প্রচ্ছদ    ঢাকা   দুর্গোৎসবের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত...

দুর্গোৎসবের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত শক্তির প্রতিফলন : আনসার মহাপরিচালক

২০ অক্টোবর ২০২৬ ০৫:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই প্রশংসা করেন। এ সময় তিনি দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার ও ভিডিপি সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনগুলোতে বাহিনীর পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে বাহিনীর মহাপরিচালককে ফুল দিয়ে বরণ করা হয় এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও পূজা উদযাপন কমিটিকে প্রীতি উপহার দেওয়া হয় এবং ফুল দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানো হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সারা দেশের পূজামণ্ডপে ডিউটিরত আনসার ও ভিডিপি সদস্যদের অনবদ্য দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

পরিদর্শনের শুরুতে দুর্গাপূজায় দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণকারী টিডিপি সদস্য কুড়িগ্রামের লিমন শেখ (২২), গাইবান্ধার ভিডিপি সদস্যা পারভীন (৪৬) এবং টাঙ্গাইলের ফিরোজ খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহাপরিচালক দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের নিষ্ঠা, সাহসিকতা ও কর্তব্যপরায়ণতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

মহাপরিচালক বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার ধারা গড়ে উঠেছে, তা আসন্ন নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনগুলোতে কার্যকর ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং দায়িত্ববোধের যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা দেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। ক্ষমতাকেন্দ্রিক মানসিকতার পরিবর্তে জনসেবা, জবাবদিহি ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করার এই সংস্কৃতি আরও সুদৃঢ় করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের যেকোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন ও জননিরাপত্তা কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য সংখ্যায় দায়িত্ব পালন করেন। তৃণমূল পর্যায়ে বিস্তৃত সাংগঠনিক কাঠামো এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এই বাহিনীকে জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে উন্নীত করেছে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টন, তথ্য আদান-প্রদান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাহিনীর এই সক্ষমতা আরও কার্যকরভাবে প্রতিফলিত হচ্ছে। এ ক্ষেত্রে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ সমন্বিত দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রমের তথ্যভিত্তিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বাহিনীর সাংগঠনিক কাঠামোর চারটি স্তরের কার্যক্রম ও দায়িত্বের ধরন ভিন্ন হলেও জাতীয় নিরাপত্তা, জনসেবা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সব স্তরের সদস্যদের সম্মিলিত সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মহাপরিচালক। তিনি বলেন, উপজেলা পর্যায়ে কর্মরত আনসার সদস্য এবং তৃণমূলের স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধিতে ‘সঞ্জীবন প্রকল্প’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রকল্পের মাধ্যমে স্বেচ্ছাসেবী সদস্যদের জীবন পরিবর্তনের সুযোগ সৃষ্টি হলে তাদের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে জাতীয় নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে বাহিনীর সদস্যদের সমন্বিত অংশগ্রহণ আরও ফলপ্রসূ হবে।

দেশব্যাপী শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়েছে, সেখানে দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যরা তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে প্রাথমিক পর্যায়েই পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রেখেছেন। এ ধরনের দায়িত্বশীলতা বাহিনীর পেশাদারত্ব, সতর্কতা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অঙ্গীকারের প্রকৃত প্রতিফলন।

পরিদর্শনকালে মহাপরিচালক বিসর্জনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে জনসমাগম ও চলাচল বৃদ্ধি পাওয়ায় নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং পূজারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় উৎসবের নিরাপদ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে বাহিনী তার জননিরাপত্তামূলক ভূমিকা অব্যাহত রাখবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে দেশের…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে দেখে শোকে বড় ভাইয়েরও…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা