প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সরকার তুমি কার, জনগণের না...

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

২ নভেম্বর ২০২৬ ০৪:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন করে সামনে আসছে। সামনে এসেছে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রসঙ্গ ধরে।

নতুন সরকার ক্ষমতায় আসবে, নতুন প্রধানমন্ত্রী গদিতে বসবেন, মন্ত্রীসভায় নতুন নতুন মুখ দেখা যাবে আর সরকারি কর্মচারীদের বেতন বাড়বে না- এ যেন হবার নয়। সরকার পরিবর্তনের সাথে সাথেই তারা বসবেন নতুন পে-স্কেল প্রণয়নে; এটা এখন আমাদের দেশের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের গণতন্ত্র যেন অনেকটা সরকারে-আমলায়। প্রতিটি সরকারই যেন ‘আমলা ফাস্ট’ নীতিতে চলে— অবস্থাদৃষ্ট তাই বলে। 

নির্বাচনের সময় জনগণ ফোকাসে থাকলেও নির্বাচন পরবর্তী পাঁচ বছর তারা উহ্য থাকে, ব্লার থাকে। সরকার গঠনের পর স্লোগানও যেন রিভার্স হয়ে হয়ে যায়- অব দ্য আমলা, বাই দ্য আমলা, ফর দ্য আমলা। 

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

অব দ্য আমলা (আমলার): সরকার গঠিত হয় আমলাকে নিয়ে এবং এর সমস্ত ক্ষমতা ও বৈধতা আমলা থেকে আসে।
বাই দ্য আমলা (আমলাদের দ্বারা): একমাত্র আমলারা নিজেরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করে।
ফর দ্য আমলা (আমলাদের জন্য): সরকারের মূল কাজ ও নীতিনির্ধারণ হবে আমলাদের কল্যাণ, উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে। 

a2a43805-f506-4552-952b-772facee40dc

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ৭ মাসের মাথায় নতুন জাতীয় বেতন স্কেল-এর গেজেট প্রজ্ঞাপন জারি করে। এই কাঠামোতে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১৪২% এবং সর্বোচ্চ গ্রেডে (প্রথম গ্রেড) মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানো হয়েছে (যা শীর্ষ কর্মকর্তাদের মূল বেতন প্রায় দ্বিগুণ করেছে)।
আমাদের দেশে এই সংস্কৃতি নতুন কিছু নয়। বাংলাদেশে নতুন সরকার বা পরিবর্তিত পরিস্থিতির পর সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাড়ানোর বা নতুন পে-স্কেল প্রণয়নের ইতিহাস বেশ দীর্ঘ ও পর্যায়ভিত্তিক।

সর্বশেষ বড় ধরনের বেতন স্কেল কার্যকর হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে (যা ২০১৬ সাল থেকে বাস্তবায়িত হয়েছিল), যেখানে সর্বোচ্চ গ্রেডে ৯৫% এবং সর্বনিম্ন গ্রেডে ১০১% মূল বেতন বাড়ানো হয়েছিল। এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ষষ্ঠ জাতীয় বেতন স্কেল ২০০৫ সালে অনুমোদন হয় বিএনপি সরকারের আমলে। তারও আগে ১৯৯১ ও ১৯৯৭ সালে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে নতুন পে-স্কেল প্রণয়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। 
একজন গ্র্যাজুয়েটের বেসরকারি কোম্পানিতে বেশিরভাগ ক্ষেত্রে ১৬-১৮-২২ হাজার টাকায় চাকরি করতে হয়। একজন কৃষক সার-সেচের দাম মিটিয়ে উৎপাদন খরচ ওঠাতে হিমশিম খায়। একজন মজুর ৫-৭শত টাকায় গাধার খাটুনি খাটে। একজন গার্মেন্টস শ্রমিক মাসের পর মাস সূর্যের মুখ দেখতে পায় না। নিয়ম করে ছুটি জোটে না। কোনো দুর্ঘটনায় ছুটি নিতে হলে পা ধরে পরে থাকতে হয়। কোনো  ১২-১৪-১৬ ঘণ্টা ডিউটি করতে হয় তাকে। তাদের ওভারটাইম মিলিয়েও তার বেতন সরকারি কর্মচারী ঝাড়ুদারের বেতনের ধারে কাছে যায় না। প্রবাসে শ্রমিকরা দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত নাস্তানাবুত হচ্ছে। 

আর এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯-৫ টার সহনশীল কর্মঘণ্টা, স্মার্ট স্যালারি, সামাজিক মর্যাদা, শেষ জীবনে পেনশন নিরাপত্তা; এই চাকরিকে ‘সোনার হরিণ’ বিশেষণে বিশেষায়িত করেছে। এজন্যই বোধ করি সরকারি চাকরির প্রতি মানুষের এত আকাঙ্ক্ষা। 

