প্রচ্ছদ    ঢাকা   ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী...

ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবকের ৭ বছরের কারাদণ্ড

২৬ নভেম্বর ২০২৬ ০১:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবক সুমন হাওলাদারকে (২৪) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় আসামিকে আদালতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

মামলার এজাহার, অভিযোগপত্র ও আদালত সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় চণ্ডীদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের বাসিন্দা হওয়ায় সুমন হাওলাদারের সঙ্গে শিশুটির পরিবারের প্রতিবেশীসুলভ পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন অজুহাতে তাদের বাড়িতে যাতায়াত করতেন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শিশুটির মা শিউলি আক্তার ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে একা ছিল লামিয়া। এ সুযোগে সুমন তাদের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির মা বাড়িতে ফিরে মেয়ের কান্নার শব্দ শুনে ঘরের বারান্দায় যান। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সুমন খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে তাকে খাটের নিচ থেকে বের হয়ে আসতে বললে দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পরদিন শিশুটির মা শিউলি আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০)…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে পরিস্থিতির উন্নয়নে স্থানীয়…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি: “আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে শরীয়তপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…
 ২৬ নভেম্বর ২০২৬    খুলনা

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে মোকলেছুর রহমান (মোকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণের মাধ্যমে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী