প্রচ্ছদ    রংপুর   ২৬ বছর ধরে পত্রিকা বিক্রি...

২৬ বছর ধরে পত্রিকা বিক্রি করেও সংসারে অভাব, তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আনোয়ার

২৮ নভেম্বর ২০২৬ ১০:১১ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইব্রাহিম খলিল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
সকাল হলেই বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন আনোয়ার হোসেন। কাঁধে কিংবা হাতে থাকে বিভিন্ন পত্রিকার বোঝা। মানুষের হাতে পৌঁছে দেন দেশ-বিদেশের নানা খবর। এভাবেই কেটে গেছে তার জীবনের ২৬টি বছর। অথচ দীর্ঘদিন ধরে অন্যের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পত্রিকা বিক্রেতার নিজের জীবনেই এখন অভাব-অনটনের গল্প। পত্রিকা বিক্রির আয় কমে যাওয়ায় স্ত্রী, তিন মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। সবচেয়ে বড় দুশ্চিন্তা, কীভাবে অব্যাহত রাখবেন তিন মেয়ের পড়াশোনা।

আনোয়ার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঞ্জরভাঙ্গা গ্রামের বাসিন্দা। বয়স প্রায় ৪০ বছর। দীর্ঘ ২৬ বছর ধরে পত্রিকা বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার সামান্য আয়ের ওপরই নির্ভরশীল পুরো পরিবার।

আনোয়ারের ভাষ্য অনুযায়ী, একসময় প্রতিদিন প্রায় এক হাজার থেকে ১ হাজার ২০০ কপি বিভিন্ন পত্রিকা বিক্রি করতেন তিনি। বর্তমানে ছাপা পত্রিকার চাহিদা কমে যাওয়ায় সেই বিক্রি নেমে এসেছে মাত্র ৪০০ থেকে ৫০০ কপিতে। ফলে আয়ও কমেছে উল্লেখযোগ্য হারে। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবারের খরচ বেড়েছে কয়েক গুণ।

আরও পড়ুন

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে আফরোজা আক্তার (২২) এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় মেয়ে আশরাফী আক্তার (১৪) এবং ছোট মেয়ে নাইদা জান্নাত (১০) পড়াশোনা করছে। সীমিত আয়ের মধ্যেও মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে চান তিনি। কিন্তু বই-খাতা, কলম, পোশাক ও শিক্ষাসংক্রান্ত অন্যান্য ব্যয় বহন করতে গিয়ে প্রতিনিয়ত সংকটে পড়তে হচ্ছে তাকে।

এর পাশাপাশি রয়েছে বৃদ্ধা মায়ের চিকিৎসা ও ওষুধের খরচ। পাঞ্জরভাঙ্গা গ্রামের একটি কুঁড়েঘরে বসবাসকারী আনোয়ারের পরিবারের কাছে ঈদ কিংবা অন্য কোনো উৎসবও বাড়তি আনন্দের চেয়ে বাড়তি ব্যয়ের চিন্তা নিয়ে আসে। পরিবারের সদস্যদের নতুন পোশাক কেনা কিংবা একটু ভালো খাবারের আয়োজন করাও অনেক সময় তার সামর্থ্যের বাইরে থেকে যায়।

দীর্ঘদিনের পরিশ্রমেও ভাগ্যের পরিবর্তন হয়নি আনোয়ারের। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সংসারের দায়িত্ব, আর কমেছে উপার্জনের পথ। কীভাবে সংসার চালাবেন, মেয়েদের পড়াশোনার খরচ জোগাবেন এবং বৃদ্ধা মায়ের চিকিৎসা করাবেন, এসব চিন্তায় প্রতিনিয়ত দিন কাটছে তার।

নিজের দীর্ঘদিনের সংগ্রাম ও বর্তমান অসহায়ত্বের কথা বলতে গিয়ে আক্ষেপের সুরে আনোয়ার বলেন, ‘আর পারা যাচ্ছে না।’ তার এই কথায় ফুটে ওঠে দীর্ঘ ২৬ বছরের পরিশ্রম, পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা। তবু মেয়েদের পড়াশোনা বন্ধ করতে চান না তিনি। তার স্বপ্ন, মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে এবং একদিন দারিদ্র্যের কষ্ট থেকে পরিবারকে মুক্ত করবে।

সময়ের পরিবর্তনে ডিজিটাল সংবাদমাধ্যমের প্রসারের সঙ্গে ছাপা পত্রিকার বিক্রি কমে যাওয়ায় আনোয়ার হোসেনের মতো অনেক পত্রিকা বিক্রেতাই এখন আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

এ অবস্থায় আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে সচেতন মহল। সামান্য সহযোগিতা পেলে হয়তো তার পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে এবং তিন মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ আরও সহজ হবে। মানুষের হাতে প্রতিদিন খবর পৌঁছে দেওয়া আনোয়ার হোসেনের নিজের পরিবারের স্বপ্নগুলো যেন অভাবের কাছে হারিয়ে না যায়, এটাই এখন তার প্রত্যাশা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!
যশোরের শার্শায় টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর ভালোবাসা। মাত্র ছয় মাসের সম্পর্কের পর সেই ভালোবাসার মানুষকে বিয়ে করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী
বিএনপিকে ‘ভদ্রলোকের দল, গরিবের দল ও কৃষক-শ্রমিকের দল’ হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গত ১৭ বছরে একটি…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!
মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে তার…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় এ ভূমিকম্পের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা
মেহেরপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম রিপনকে আহ্বায়ক…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিভেদ নয়, সম্প্রীতি; বিদ্বেষ নয়, সহাবস্থান -এমন একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময়…
 ২৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে দোকানের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া…
 ২৮ নভেম্বর ২০২৬    সারাদেশ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশ ও জলবায়ু…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!
দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বে এবার দেখা গেল এক আবেগঘন অধ্যায়। পর্দায় মারা গেছেন কাবিলার মা পলি চেয়ারম্যান।…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল…
 ২৮ নভেম্বর ২০২৬    বরিশাল