সরকারও তাদের নিজেদেরকে কারা সার্ভ করবে তা বাছাইয়ে খুব সতর্ক। কারা তাদের অতিবিশ্বস্ত সেই ক্যালকুলেশন করেই যেন নিয়োগ-বাছাই কার্যক্রম চালায়। আর এজন্য প্রায় প্রতিটি সরকারের বেলায়ই দলীয়করণের অভিযোগ ওঠে। ফলে সৃষ্টি হয় বৈষম্যের। এই বৈষম্যকে কেন্দ্র করেই ২০২৪ সালে মানুষকে জীবন দিতে দেখা গেছে। এই বাড়তি কেয়ার পাওয়ার আশায় মরিয়া হয়ে থাকে যেন সবাই। জীবন দিতেও কুণ্ঠা বোধ করে না; জুলাই-ই তার প্রমাণ। যদিও জুলাই আন্দোলন নিয়ে পরবর্তীতে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। 
কিন্তু দিনশেষে আমরা দেখেছি, সরকারি চাকরিতে দলীয়করণ ও তাদের ঘাড়ে ভর দিয়ে গদিতে টিকে থাকার এই প্রবণতা, এই সংস্কৃতি না সরকারকে স্টেবল রাখতে পারে, না জাতির উন্নতি ঘটাতে পারে। 

সম্প্রতি রাজপথে নতুন বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা। গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও রেশনিং ব্যবস্থা চালুসহ কয়েকটি দাবিতে কারখানা ছেড়ে রাজপথে দাঁড়িয়েছে তারা। এখানে তারা যে কম্পরিজম করেছে তা হলো- নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩২ হাজার টাকা। এর সাথে কম্পেয়ার করে তারা সর্বনিম্ব বেতন ৩০ হাজার টাকার দাবি তুলেছে। এ নিয়ে পরিবেশ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। মিরপুর, আশুলিয়া, গাজীপুর, নারয়ণগঞ্জ এলাকার গার্মেন্টস শ্রমিকরা কারখানায় না গিয়ে রাজপথ দখল করেছে। রাজপথে পুলিশ-শ্রমিকের সেই চিরাচরিত যুদ্ধ মিডিয়ায় প্রচার হচ্ছে। মানুষ সেসব দেখছে আর বরাবরের মতো বুকভরা সহানুভূতি নিয়ে ‘আহারে! আহারে!’ ডাক পাড়ছে। 

সরকার পক্ষ আঙ্গুল তুলছে পতিত সরকার আওয়ামী লীগের দিকে। ২০২৪ সালে অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার তথ্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই আন্দোলন উৎপাদন করেছে এবং উসকে দিচ্ছে বলে মন্তব্য তাদের। আমার মতে, শ্রমিকদের ঘাড়ে ভর করে আওয়ামী লীগ অস্থিতিশিল অবস্থার সৃষ্টি করার চেষ্টা করে থাকলে তাতে অবাক হবার কিছু নেই। এমনটা বরাবরই হয়ে আসছে। বাংলাদেশের রাজনীতিতে এসব তো নাজায়েজ কোনো পন্থা নয়। বিগত দিনে সকল রাজনৈতিক দলকেই এমন পন্থা অবলম্বন করতে দেখা গেছে। কোটা আন্দোলনের উপর ভর করে সরকার পতনের স্মৃতি তো কারো স্মৃতি থেকে মুছে যায়নি। 

কিন্তু প্রশ্ন হলো- শ্রমিকদের এই দাবি কি অমূলক? তারা কি অন্যায্য কোনো দাবি তুলেছে? সরকারী কর্মকর্তা-কর্মচারীরাই কি কেবল দেশকে সার্ভ করছে? অন্যরা, শ্রমিকরা কি করছে না? নাকি তারা সরকারকে সরাসরি সার্ভ করছে বলেই তাদের প্রতি সরকারের এত কেয়ারিং। নাকি তাদের কাছে সরকার জিম্মি? এজন্য তাদের খুশি রাখতে, হাতে রাখতে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়াটা সরকারের তোয়াজের বহিঃপ্রকাশ? 

কোট- সরকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমাদের সরকারগুলো যতটা কেয়ারিং এই গার্মেন্টসসহ অন্যান্য শ্রমিকদের ব্যাপারে ততটাই উদাসীন। অবস্থাদৃষ্টে মনে হয়- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে সরকারগুলো জিম্মি। আর গার্মেন্ট শ্রমিকরা যেন ডিজিটাল দাস। সরকারি কর্মচারীদের অফিস রুটিন সবারই জানা। আর গার্মেন্ট শ্রমিকরা সূর্যের মুখ দেখে না। কোনো এক গার্মেন্টস শ্রমিকের মুখে শুনেছিলাম- পরিশ্রম অনুযায়ী গার্মেন্টস= শ্রমিকদের যদি ন্যায্য মজুরি দেওয়া হতো তাহলে তারা হতো কোটিপতি। 
একজনের প্রতি সদয় আরেকজনের প্রতি নির্দয় এই বৈষম্য দূর হলো কই? অথচ আমরা সকলে চেয়েছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ। নিরেট সত্য হলো- আমাদের সকলের স্বপ্নই ভঙ্গ হয়েছে। কেউ কথা রাখেনি।

যাই হোক, সরকার ইতোমধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করেছে। শ্রমিকদের তোলা দাবি নিয়ে শীঘ্রই আলোচনা হবে। নিশ্চয়ই একটি সমাধানে আসতে পারবে দুই পক্ষ।
[লেখক: সাংবাদিক ও কলামিস্ট]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় মানুষের দলটির প্রতি আবেগের কথা তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত