প্রচ্ছদ    অর্থনীতি   সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন চালের বাজার

সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন চালের বাজার

৭ নভেম্বর ২০২২ ০৩:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

সাঈদ বিন তারিক:
সংকটের গুজব আর সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন চালের বাজার। এক সপ্তাহে কেজিতে বেড়েছে আট টাকা। সরকার বাড়তি দামে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় মোকাম মালিক ও শিল্প গ্রুপগুলো চালের মজুত করছে। সংকটের গুজবে সাধারণ মানুষও বাড়তি চাল কিনে রাখছে বলে অভিযোগ উঠেছে। 
দাম বাড়লেও মানুষ ভাত খাওয়া কমাবে না আবার চালের দাম কমলে মানুষ বেশি বেশি ভাত খাবে না। মানে চালের চাহিদার একটা নির্দিষ্ট পরিমাণ আছে যার খুব একটা হেরফের হয় না। এর সুযোগ নিয়ে থাকে ব্যবসায়ীরা। তাদের মধ্যে একটা বোঝাপড়া করে দাম কতটা বাড়াবে, কখন বাজারে চাল ছাড়বে, কখন উধাও করে দেবে তা তারা নিজেরা ঠিক করে নেয়। আর ক্রেতারা অসহায় হয়ে পড়ে।
চট্টগ্রামের সবচেয়ে বড় দুটি পাইকারি চালের বাজার পাহাড়তলী ও চাক্তাইয়ে চালের কোনো সংকট নেই এবং সরবরাহও স্বাভাবিক রযেছে। গুদামগুলোতেও পর্যাপ্ত চাল মজুত রয়েছে। আবার প্রতিদিনই ট্রাক এবং কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন মোকাম থেকে চাল আসছে এখানে। কিন্তু তারপরও ১৯০০ টাকার ৫০ কেজির প্রতি বস্তা মোটা সিদ্ধ চাল এখন বিক্রি হচ্ছে ২৩০০ টাকা দরে। একইভাবে ২১০০ টাকার গুটিস্বর্ণা ২৩৫০ টাকা, ২৬০০ টাকার মিনিকেট ২৯০০ টাকা এবং ৩২৫০ টাকার নাজিরাশাইল ৩৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সিদ্ধ চালের মতোই লাগামহীন আতপ চালের চালের বাজারও।
গুজব এবং নানা অজুহাতে সিন্ডিকেট ব্যবসায়ীরা অস্থির করে তুলছে চালের বাজার। বিশেষ করে সরকার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের পর শিল্পগ্রুপগুলো আগেভাগেই কৃষকদের কাছ থেকে চাল কিনে রাখছে। সে সঙ্গে ডলার সংকটের অজুহাতে চালের দাম বাড়াচ্ছে আমদানিকারকরা। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সংকটের গুজবে ক্রেতাদের অতিরিক্ত চাল কেনার প্রবণতা। চালের দাম কেন বাড়লো তা নিয়ে কখনও পাইকার, কখনো মিলারের দিকে অভিযোগের তীর ছুঁড়তে দেরি করেন না বিক্রেতারা। এবার পালে নতুন হাওয়া বড় কোম্পানিগুলোর বাজারে আসা। তাদের অতিরিক্ত মজুদের কারণেই এই খাদ্যপণ্যের দাম কমছে না বলে জানান ব্যবসায়ীরা। তবে বড় কোম্পানিগুলোর কর্তাব্যক্তিদের দাবি, অর্থনীতির বেশ কিছু সূচকে বড় পরিবর্তন এবং মাঠ পর্যায়ে উৎপাদন ও সরবরাহের সঠিক তথ্যের ঘাটতির কারণেই অস্থির চালের বাজার।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরকারের শিথিল নীতি ও তড়িৎ ব্যবস্থা না নেওয়ার ফলে জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। মজুদদারদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা চালের বাজার আরও অস্থিতিশীল করে তুলবে। রাজশাহীর সাহেব বাজারের পাইকারি চাল ব্যবসায়ী রওশন আলী বলেন, চালের দাম বাড়লে যাদের লাখ লাখ টন ধান-চাল মজুদ করার ক্ষমতা আছে তাদের লাভ। মৌসুমের শুরু থেকেই ধানের দাম বেশি। অটো রাইস মিল মালিকরা অনেক বেশি ধান সংগ্রহ করে নিজেদের ইচ্ছেমতো চালের বাজার নিয়ন্ত্রণ করছেন। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় এই চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।
আরেক ব্যবসায়ী রহমত উল্লাহ বলেন, বাজারে চালের সরবরাহে ঘাটতি নেই। সরবরাহ বেশি, কিন্তু দামও বেশি। মৌসুমের শুরুতেই মজুদদাররা ধান-চাল মজুদ করে রাখে। তারাই বাজার নিয়ন্ত্রণ করে। এসব সিন্ডিকেট ও মজুদদাররা সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেয়। উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রায় ২০০ অটো রাইস মিল মালিক ও শতাধিক মজুদ ব্যবসায়ী বাজার রেখেছে নিজের দখলে। 
চট্টগ্রাম পাহাড়তলী বনিক সমিতির সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আছেন, যারা ভাবছে দেশে দুর্ভিক্ষ লাগবে এ অজুহাতে তারা চাল স্টক করছে। আবার কাস্টমার যারা এক বস্তা চাল নিত, তারাও বেশি করে চাল কিনছেন। এক বস্তার জায়গাতে তিন থেকে ৪ বস্তা চাল নিচ্ছেন। মেসার্স তোফায়েল এন্টারপ্রাইজের মালিক তোফায়েল আহমেদ খোকা বলেন, মধ্যবিত্ত ব্যবসায়ীরা তো চাল আমদানি করতে পারছে না। সরকার কিছু ব্যবসায়ীকে চাল আমদানি করার অনুমতি দিয়েছে, যার ফলে ওদের হাতে এটি নিয়ন্ত্রণ হচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছিলেন আব্দুল মালেক (৫৬)। নিজের নামে একটি মোবাইল সিম কিনতে গিয়ে জানতে পারেন, তাঁর এনআইডির বিপরীতে…
 ৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ এর আলোকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১…
 ৪ নভেম্বর ২০২৬    বরিশাল

ফকিরহাটে বসতবাড়ির আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

ফকিরহাটে বসতবাড়ির আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামের এক…
 ৪ নভেম্বর ২০২৬    খুলনা

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক…
 ৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শফিকুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে বুধবার (৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস,…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর!

দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর!
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনে অনুসন্ধান শুরুর আগেই ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। সাবেক…
 ৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তার…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আ. লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুরে তাণ্ডব!

আ. লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুরে তাণ্ডব!
গাজীপুর, মিরপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ!

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ!
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের…
 ৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, বিলম্বে ক্ষতি বাড়বে: জামায়াত আমির!

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, বিলম্বে ক্ষতি বাড়বে: জামায়াত আমির!
পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪…
 ৪ নভেম্বর ২০২৬    বিনোদন

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়, ‘স্পেস লেজার’ নিয়ে মাস্কের ব্যঙ্গ!

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়, ‘স্পেস লেজার’ নিয়ে মাস্কের ব্যঙ্গ!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বড় পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ঘিরে প্রচলিত ‘স্পেস লেজার’…
 ৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ‎‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন…
 ৪ নভেম্বর ২০২৬    খুলনা