স্টাফ রিপোর্টার:
বরিশালে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বরিশালের বাবুগঞ্জ থানার দক্ষিণ পাংশা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মশিউর রহমান। তিনি দেশের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতির সামগ্রিক উন্নয়নে নৈতিকতা, আদর্শ ও ঐক্যের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবা, বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা।বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, পিরোজপুর জেলা সভাপতি সুমন তালুকদার, বাবুগঞ্জ থানা আমির মোজাম্মেল হক এবং উজিরপুর থানা সভাপতি খোকন হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় দেশের চলমান সংকট মোকাবিলা এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
















