প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   পাশ্চাত্য ও ইসলামি সমাজের নারী...

পাশ্চাত্য ও ইসলামি সমাজের নারী (২য় পর্ব)

১৯ মে ২০১৫ ০৫:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

যে দীনের আবির্ভাবে যুগ যুগ ধরে নির্যাতনের শিকার নারীরা মুক্তির পথ পেয়েছে, যে জীবনব্যবস্থা সকল যুগে সবার জন্য উপযোগী, আজকের তথাকথিত প্রগতিশীলরা সেই ব্যবস্থাকেই পুরাতন ও অচল বলে আখ্যায়িত করেন। এর মূল কারণ ইসলামে নারীদের কাজের পরিসীমা ও অধিকার সম্পর্কে ধর্মব্যবসায়ী মোল্লাদের ভুল ব্যাখ্যা। মোসলেম  বীরাঙ্গনাদের ইতিহাস আজ চাপা পড়ে গেছে বিকৃত ইসলামের মাসলা মাসায়েলের, ফতোয়ার কেতাবের নিচে। -আয়েশা সিদ্দীকা

পশ্চিমা সমাজ তাদের সৃষ্ট সমস্যা সমাধানের জন্য যত সংঘই করেছে কোনটাই পরিণতিতে সফল হয় নি, কারণ প্রাকৃতিক নিয়মের সঙ্গে সঙ্গতিহীন জীবনব্যবস্থার কারণে এই সমস্যাগুলি উদ্ভূত হয়েছে, তাই এগুলির একমাত্র সমাধান-ঐ প্রাকৃতিক নিয়মেরই পূনঃপ্রতিষ্ঠা। কোন সংঘ, সভা, সমিতি, সেমিনার, সিম্ফোজিয়াম, দিবসপালন, র‌্যালি, মৌনমিছিল, মোমবাতি প্রজ্জ্বলন করেই এগুলির সমাধান করা যায় নি, যাবেও না। নারীরা নিজেদের অধিকার যখন পুরুষের কাছে দাবি করে, তখন সেটাই একটি স্ববিরোধিতা। সকল অধিকারের যিনি দাতা অর্থাৎ আল্লাহ, তিনি তো প্রত্যেকের অধিকার বিধিবদ্ধ করেই রেখেছেন। তাঁকে অগ্রাহ্য করে নারীরা আজ অর্ধনগ্ন হয়ে উপরোক্ত বিবিধ কর্মসূচি পালন করছে আর ইভ-টিজিং বন্ধের আহ্বান জানাচ্ছে। তারা নিজেদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করছে আর স্বপ্ন দেখছে কেউ তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে না। আয়াতুল্লাহ খামেনী এ প্রসঙ্গে বোলেছেন, “পাশ্চাত্য নারী-স্বাধীনতার নামে যে ধারণা ছড়িয়ে দিয়েছে, তার উদ্দেশ্য হলো নারীকে নিতান্তই পুরুষের ইন্দ্রিয় বিনোদনের সামগ্রী হিসেবে ব্যবহার করা।” এই কি স্বাধীনতা, না নারীর জন্য চরমতম অবমাননাকর, নিকৃষ্টতম অবমূল্যায়ন?

পাশ্চাত্যের ইতিহাসে নারী-মর্যাদার কোন নজির না থাকায় তারা বে-নজির অশ্লীলতা ও অসভ্যতার মাধ্যমে তাদের সমাজে নারী-অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। অথচ ইসলাম নারীর যে অধিকার ও মর্যাদার স্বর্ণোজ্জ্বল ইতিহাস ধারণ করে আছে, ধর্মব্যবসায়ী আলেম সমাজ ও পাশ্চাত্য ঐতিহাসিকরা তা বহু বিকৃত করে দিলেও যতটুকু জানা যায়, তা আমাদেরকে বিষ্মিত করে। যেখানে রসুলাল্লাহর যুগের মেয়েরা সত্যদীন প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধের ময়দানে অনেক ক্ষেত্রে পুরুষদের সমকক্ষ ভূমিকা পালন করেছে, সেখানে ইসলামের দোহাই দিয়ে আমাদের আলেমরা নারীদেরকে চার দেয়ালের মধ্যেই আবদ্ধ করে দিয়েছে। প্রকৃত ইসলামের যুগে নারীরা ঘোড়ায় চড়ে যুদ্ধে মাঠ কাঁপাতো, আর আজকের বিকৃত ইসলামে যে মেয়ে যত অতিকায় বোরকায় নিজেদের আচ্ছাদিত করতে পারে সেই তত বড় দীনদার, পরহেজগার রমণী। সমাজের কল্যাণসাধনে তাই নারীর অবদান সীমিত। উপরন্তু যারা এই বিকৃত ধর্মের বেড়াজাল ভেঙ্গে বেরিয়ে আসেন তারাও আল্লাহর প্রকৃত ইসলামকে বুঝতে না পেরে পাশ্চাত্যের নাযেল করা যৌনতা ও অশ্লীলতাকেই আধুনিকতা ও স্বাধীনতা জ্ঞান করেন। যে ইসলাম এসেছিল সমাজের অধিকারবঞ্চিত, নির্যাতিত, অসহায় নারীদের মুক্তির বারতা নিয়ে, সেই ইসলামের নামেই আজ নারীদের দায়িত্ব সীমাবদ্ধ করা হচ্ছে শুধুমাত্র স্বামীসেবার মধ্যে, জাতি গঠনেও যে নারীর বিপুল পরিমাণ ভূমিকা রাখা সম্ভব তা যেন বর্তমানের বিকৃত ইসলামের কোন আলোচ্য বিষয়ই নয়। কিন্তু আল্লাহ বলেছেন, পুরুষ ও নারীকে তৈরী করা হয়েছে উভয়ের প্রয়োজনের স্বার্থে। সামাজিক বিশৃংখলার জন্যও কেবল নারীকে এককভাবে নারীকে দায়ী করা যাবে না। আদম (আ:) ও মা হাওয়ার শয়তানের প্ররোচনায় প্ররোচিত হওয়াটাকে ইহুদী ও খ্রীস্টধর্মে এককভাবে মা হাওয়াকে দায়ী করা হলেও ইসলামে তাঁদের দু’জনকেই সমান অপরাধী বলা হয়েছে, “শয়তান তাদের দু’জনকেই সেই বৃক্ষের ব্যাপারে পদস্খলন ঘটালো এবং তারা যে স্থানে ছিল সে স্থান থেকে বহিষ্কার করাল” (সূরা বাকারা ৩৬)। তাই মোসলেমরা হাওয়ার নাম নেওয়ার সময় ‘মা হাওয়া’ বলে সম্বোধন করেন, তারা খ্রিস্টানদের মত কেবল ‘ইভ’ বলেন না। আবার কোর’আনের কোন কোন জায়গায় এই অপরাধের জন্য আল্লাহ এককভাবে আদমকেই (আ:) দায়ী করেছেন, যেমন- “আদম স্বীয় প্রভুর নাফরমানী করলো। ফলে সে বিপদগামী হলো (সূরা-তোয়াহা)”। এছাড়াও ইসলাম আরবসহ বিশ্বের বিভিন্ন প্রাচীন সমাজের জীবন্ত কন্যা সন্তানকে পুতে ফেলার প্রথাকে নিষিদ্ধ করেছে এবং এর বিরুদ্ধে চরম ধিক্কার ও নিন্দাবাদ উচ্চারণ করেছে। আল্লাহ বলেছেন, “আর স্মরণ কর সেই সময়টিকে যখন মাটিতে প্রোথিত মেয়েশিশুকে জিজ্ঞাসা করা হবে যে, কি কারণে তাকে হত্যা করা হলো?” (সূরা-আত্ তাকভীর: ৯)। ইসলাম নারীকে সম্মান করতে ও মর্যাদা দিতে নির্দেশ দিয়েছে মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে এবং মা হিসাবে। কন্যা সন্তান জন্মালে তাকে মর্যাদা দেয়ার ব্যাপারে এক হাদীসে রসুলাল্লাহ বোলেছেন, “যে ব্যক্তির কোন কন্যা সন্তান থাকে এবং তাকে সে উত্তম বিদ্যা ও উত্তম আচরণ শেখায়, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।” স্ত্রী হিসেবে নারীকে মর্যাদা দেয়ার ব্যাপারে আল্লাহ বলেন, “আল্লাহর অন্যতম নিদর্শন এই যে, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন, যেন তাদের কাছে তোমরা শান্তি পাও, এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন (সূরা-আর রুম:২১)।” এবং রসুলাল্লাহ বলেছেন,

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

“পৃথিবীতে যত সম্পদ আছে, তার মধ্যে উৎকৃষ্টতম  নেয়ামত হলো মুত্তাকী স্ত্রী। তার দিকে তাকালে স্বামী আনন্দিত হয় এবং স্বামীর অনুপস্থিতিতে সে স্বামীর মর্যাদা ও সুনাম সংরক্ষণ করে।”

নারীকে মা হিসেবে মর্যাদা দেয়ার ব্যাপারে আল্লাহ  বলেন, “আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং প্রসব করেছে (সূরা-আরাফ ১৫)।” পাশ্চাত্যের সমাজে যেমন প্রতিটি বিষয়ে নারীকে অবহেলা করা হয়েছে, ঠিক তেমনি ইসলামের প্রতিটি ক্ষেত্রেই নারীকে করা হয়েছে সম্মানিত। বিয়ের ক্ষেত্রে কিছু কিছু সমাজে মেয়ে বিয়ে দিতে ছেলেকে মোটা অংকের যৌতুক দিতে হয়। কিন্তু ইসলাম মেয়েদেরকে এতটাই সম্মানিত করেছে যে ছেলে মেয়েকে ন্যায্য দেনমোহর দিয়ে বিয়ে করতে হয়। যেখানে পাশ্চাত্য সমাজে বিয়ে করার জন্য মেয়েরা ছেলেদের রাজি করাতে হয় সেখানে ইসলামে ছেলে মেয়ের উভয়ের পছন্দের মাধ্যমে বিয়ে হয়। ইসলাম মেয়েদেরকে শুধু জাতির নেতা অর্থাৎ এমামের দায়িত্ব ব্যতিত আর সব ক্ষেত্রে ভূমিকা রাখার অনুমতি দিয়েছেন।

অথচ এই পশ্চিমা বিশ্ব যাদের ইতিহাসে তো নয়ই, বর্তমানেও যেখানে নারী কেবল ইন্দ্রিয়ভোগের উপাচার, তারা কিনা বলে ইসলাম নারীদের উপর অন্যায় করেছে, তাদের বঞ্চিত করেছে। অথচ ইসলামই উত্তরাধিকার দিয়ে নারীর মর্যাদা ও অধিকার স্বীকার করেছে। জাহেলি আরবে মেয়েদের কোন উত্তরাধিকারত্ব স্বীকারই করতো না, এখনো কিছু কিছু সমাজে নারীর উত্তরাধিকারত্ব স্বীকার করে না।

ইসলাম কিছু ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রেখেছে। যেমন- নির্দিষ্ট কিছু বিষয়ে সাক্ষ্যদানের ক্ষেত্রে দু’জন নারীকে একজন পুরুষ সাক্ষীর সমকক্ষ বলা হয়েছে। এই নির্দেশ নারীর মর্যাদার সাথে সম্পর্কযুক্ত না। বরং এ নির্দেশটি দেয়া হয়েছে নারীর প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে। যেহেতু সৃষ্টিগতভাবেই নারীর স্মরণশক্তি কম ও তারা চপলমতি তাই সাক্ষীর ক্ষেত্রে দু’জন নারীকে সাক্ষী রাখার কথা বলা হয়েছে যেন একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দিতে পারে।

যে দীনের আবির্ভাবে যুগ যুগ ধরে নির্যাতনের শিকার নারীরা মুক্তির পথ পেয়েছে, যে জীবনব্যবস্থা সকল যুগে সবার জন্য উপযোগী, আজকের তথাকথিত প্রগতিশীলরা সেই ব্যবস্থাকেই পুরাতন ও অচল বলে আখ্যায়িত করেন। এর মূল কারণ ইসলামে নারীদের কাজের পরিসীমা ও অধিকার সম্পর্কে ধর্মব্যবসায়ী মোল্লাদের ভুল ব্যাখ্যা। মোসলেম বীরাঙ্গনাদের ইতিহাস আজ চাপা পড়ে গেছে বিকৃত ইসলামের মাসলা মাসায়েলের, ফতোয়ার কেতাবের নিচে। প্রচলিত ইসলামের নারী সংক্রান্ত বিধি বিধান দেখে ইসলামে নারীদের অবস্থান মূল্যায়ন করা কিছুতেই সম্ভব না, কারণ আজ পৃথিবীময় যে ইসলামটি চলছে তা আল্লাহর রসুলের আনীত ইসলামের খোলসমাত্র, ভেতরে আত্মায় এটি কেবল বিকৃতই নয় বরং সম্পূর্ণ বিপরিতমুখী। আজকের নারীদের অবস্থা দেখলে কেউ চিন্তাও কোরতে পারবে না যে, এই নারীরাই এক সময় রসুলাল্লাহ (দ:) ও তাঁর আসহাবদের প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা দিয়ে, নিজ হাতে যুদ্ধের সাজে সজ্জিত কোরে আল্লাহর দীনকে বিজয়ী করার জন্য রণাঙ্গনে পাঠিয়েছেন। তারা তাদের স্বামী, ভাই, পিতা, সন্তান যেন শহীদ হোতে পারেন সেজন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া কোরেছেন। এবং দোয়া কোরেই থেমে থাকেন নি, যুদ্ধের ময়দান থেকে আহত মোজাহেদদের সরিয়ে এনে সেবা সুশ্র“ষা কোরেছেন, সৈন্যদের অস্ত্র ও পানি সরবরাহ কোরেছেন এমনকি যুদ্ধের প্রয়োজনে নিজেরাই অস্ত্রহাতে আল্লাহর শত্র“র বিরুদ্ধে বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়েছেন। কাজেই আজকের ‘পরহেজগার নারী’ আর প্রকৃত উম্মতে মোহাম্মদীর নারীতে আসমান জমিনের ফারাক।

মহান আল্লাহ অসীম করুণা করে এ যামানার এমাম, এমামুযযামান, The Leader of the time, জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীকে সেই প্রকৃত ইসলামের আকীদা দান করেছেন, যে ইসলাম তিনি আখেরী নবী মোহাম্মদ (দ:) এর উপর নাযেল করেছিলেন। হাজারো ফেকাহ, মাসলা-মাসায়েল আর তফসীরের নিচে চাপা পড়ে থাকা সেই প্রকৃত ইসলামকে আবার তার অনাবিল রূপে মানবজাতির সামনে উপস্থাপন করেছেন এ যামানার এমাম। আল্লাহর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা হওয়ার ফলে ১৪০০ বছর আগে অর্ধ পৃথিবীতে নারীর যে নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, এনশা’আল্লাহ অচীরেই তা আবার পূনরাবর্তিত হবে। আল্লাহর সত্যদীন এনশা’আল্লাহ হেযবুত তওহীদের মাধ্যমে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে এ গ্রহটিকে জান্নাতের একটি ক্ষুদ্রতর সংস্করণে পরিণত করে দেবে।

লেখিকা: শিক্ষার্থী, বিবিএ (২য় বর্ষ)

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