প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে...

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

২ নভেম্বর ২০২৬ ০৪:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার কখনো ইয়েমেন। একেকটি দেশ যেন একেক সময় যুদ্ধের আগুনে পুড়ছে। এর বাইরে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানেও বিভিন্ন সময়ে সংঘাত ও সহিংসতা দেখা যাচ্ছে। লক্ষ করলে দেখা যায়, বারবার যুদ্ধ ও সংঘাতের কেন্দ্রে উঠে আসছে নির্দিষ্ট কয়েকটি দেশ। এসব দেশের মধ্যে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, এসব দেশের অনেকগুলোতেই রয়েছে বিপুল পরিমাণ তেল, গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয়ত, এসব দেশের অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম। তৃতীয়ত, দেশগুলোর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত; যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থের জন্য লোভনীয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আধুনিক মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটে আরব-ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে। এরপর থেকে এই অঞ্চলে একের পর এক যুদ্ধ ও সংঘাত চলেই আসছে। এই দীর্ঘ সংঘাতের ধারাবাহিকতায় সর্বশেষ নতুন করে আলোচনায় এসেছে নতুন করে বাধা সৌদি-হুতি সংঘাত। 
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে এত বড় হামলার ঘটনা আর ঘটেনি। ফলে দীর্ঘদিনের সৌদি-হুতি সংঘাত আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা-প্রতিহামলা। 
এর আগে সেপ্টেম্বরের শুরুতে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে তীব্র ত্রিমুখী স্থল ও নৌ অভিযান চালায়। তারা কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা (গড়শযধ) এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি খালিদ ইবনে আল-ওয়ালিদ ক্যাম্প দখল করে নেয়। মোখা বন্দর দখলের পর হুতিরা বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ ময়উন দ্বীপ (চবৎরস ওংষধহফ) দখল করে। এর পাশাপাশি লোহিত সাগরের হানিশ ও জুকার দ্বীপপুঞ্জও চলে যায় হুতিদের নিয়ন্ত্রণে। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির ওপর সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয় হুতিদের সামনে।
বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত গুরুত্ব বিবেচনায় নিলে এসব সংঘাতের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই প্রণালি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ফলে ইয়েমেনের উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলোর নিয়ন্ত্রণের লড়াই স্থানীয় সামরিক সংঘর্ষের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে। 
পরবর্তীতে অক্টোবরের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী সৌদি জোটের বিমান সহায়তায় প্রণালিটি পুনরুদ্ধারের লক্ষ্যে ‘অপারেশন ইয়েমেনস ডন’ নামে একটি বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে। হুতিদের প্রতিহত করতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা আরও তীব্র করা হয়। অভিযানে সৌদি জোটের প্রায় ১০০টি যুদ্ধবিমান অংশ নেয়। সরকারি বাহিনী মোখা ও বাব আল-মান্দেবসহ উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এই পাল্টা অভিযানে প্রায় ১ হাজার ২৫০ জনের বেশি হুতি যোদ্ধা নিহত এবং ৪৬০টিরও বেশি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানা যায়।
পিছু হটার পর হুতি বিদ্রোহীরা সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে। তাদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে বিমানবন্দরটিতে ধারাবাহিক হামলায় মোট ১৭ জন নিহত হন এবং আহত হন তিন শতাধিকের বেশি মানুষ। এসব হামলায় দুই বাংলাদেশি প্রবাসীও নিহত হন। আহত হন আরও ২৪ বাংলাদেশি।
হামলার পর নিরাপত্তার স্বার্থে রিয়াদের সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সৌদি আরবের জাজান ও নাজরান বিমানবন্দর এবং রাবিগ শোধনাগারেও হুতিরা হামলা করে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে অবস্থিত আল-মাআশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এতে দেশটির প্রধানমন্ত্রীর দুই দেহরক্ষী নিহত হন। 
হুতিদের ধারাবাহিক হামলা প্রতিহত করার লক্ষ্যে রিয়াদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সামরিক সহায়তা ও প্রতিরোধব্যবস্থা সক্রিয় করার বিষয়ে ঐকমত্য হয়েছে। ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় পাকিস্তান ইতোমধ্যে সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত হয়েছে। তবে এ ধরনের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে পাকিস্তানের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। কিন্তু অভিযোগ উঠেছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ বিষয়ে পার্লামেন্টের অনুমোদন উপেক্ষা করেছেন।
সাম্প্রতিক এসব ঘটনাপ্রবাহ থেকেই এটি স্পষ্ট যে, এই সংঘাত প্রথমে উল্লেখ করা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। এই সামরিক জোট, সংঘাত, যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণে এখন আমেরিকা কিংবা রাশিয়ার প্রত্যক্ষ উপস্থিতি কমে আসছে। একদিকে হুতিদের সঙ্গে ইরানের সম্পর্ক। ইরানের সাথে আবার রাশিয়া ও চীনের সম্পর্ক। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের তেল ও অস্ত্রের সম্পর্ক। এই বড় বড় প্রতিদ্বন্দ্বীরা সংঘাতের গুরুত্ব বাড়িয়ে, নিরাপত্তার হুমকি দেখিয়ে স্বার্থ উদ্ধারে ব্যস্ত। যদিও সব সমীকরণ একরৈখিক নয়।
কিন্তু এই ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সংঘাতের কেন্দ্রস্থলে থাকা দেশগুলোর সাধারণ মুসলমানকে। লক্ষ করলে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত এসব দেশের অনেকগুলোতেই রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম এবং দেশগুলোর ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রশ্ন ওঠে, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধি, কৌশলগত অবস্থান ও আন্তর্জাতিক গুরুত্ব থাকা সত্ত্বেও কেন এসব দেশের মানুষ বারবার যুদ্ধ, বাস্তুচ্যুতি, ক্ষুধা ও অনিশ্চয়তার শিকার হচ্ছে? নাকি এসব দেশের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে এক দীর্ঘ পরিকল্পিত দ্বন্দ্ব-সংঘাত। 
বর্তমানে ইয়েমেনের তাইজ প্রদেশ ও এর আশপাশের পার্বত্য অঞ্চলগুলোতে হুতি যোদ্ধা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের অনুগত বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এসব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে উভয় পক্ষই সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করছে। 
হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি জোটের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ায় দেশটিতে বিশ্বের অন্যতম চরম মানবিক বিপর্যয় ও সংকট তৈরি হয়েছে। ইতোমধ্যে পাল্টাপাল্টি এই সংঘাতে কারণে ইয়েমেনে এ পর্যন্ত ২ লাখ ১ হাজার ২১৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) সতর্ক করেছে যে, হুতিরা ইয়েমেনের অন্যতম বড় শহর তাইজ অবরুদ্ধ করে ফেলায় প্রায় ৮ লাখ বাসিন্দা চরম খাদ্য ও জীবনরক্ষাকারী ত্রাণ সহায়তার সংকট-এ পড়েছেন। অবরুদ্ধ থাকার কারণে সেখানে কোনো ধরনের মানবিক সাহায্য পৌঁছানো যাচ্ছে না। তুমুল যুদ্ধের কারণে হাসপাতালগুলো আহত মানুষের চাপে বড়াছে। ২০১৫ সাল থেকে চলা এই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও সাম্প্রতিক তীব্র সামরিক সংঘর্ষ ইয়েমেনের সাধারণ বেসামরিক জনগণকে এক সীমাহীন দুর্ভোগের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। 
আর এদিকে, 
এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ থেকে লাভবান হচ্ছে কারা? অস্ত্র উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো কি সংঘাতের কারণে বাড়তি ব্যবসার সুযোগ পাচ্ছে না? রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব কি নিজেদের ক্ষমতা ও প্রভাব আরও সুসংহত করছে না?
সামরিক ব্যয়ের দিকে তাকালেই এই সংঘাতের অর্থনৈতিক দিকটি স্পষ্ট হয়ে উঠবে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (ঝওচজও) হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবের সামরিক ব্যয় ছিল আনুমানিক ৮ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। বিপুল অর্থ ব্যয় করে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করা হচ্ছে কেন? নিরাপত্তার জন্য? যদি তাই হয়, তবে এই নিরাপত্তাহীনতা কীভাবে তৈরি হলো? গত শতাব্দীর আগে এই এলাকার মানুষ মোটামুটি বড় যুদ্ধ ছাড়াই শান্তিপূর্ণভাবে বসবাস করেছে।
এখন সবশেষে প্রশ্ন হলো, কেন এই অঞ্চলে বারবার যুদ্ধ, সংঘাত ও অস্থিতিশীলতা ফিরে আসে? এর পেছনে কি প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ, ধর্মীয় পরিচয়, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, পরাশক্তিগুলোর হস্তক্ষেপ, ঔপনিবেশিক ইতিহাস, নাকি পরিকল্পিতভাবে তৈরি রাজনৈতিক সংকট দায়ী? তবে ক্ষমতা ও প্রভাবের লড়াইয়ে যে পক্ষেরই লাভ হোক না কেন, এর মূল্য দিতে হচ্ছে মুসলিম জাতিকে, সাধারণ মুসলমানকে। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় মানুষের দলটির প্রতি আবেগের কথা তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত