প্রচ্ছদ    রংপুর   প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়,...

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়, আবেগাপ্লুত শিক্ষার্থীরা!

১৬ অক্টোবর ২০২৬ ০৫:৩১ এএম
বজ্রশক্তি ডেস্ক

দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থীরা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। ফুল, মানপত্র ও লাল গালিচায় সাজানো এ বিদায় আয়োজন পরিণত হয় আবেগঘন মুহূর্তে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এ আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ফজলুর রহমানকে তাঁর বাসভবন থেকে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে লাল গালিচা বিছিয়ে তাঁকে বিদ্যালয়ের কার্যালয়ে নেওয়া হয়। এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৬ নভেম্বর প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে ফজলুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের ব্যক্তিগত সমস্যা ও পারিবারিক পরিস্থিতির প্রতিও গুরুত্ব দিতেন।

আরও পড়ুন

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!

বিশেষ করে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া, অভিভাবকদের সঙ্গে কথা বলা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার মতো উদ্যোগ তাঁকে সবার কাছে প্রিয় করে তোলে। তাঁর এসব উদ্যোগের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠে আন্তরিক সম্পর্ক।

শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না এই শিক্ষক। শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেও উৎসাহ দিতেন তিনি। তাঁর দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাফী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ। এ সময় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাসুমা জাহানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান।

দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয়ে ফেরা ফজলুর রহমানের জন্য ছিল এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। তবে এই আয়োজনের পেছনে ছিল আরও গভীর এক অনুভূতি—শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি। চাকরিজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এই শিক্ষকের স্মৃতি ও অবদান বিদ্যালয়ের মানুষদের মনে থেকে যাবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ভীমরুলের আক্রমণে রেদোয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতিকে বাঁচাতে গিয়ে তার…
 ১১ নভেম্বর ২০২৬    বরিশাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনের (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে আট কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)। জানা…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের!

অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের!
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড!

নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড!
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি তাঁর ভাই…
 ১১ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!
প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি। পড়তে কিংবা লিখতেও জানেন না। অথচ অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে শুনে শুনেই সম্পূর্ণ…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!
নামের মিলের কারণে ২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।…
 ১১ নভেম্বর ২০২৬    জাতীয়

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম