প্রচ্ছদ    খেলাধুলা   উইলিয়ামসনের বীরত্বে শেষ বলে নিউ...

উইলিয়ামসনের বীরত্বে শেষ বলে নিউ জিল্যান্ডের জয়

১৩ মার্চ ২০২৩ ০৮:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
মাঠের হাজার হাজার চোখ তখন তাকিয়ে বড় পর্দায়। রিপ্লে দেখানো হচ্ছে। রোমাঞ্চকর কোনো চলচ্চিত্রের শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস ‘ক্লাইম্যাক্স’ যেন। কেন উইলিয়ামসন লম্বা পা বাড়িয়ে এগিয়ে দিলেন ব্যাট। ক্রিজে পৌঁছানোর মরিয়া চেষ্টায় শেষ মুহূর্তে দিলেন ডাইভ। বল ছোবল দিল স্টাম্পে। অবিশ্বাস্য সেই দ্বৈরথে মাইক্রোসেকেন্ড ব্যবধানে জিতে গেলেন উইলিয়ামসন। হাঁটু গেড়ে বসেই তার মুখে বিজয়ের হাসি। গ্যালারিতে স্বাগতিক দর্শকের উল্লাস। টিভিতে ধারাভাষ্যকারের উত্তেজিত উচ্চারণ, “দা ডেসপারেট ডাইভ গেটস নিউ জিল্যান্ড হোম ইন আ থ্রিলার…।” 
আরও একবার নিউ জিল্যান্ড, আরও একটি উত্তেনাময় সমাপ্তি। দুই সপ্তাহ আগেই ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের জয়ের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বলে জয়। ক্রাইস্টচার্চ টেস্টে ২ উইকেটের এই জয়ে সিরিজে এগিয়ে গেল কিউইরা। শেষ ২ বলে নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল ১ রান। অসাধারণ এক সেঞ্চুরিতে দলকে এগিয়ে নেওয়া উইলিয়ামসন তখন স্ট্রাইকে। কিন্তু আসিথা ফার্নান্দোর বাউন্সারে ব্যাটে-বলে করতে পারলেন না তিনি। ম্যাচ গড়াল শেষ বলে। এবার আরেকটি বাউন্সার। পুল করার চেষ্টায় আবারও ব্যাটে-বলে হলো না। কিন্তু রান তো নিতেই হবে! 
নন-স্ট্রাইক থেকে ছুটলেন নিল ওয়্যাগনার। কিপার নিরোশান ডিকভেলা বল ধরে গ্লাভস হাতেই থ্রো করলেন। স্টাম্পে লাগলেই আউট, কিন্তু তিনি পারলেন না লাগাতে। ক্রিজের মাঝখানে দাঁড়িয়ে থাকা আসিথা পেলেন বল। দ্রুত ধরেই তিনি থ্রো করলেন নন-স্ট্রাইক প্রান্তে। স্টাম্পে লাগাতেও পারলেন। কিন্তু উইলিয়ামসন ক্রিজে পৌঁছে গেলেন নিরাপদে। ট্র্যাজেডি নয়, তিনি হয়ে রইলেন অবিস্মরণীয় জয়ের নায়ক। হতাশায় মুষড়ে পড়ল শ্রীলঙ্কানরা। 
শেষ দিনে রোমাঞ্চের উপকরণ এই টেস্টে মজুদ ছিল আগে থেকেই। বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় তা রূপ নেয় ওয়ানডে ম্যাচের। ৫৩ ওভারে নিউ জিল্যান্ডের প্রয়োজন পড়ে ২৫৭ রান, শ্রীলঙ্কার ৯ উইকেট। নানা বাঁক পেরিয়ে লড়াই পৌঁছে যায় শেষ বলের সমীকরণে। 
ওই শেষ বলের আগেও নাটক কম হয়নি। শেষ ৩ ওভারে যখন প্রয়োজন ২০ রান, তখনও নিউ জিল্যান্ডের উইকেট আছে ৫টি। কিন্তু পরপর দুই ওভারে তারা হারায় ২ উইকেট, রান আসে ১২। শেষ ওভারে প্রয়োজন পড়ে ৮ রানের।
প্রথম দুুই বলে সিঙ্গেল নেন উইলিয়ামসন ও ম্যাট হেনরি। তৃতীয় বলে দুই রানের চেষ্টায় রান আউট হয়ে যান হেনরি। ৩ বলে যখন প্রয়োজন ৫ রান, সীমানায় ছড়িয়ে প্রায় সব ফিল্ডার, অসাধারণ এক শটে দুই ফিল্ডারের মাঝ দিয়ে চার মারেন উইলিয়ামসন। সমীকরণ চলে আসে নাগালে। কিন্তু পঞ্চম বলে তিনি পারেননি বলে ব্যাট ছোঁয়াতে। এরপর সেই শেষ বলের নাটকীয়তা।
টেস্ট ক্রিকেটের ১৪৬ বলের ইতিহাসে শেষ বলে ম্যাচ জয়ের ঘটনা আছে আগে আর একটিই। ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। কাকতালীয়ভাবে, ডারবানে সেই টেস্টেও শেষ ওভারে ইংলিশদের প্রয়োজন ছিল ৮ রান। তারাও ম্যাচটি জিতেছিল ২ উইকেটে। হৃদয়ভাঙা এই হারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকেও ছিটকে গেল শ্রীলঙ্কা। আগামী জুনে ওভালে ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া।
ক’দিন আগে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। এবারও তিনিই নায়ক ব্যাটিং মাস্টারক্লাসের প্রদর্শনীতে। ২৭তম টেস্ট সেঞ্চুরিতে অপরাজিত থেকে যান তিনি ১৯৪ বলে ১২১ রানের ইনিংস খেলে।
তবে নায়ক তিনি একা নন। ড্যারিল মিচেলকে যে পিছিয়ে রাখা যায় না কোনোভাবেই! উইলিয়ামসনের সঙ্গে তার ১৫৭ বলে ১৪২ রানের জুটিই মূলত নিউ জিল্যান্ডকে এগিয়ে নেয় জয়ের কাছে।
ক্রিজে গিয়ে প্রথম বলেই ছক্কা মারেন তিনি। তখনও পর্যন্ত নিউ জিল্যান্ডের রান রেট ছিল তিনের নিচে। কিন্তু ৪টি করে চার ও ছক্কায় মিচেলের ৮৬ বলে ৮১ রানের ইনিংস দারুণভাবে মিটিয়ে দেয় পরিস্থিতির দাবি। প্রথম ইনিংসের মহামূল্য সেঞ্চুরির সঙ্গে শেষ দিনের এই ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ মিচেলই।
দিনের শুরুতে সম্ভব ছিল সব ফলাফলই। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে যায় ৩৭ ওভার। খেলা শুরুর পর দুই অপরাজিত ব্যাটসম্যান টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। শ্রীলঙ্কা লড়াইয়ে ফেরে প্রবাথ জয়াসুরিয়ার স্পিনে। কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন টম ল্যাথাম (২৪)। শুরুটা দারুণ করলেও হেনরি নিকোলস (২০) আউট হয়ে যান জয়াসুরিয়াকে সুইপ খেলে।
৯০ রানে ৩ উইকেট হারানো নিউ জিল্যান্ডের রান রেটও তখন ধুঁকছে। মিচেল উইকেটে গিয়ে প্রাণের সঞ্চার করেন তাদের সম্ভাবনায়। প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে জয়াসুরিয়াকে ছক্কায় ওড়ান তিনি। এরপর ছুটতে থাকেন দারুণ খেলে। শ্রীলঙ্কা হাতছাড়া করে উইলিয়ামসনকে ফেরানোর সুবর্ণ সুযোগ। ৩৩ রানে উইকেটের পেছনে ডাইভ দিয়ে ক্যাচ নিতে পারেননি নিরোশান ডিকভেলা।
উইলিয়ামসন ও মিচেলের জুটির সময় মনে হচ্ছিল, নিউ জিল্যান্ড জিতে যাবে সহজেই। কিন্তু আসিথা ফার্নান্দো দুর্দান্ত বোলিংয়ে জাগিয়ে তোলেন শ্রীলঙ্কার সম্ভাবনা। স্টাম্পের বাইরের ইয়র্কার লেংথের বল স্টাম্পে টেনে আনেন মিচেল। দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে যান টম ব্লান্ডেল। এই জোড়া শিকারের পর আসিথা ফিরিয়ে দেন মাইকেল ব্রেসওয়েলকেও। পরে টিম সাউদিকে দ্রুত বিদায় করেন লাহিরু কুমারা।
কিন্তু উইলিয়ামসনকে বিদায় করা যায়নি। সেঞ্চুরি ছুঁয়ে আরও এগিয়ে দলের জয় সঙ্গে নিয়েই ফেরেন তিনি। আগের টেস্টে ইংল্যান্ডের শেষ উইকেট নিয়ে ১ রানের জয় নিশ্চিত করেছিলেন যিনি, সেই নিল ওয়্যাগনার এবার চোট নিয়েও ব্যাটিংয়ে গিয়ে স্বাক্ষী হন অবিস্মরণীয় জয়ের। আগামী শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে।

সংক্ষিপ্ত স্কোর: 
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৫৫ 
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৭৩ 
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩০৫

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৫, আগের দিন ২৮/১) ৭০ ওভারে  ২৮৫/৮ (ল্যাথাম ২৫, কনওয়ে ৫, উইলিয়ামসন ১২১*, নিকোলস ২০, মিচেল ৮১, ব্লান্ডেল ৩, ব্রেসওয়েল ১০, সাউদি ১, হেনরি ৪, ওয়্যাগনার ০*; রাজিথা ১৭-৫-৬১-১, আসিথা ১৯-৪-৬৩-৩, জয়াসুরিয়া ১৯-১-৯২-২, কুমারা ১৫-৩-৬১-১)

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফল: নিউ জিল্যান্ড ২ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে 
ম্যান অব দা ম্যাচ: ড্যারিল মিচেল (১০২ ও ৮১)
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর