প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার কারা...

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার কারা করে, কেন করে?

২৭ মে ২০২৩ ০৭:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

আমরা হেযবুত তওহীদ একটি ধর্মীয় সংস্কারমূলক অরাজনৈতিক আন্দোলন। আমরা বিগত ২৫ বছর যাবত জঙ্গিবাদ, ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা, ধর্মের নামে অপরাজনীতি ইত্যাদির বিরুদ্ধে আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছি। মানবজাতিকে আহ্বান করছি সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পড়্গে ঐক্যবদ্ধ হতে। আমাদের এই সংগ্রামের পথকে বারবার রুদ্ধ করার চেষ্টা করেছে দুইটি শ্রেণি। প্রথমত, ধর্মব্যবসায়ী একটি শ্রেণি যারা ইসলামের নামে, ধর্মের নামে স্বার্থ উদ্ধার করে। দ্বিতীয়ত, ধর্মবিদ্বেষী আরেকটি শ্রেণি।

ধর্মব্যবসায়ীরা কেন অপপ্রচার করে?
হেযবুত তওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কোর’আন ও হাদিস থেকে অকাট্যভাবে প্রমাণ দিয়েছেন যে, ধর্মকে ব্যবহার করে ব্যক্তিগত, গোষ্ঠীগত, অর্থনৈতিক, বৈষয়িক বা রাজনৈতিক ইত্যাদি যে কোনোরকমের পার্থিব স্বার্থ হাসিল করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। হেযবুত তওহীদের এই বক্তব্য স্বভাবতই সেই শ্রেণিটির বিরুদ্ধে গেছে যারা এই মুসলিম দাবিদার জনগোষ্ঠীর মধ্যে ধর্মের নামে অর্থনৈতিক, রাজনৈতিকসহ বিবিধ স্বার্থ হাসিল করছে। ফলে তারা এখন আমাদের বিরম্নদ্ধে লেগেছে। তারা দেখল যে, সর্বনাশ! এই আদর্শ, এই দলিল যদি জনগণ পেয়ে যায় তাহলে তো আর ধর্মের কাজ করে টাকা কামাই করা চলবে না, স্বার্থ উদ্ধার করা চলবে না, ইসলামের নাম ব্যবহার করে স্বার্থের রাজনীতি করা চলবে না। তারা একজোট হলো হেযবুত তওহীদের বিরুদ্ধে । অপপ্রচার শুরু করল যে হেযবুত তওহীদ ইসলামের শত্রু, আলেমদের শত্রু, নাস্তিক, মুরতাদ, ইহুদি-খ্রিষ্টানের দালাল, সরকারের দালাল, ভারতের দালাল ইত্যাদি।তাদের এসব অপপ্রচার যে সর্বাংশে মিথ্যা তা এখন অনেকেই জানতে পারছেন এবং হেযবুত তওহীদের বক্তব্য এখন অপপ্রচারের বর্ম ভেদ করে জনগণের হৃদয়ে প্রবেশ করছে।

ধর্মবিদ্বেষীরা কেন অপপ্রচার করে?

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার করে থাকে অপর যে শ্রেণিটি তারা হলো ধর্মবিদ্বেষী শ্রেণি। তারা আসলে ধর্মকেই প্রত্যাখ্যান করেছে। তারা স্রষ্টায় বিশ্বাসী নয়। তারা ধরেই নিয়েছে যে, ধর্ম মানেই খারাপ, এতে কল্যাণকর ও ইতিবাচক কিছুই নেই। মুসলমানমাত্রই জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, বর্বর, আইনবিরোধী ইত্যাদি। আমাদের বিরোধিতা করার জন্য আমাদের সংগঠনের আরবিতে রাখা নামটাই তাদের কাছে যথেষ্ট। তারা খতিয়ে দেখার চেষ্টা করেনি যে, আমরা কারা, আমাদের লক্ষ্য-উদ্দেশ্য কী, আমাদের কর্মসূচি কী, আমাদের মনোভাব কী, অভিপ্রায় ও অভিমুখ কী। আমরা কি অন্ধত্ব ও কূপমন্ডপ চেতনা লালন করি নাকি নৈতিক চেতনাসমৃদ্ধ আধুনিক ও প্রগতিশীল সমাজের স্বপ্ন দেখি? কোনোকিছু না জেনেই আমাদেরকে শত্রুতার কাতারে ফেলে দিয়ে বিগত ২৫ বছর যাবৎ কী পরিমাণ হয়রানি, অত্যাচার, নির্যাতনের শিকার আমাদেরকে করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মত নয়।

ধর্মব্যবসায়ীদের মিথ্যাচার থেকে এই ধর্মবিদ্বেষীদের মিথ্যাচার একটু ভিন্ন মাত্রার। এরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে, কোনো দলকে জঙ্গি হিসাবে পরিচিত করতে পারলে সেই দলের পক্ষে কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই কৌশলটিই তারা নিয়েছিল। তারা বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে হেযবুত তওহীদকে জঙ্গি দল হিসাবে সাব্যস্ত করতে থাকল। হাজার হাজার বার তারা হেযবুত তওহীদকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসাবে তাদের পত্রিকায় ও টিভি মিডিয়ায় প্রচার করেছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, হেযবুত তওহীদের বৈধতা দলিল তাদের সামনে মেলে ধরেছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাদের চোখের সামনে পড়ে ছিল বিদ্বেষের কালো পর্দা, যার দরুন সাদা ও কালোর তফাৎ তারা করতে পারেনি। তারা ধরেই নিয়েছে যে, আমরা জঙ্গি এবং আজ না হলেও কাল আমরা ঠিকই জঙ্গিবাদী কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে যাব। গণমাধ্যমে আমাদের নামে প্রচারিত ডাহা মিথ্যাচারের প্রতিবাদ প্রকাশেরও প্রয়োজনবোধ করেনি তারা।

আমরা যেটা নীতি হিসাবে নিয়েছি সেটা হলো, যে কোনো পরিস্থিতিতে সত্য প্রচার করে যাওয়া। কারণ মিথ্যা অপবাদ দিয়ে যতই আমাদেরকে দোষী বানিযে রাখা হোক না কেন আমাদের ধারণকৃত ও প্রচারিত মহাসত্য একদিন সকল মিথ্যাকে মিথ্যা বলে চিহ্নিত করে দেবে। মিথ্যার দেওয়াল সত্যের মোকাবেলায় খুবই দুর্বল।সকলের প্রতি আমাদের বিনীত আরজ থাকবে, আমাদের বিষয়ে কোথাও নেতিবাচক কোনো কথা শুনলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের অধিকাংশ জেলাতেই আমাদের কার্যালয় আছে। আমাদের বই পড়েন, অনলাইনে আমাদের বক্তব্য দেখুন। তৃতীয় পক্ষেরে কথাকে আমাদের কথা বলে গ্রহণ করবেন না। আমাদের কথা আমাদের মুখে শুনুন। আমরা যেটা আকিদা, আমরা সেটাই বলব। যেহেতু আমরা স্বার্থ হাসিল করছি না, তাই কোনো সত্যকে আড়াল করার কোনো প্রয়োজন আমাদের হয় না, হবে না ইনশাল্লাহ।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক