প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতার ভয়াবহতা পুলিশ...

ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতার ভয়াবহতা পুলিশ প্রশাসনকে আগে থেকেই উপলব্ধি করতে হবে

২৭ এপ্রিল ২০২৩ ১০:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোখলেছুর রহমান, সাংবাদিক ও কলামনিস্ট:
কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী যখন আক্রান্ত হয় কিংবা আক্রান্ত হওয়ার আশঙ্কা করে, তখন তারা সবার আগে ছুটে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের কাছে। কেননা, তারা বিশ্বাস করে, প্রশাসন চাইলে যে কোনো অপ্রীতিকর ঘটনা থামিয়ে দিতে পারে। মানুষের এই আস্থা ও বিশ্বাস যেন নষ্ট না হয়, সে জন্য প্রশাসনকে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানে সব সময় সজাগ ও সতর্ক থাকার দায়িত্ব দিয়েছে রাষ্ট্র। যে কারণে মানুষ যখন নিশ্চিন্তে ঘুমায়, তখন পুলিশের গাড়ি টহল দিয়ে বেড়ায়। মধ্যরাতে যখন কেউ বিপদে পড়ে থানায় ফোন দেয়, তখন তাকে এই প্রশ্ন করা হয় না, এত রাতে কেন ফোন দিয়েছেন? বরং সাথে সাথে হুইসেল বাজিয়ে পুলিশের গাড়ি ছুটে যায় ঘটনাস্থলে। এটা তাদের পেশাগত দায়িত্ব নয় কেবল, প্রশাসন তথা রাষ্ট্রের প্রতি মানুষের আস্থাকে বাঁচিয়ে রাখার অপরিহার্য প্রচেষ্টা। 
দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশের বহু ঘটনায় প্রশাসনের এক ধরনের গাফিলতি প্রতীয়মান হয়। দেখা যায়, নিজেদের জানমালের আশঙ্কা করে থানা-পুলিশের সহায়তা চেয়ে বা সাধারণ ডায়রি করেও হামলা এড়াতে পারছেন না, নিরাপদ থাকতে পারছেন না ভুক্তভোগীরা। এর সর্বশেষ দৃষ্টান্ত, গত বুধবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের সদস্যদের বাড়ি-ঘরে সন্ত্রাসীদের হামলার ঘটনা। এটি একদিনের ঝটিকা ও অপরিকল্পিত হামলা ছিল না। বরং ঈদের আগে থেকে পরিকল্পনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে হেযবুত তওহীদের ব্যাপারে অপপ্রচার চালিয়ে মানুষকে বিক্ষুব্ধ করে তোলা হয়েছে। এমনকি হ্যান্ডবিলও বিতরণ করা হচ্ছে এক সপ্তাহ আগে থেকে। একটি লেবাসধারী মহল সাধারণ মানুষকে বলে আসছে, হেযবুত তওহীদের কর্মীদেরকে এলাকায় থাকতে দেয়া যাবে না, তাদেরকে উচ্ছেদ করে দিতে হবে, তাদের বাড়ি-ঘর গুড়িয়ে দিতে হবে ইত্যাদি। অতঃপর দুদিন আগে তারা সমাবেশ আহ্বান করে। পুরো ঘটনা কোন্ দিকে গড়াচ্ছে তা উপলব্ধি করার জন্য তথাকথিত “চৌকশ ও বিচক্ষণ” অফিসার হওয়ার প্রয়োজন নেই। বরং সাধারণ বিচার-বিবেচনাতেই বোঝা যায়, এখানে বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। তার চেয়েও বড় কথা হচ্ছে, এখানে যে একটি হামলার ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কার কথা ব্যক্ত করে ঘটনার আগের দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হেযবুত তওহীদের নেতাকর্মীরা। কিন্তু আক্ষেপের বিষয়, আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টিকে ততটা আমলে নেন নি। 
প্রশ্ন উঠতে পারে, প্রশাসন কি তাহলে একেবারে নির্বিকার ভূমিকা পালন করেছে? তারা কি কোনো পদক্ষেপই নেয় নি? তা নয়। পুলিশ ঘটনাস্থলে এসেছে, বাঁশি ফুকিয়েছে, হামলাকারীদেরকে ছত্রভঙ্গ করেছে, এক কথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু ততক্ষণে ঘটনা ঘটে গেছে। এরই মধ্যে কয়েকজন নিরপরাধ মানুষ আহত হয়েছেন, কয়েকজন হাসপাতালের বেডে শুয়ে আছেন। হেযবুত তওহীর সদস্যদের একটি দোকান এবং চারটি বাড়ি প্রায় সম্পূর্ণ লুট হয়েছে। পুলিশের এই বিলম্বিত পদক্ষেপের কারণ কী তা আমাদের জানা নেই।
এ ধরনের একটি ঘটনার ভয়াবহতা কতদূর গড়াতে পারে তা প্রশাসনকে উপলব্ধি করতে হবে। নইলে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে তারা ব্যর্থ হবেন, মানুষও তাদের উপর আস্থা হারাবে। লক্ষ্য করুন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই হামলায় কারা নেতৃত্ব দিয়েছে, কারা অংশ নিয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ও ছবি যতটুকু পাওয়া গেছে তাতে দেখা গেছে একটি ধর্মীয় উগ্রবাদী শ্রেণিই পুরো ঘটনার নেপথ্যে। এরা এমন একটি শ্রেণি যারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে নিয়ে খেলা করতে অভ্যস্ত। এরা কথায় কথায় মানুষকে কাফের ঘোষণা দিতে পটু। সাধারণ মানুষকে উস্কে দিয়ে মুহূর্তের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে এরা সিদ্ধহস্ত। এদের কথায় মানুষ হৈ-হৈ, রৈ-রৈ করে একদিকে ছুটে যায়, অতঃপর ঘটনা একটি ঘটিয়ে দেয়। তা কখনো হামলা ও ভাঙচুর, আবার কখনো হত্যাকাণ্ড পর্যন্ত গড়ায়। এই সাম্প্রদায়িক উস্কানির বিভীষিকা বাংলাদেশে নতুন নয় যে প্রশাসন তা আগে থেকে ঠাহর করতে পারবে না। এর আগে ২০১৪ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের কর্মীদের উপর হামলা চালিয়ে যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেখানেও প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপের অভাব ছিল। আমরা মনে করি, ময়মনসিংহে যে ঘটনা ঘটেছে সেখানেও নোয়াখালীর পুনরাবৃত্তি ঘটতে পারতো, বা এখনো ঘটতে পারে। সন্ত্রাসীদের তৎপরতা এখনো থামে নি। মানুষের ধর্মীয় বিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে তাদের যে কোনো অঘটন ঘটিয়ে দেয়ার এই অপচেষ্টা বন্ধে আমরা প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা ও কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করি। শোনা যাচ্ছে, যেখানে ঘটনাস্থল হেযবুত তওহীদ সদস্যদের দোকান ও বাড়ি-ঘর, সেখানে অদৃশ্য কারণে আক্রান্ত হেযবুত তওহীদ সদস্যদেরকে উল্টো আক্রমণকারী বানানোর পাঁয়তারা চলছে। প্রশাসনের মধ্যেও যেন উগ্রবাদীদের ভুতের আসর না পরে সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তাব্যক্তিদের সজাগ থাকা প্রয়োজন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশন একসময় ছিল আশপাশের গ্রামের মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম কেন্দ্র। ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড়, স্টেশন ঘিরে হোটেল ও দোকানপাটের ব্যস্ততা…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
গাজীপুর সংবাদদাতা:সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা পৌর এলাকার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন কমিটির নেতাকর্মী ও রাজনৈতিক দলগুলো মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়