা বানিয়ে দিয়েছিলেন। মেয়েরা তখন দুটো দরজাই ব্যবহার করতে পারতেন। কিন্তু পুরুষরা কেবল একটি দরজাই ব্যবহার করতেন।  সুতরাং ওমর (রা.) নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন এমন কথা আমিরুল মোমেনীনের উপর একটি অপবাদ আরোপের শামিল।

সমাজে যদি ফেতনা বিস্তার লাভ করবে, তখন নারী ও পুরুষ সকলের উপর ফরজ দায়িত্ব হয়ে দাঁড়াবে সেই ফেতনাকে নির্মূল করার জন্য প্রয়োজনে যুদ্ধ করা। কিন্তু নারীদেরকে লুকিয়ে রাখা তো ফেতনা নির্মূল করার কোনো পন্থা হতে পারে না। আল্লাহই স্বয়ং বলেছেন, তোমরা যুদ্ধ করো যে পর্যন্ত না ফেতনা দূরীভূত হয় এবং জীবনব্যবস্থা সম্পূণরূপে আল্লাহর পক্ষ থেকে হয়। (সুরা আনফাল, ৩৯)। আমাদের ইসলামী বিশেষজ্ঞরা যুদ্ধ জেহাদ করার মতো শ্রমসাধ্য ঝুঁকিপূর্ণ কাজের থেকে পলায়ন করার জন্যই ফেতনার যুগের অজুহাত তুলে নারীদেরকে ঘরে ধরে রাখার মাসলা আবিষ্কার করছেন। কিন্তু লাভ হচ্ছে কী?

বিগত আটশ বছর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম জাতি সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের শিকার। হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লঙদের পরে ইউরোপীয় বিভিন্ন জাতি যেমন ইংরেজ, ডাচ, পর্তুগিজ, ফরাসি, ইতালিয় সবশেষে এখন মার্কিনরা একটার পর একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ধ্বংস করে দিয়েছে। ইহুদি বৌদ্ধ খ্রিষ্টান হিন্দু সকল জাতির লোকেরাই যে যেখানে পাচ্ছে মুসলিম জনগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে, ঘর থেকে টেনে বের করে মুসলিম পর্দানশীন নারীদেরকে গণধর্ষণ করছে। তাদেরকে বন্দী করে নিয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে বেশ্যালয়ে। তারা উদ্বাস্তু হয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, জীবিকার প্রয়োজনে দেহবিক্রি করছে।

এই হলো নারীদেরকে পিছিয়ে রাখার, তাদের উপর বিকৃত পর্দাপ্রথা চাপিয়ে দেওয়ার নেটফল। তারা আজ নিজেদের ইজ্জত রক্ষা করতে সমর্থ নয়, জাতিও তাদেরকে রক্ষা করতে সমর্থ নয়। অথচ এই পরাজিত লাঞ্ছিত জাতির আলেম মুফতি মোজাদ্দিসরা কী করছেন? তারা বসে বসে মাসলা বের করছেন যে, নারীর চোখ দেখা, ভ্রু প্লাক করা, নেইল পলিশ দেওয়া জায়েজ নাকি না জায়েজ। জাতির বর্তমান এই হীনতা নিয়ে তাদের মনে কোনো হীনম্মন্যতা নেই, পরিত্রাণের পথ খোঁজারও কোনো তাড়না নেই। এখনও তাদের ওয়াজের মূল বিষয় নারীর পর্দা আর অন্য কোনো ফেরকার আলেমদের বিষোদ্গার করা। আল্লাহর দীনের সঙ্গে এর চেয়ে বড় উপহাস আর কী হতে পারে? অথচ উম্মতে মোহাম্মদীর নারীরা রসুলের সঙ্গে যুদ্ধে গিয়েছেন, অস্ত্র হাতে পরাজিত করেছেন রোমান পারস্যের সুপ্রশিক্ষিত সেনানীকে।

এবার আমরা হাদিস গ্রন্থ থেকে এতদসংক্রান্ত কিছু হাদিস জেনে নেব।

■ আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল ﷺ বলেছেন, -“তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। [সহিহ মুসলিম, খণ্ড ১, অধ্যায় ১৭৭, হাদিস হা/৮৮৬]

■ রাসুল ﷺ স্বামীদের উদ্দেশ করে বিশেষভাবে বলেছেন যদি তোমাদের মধ্যকার কারো স্ত্রী মসজিদে আসার অনুমতি চায়, তাহলে তাকে মসজিদে আসতে নিষেধ করবে না। [সহিহ বুখারী, খণ্ড ১, অধ্যায় নামাজ, অনুচ্ছেদ ৮০, হাদিস হ/৮৩২]

■ আবু হেুারায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ বলেছেন, -“তোমরা আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদসমূহে আসতে নিষেধ করো না। তবে তারা যেনো সুগন্ধি ব্যবহার না করে বের হয়। [সুনানে আবু দাউদ, খণ্ড ১, অনুচ্ছেদ ৫৮, হাদিস হা/৫৬৫]

■ আব্দুল্লাহ ইবন উমার (রা.) হতে বর্ণিত রাসুলুল্লাহ ﷺ বলেছেন, -“তোমরা তোমাদের নারীদেরকে রাত্রিবেলা মসজিদে যাওয়া থেকে বাধা প্রদান করবে না।” [মুসনাদ ইমাম আহমাদ, খণ্ড-২, হা/১৩৩২]

■ আয়িশা(রা.) থেকে বর্ণিত, তিনি বলেন নারীরা রাসুলুল্লাহ ﷺ এর সাথে ফজরের সালাত আদায় করতো, অতঃপর তাদের চাদর মুড়ি দিয়ে বের হয়ে যেত (তখন) তাদেরকে চেনা যেত না। [সহীহ বুখারী, সহীহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, মুসনাদ ইমাম আহমাদ, খণ্ড-২ হা/১৩৪৪]

■ জনৈকা নারী সাহাবি রাসুল ﷺ এর খুতবা শুনে শুনে সুরা কাফ মুখস্থ করেছিলেন। [মুসলিম হা/২০৪৯; মিশকাত হা/১৪০৯]

এই হাদিসগুলো থেকে বোঝা যায় রসুলাল্লাহ এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যেখানে নারীরা এতটাই নিরাপদ ছিলেন যে তারা রাতের অন্ধকারেও মসজিদে যাতায়াত করতে পারতেন। সুতরাং নারীদেরকে বন্দী না করে অমন সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামের আগমনের উদ্দেশ্য।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর