প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   স্রষ্টার বিধানই হোক মানবজাতির ঐক্যের...

স্রষ্টার বিধানই হোক মানবজাতির ঐক্যের মেলবন্ধন

২৮ মে ২০১৫ ০২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মসীহ উর রহমান :
মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে মানুষ শান্তি পেয়েছে একমাত্র স্রষ্টা প্রদত্ত বিধান অনুযায়ী চোলে, তথা ধর্মীয় অনুশাসন মেনে চলে। অন্য কোনো পন্থা বা বিধান মানুষকে শান্তির সন্ধান দিতে পারে নি। কারণ, যেহেতু মানুষ সৃষ্টি করেছেন স্রষ্টা কাজেই তিনিই ভালো জানেন কোন বিধান মেনে চললে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে, আর কোন বিধান অশান্তি সৃষ্টি করবে। তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জনপদে নবী-রসুল-অবতার পাঠিয়ে স্রষ্টা মানুষকে সত্যের মার্গ প্রদর্শন করেছেন। যখন মানুষ সে পথে জীবন নির্বাহ করার সিদ্ধান্ত নিয়েছে তখন তাদের জীবনে নেমে এসেছে অনাবিল শান্তি। আর যখন এবলিস বা কলির প্ররোচনায় পড়ে সেই সহজ সত্যকে অস্বীকার করেছে, স্রষ্টার বিধান প্রত্যাখ্যান করেছে বা বিকৃত করেছে তখনই তাদের জীবনে নেমে এসেছে অন্যায়-অবিচার-অশান্তির ঘন কালো ছায়া। বিভিন্ন ধর্মের বিকৃতিগুলো পর্যালোচনা করলে দেখা যায়, অধিকাংশ সময়ই ধর্মব্যবসায়ীরা ধর্মের আত্মিক ভাগ তথা মানবতাকে নষ্ট করে ধর্মকে নির্জীব-মৃত জীবনব্যবস্থায় পরিণত করেছে। ধর্মের বিধি-বিধান, নিয়ম-কানুন সব ঠিক থাকলেও সেগুলোর উদ্দেশ্য যে মানুষের কল্যাণ, মানবজীবনে শান্তি আনয়ন করা সে শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে। ফলে ভারসাম্য হারিয়ে ধর্ম পরিণত হয়েছে নিপীড়নের কলে। পরবর্তীতে ধর্মের হারিয়ে যাওয়া ঐ আত্বিক ভাগটাকে যথাস্থানে অধিষ্ঠিত করার জন্য স্রষ্টাকে নতুন নবী-রসুল-অবতার পাঠাতে হয়েছে। আবার এমনও হয়েছে যে ধর্মের আধ্যাত্মিক ভাগটাকেই মানুষ আঁকড়ে ধরে রেখেছে, কিন্তু তার জাতীয়, সামাজিক, অর্থনৈতিক বিধি-বিধান, আইন-কানুনকে অপ্রয়োজনীয় জ্ঞান করে অকার্যকর করে রাখা হোয়েছে। এর পরিণতিতেও মানুষ অনিবার্য অশান্তিতে পতিত হোয়েছে।
আজকের পৃথিবীর দিকে দৃষ্টিপাত করলে আমরা এমন চিত্রই দেখতে পাই। দেখা যাচ্ছে- ধর্মভীরু মানুষগুলো মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, সিনাগগে ঢুকে অকৃত্রিম ভক্তিসহকারে নামাজ-রোজা, পূজা-অর্চনা, উপাসনা, যপ, তপস্যা, প্রার্থনা ইত্যাদি করে যাচ্ছে। কিন্তু জাতীয়ভাবে তারা যে স্রষ্টাকে প্রত্যাখ্যান করে পশ্চিমা বস্তুবাদী সভ্যতার তৈরি তন্ত্র-মন্ত্রকে গ্রহণ করে কার্যত অশান্তিকে বরণ করে নিয়েছে সে সম্পর্কে তারা বেখেয়াল। তারা আছে তাদের পরকালীন নাজাতের আশায়, স্রষ্টার সান্নিধ্য অর্জন করে জান্নাত, স্বর্গ, হ্যাভেনে প্রবেশের আশায়, মোক্ষ-নির্বান লাভের আশায়। পার্থিব শান্তি-অশান্তির সাথে যেন তাদের কোনোই সম্পর্ক নেই।
কিন্তু তারা এটা বোঝেন না যে, স্রষ্টা মন্দির-মসজিদ, গীর্জা, প্যাগোডার চার দেয়ালের অভ্যন্তরে আবদ্ধ নন। পূজা-অর্চনা, উপাসনা দিয়ে স্রষ্টার কোনো লাভ হয় না, স্রষ্টা কারও পূজার কাঙাল নন। তিনি অমুখাপেক্ষী। কাজেই পূজা-অর্চনা, নামাজ-রোজা-প্রার্থনার উপর স্রষ্টার সন্তুষ্টি নির্ভর করে না, স্রষ্টার সন্তুষ্টি-অসন্তুষ্টি নির্ভর করে মানবজীবনে বিরাজিত শান্তি-অশান্তির উপর। জালিমরা যখন অন্যায়-অবিচার, শোষণ, নির্যাতন ও অত্যাচারের কষাঘাতে সাধারণ মজলুম জনতাকে জর্জরিত করে ফেলে, তখন সাধারণ এই মানুষগুলোর আর্ত চীৎকারে স্রষ্টা ব্যথিত হন। সামাজিক বৈষম্য, দারিদ্র্য ইত্যাদির প্রকোপে ক্ষুধা-তৃষ্ণায় কাতর আদম সন্তান যখন অসহায় হয়ে পড়ে, অশ্র“পাত করে, হাহাকার করে, তখন ঐ ক্ষুধার্ত মানুষের ক্ষুধা-তৃষ্ণায় তিনি কষ্ট পান। কারণ তিনি সকলের স্রষ্টা। তিনি যেমন ধনীর স্রষ্টা, তেমন গরীবেরও স্রষ্টা। তিনি যেমন সাদার স্রষ্টা, তেমন কালোরও স্রষ্টা। সৃষ্টি কষ্ট পেলে স্রষ্টা সন্তুষ্ট থাকতে পারেন না। সে কারণেই তিনি মানবজাতির একমাত্র করণীয় নির্দিষ্ট করে দিয়েছেন- মানুষের শান্তির জন্য সংগ্রাম করা, তথা মানুষের কষ্ট নিবারণ করা। এ কাজ করাই মানুষের এবাদত। অথচ আজকের ধার্মিকদের সেদিকে কোনো নজর নেই। তারা সাধারণ, নিরীহ, বুভুক্ষু হাড্ডিসার, নিপীড়িত মানুষগুলোকে যালেম, অত্যাচারীদের হাতে ছেড়ে দিয়ে মসজিদে-মন্দিরে-গির্জায় আর প্যাগোডায় গিয়ে শান্তির জন্য প্রার্থনা কোরছেন। আবার প্রার্থনা শেষে চুপচাপ বাড়ি-ঘরে ফিরে আসছেন। সমাজের নিপীড়িত, বঞ্চিত, শোষিত অত্যাচারিত মানুষগুলোর প্রতি যেন তাদের কোনোই দায়িত্ব নেই, কর্তব্য নেই। এ কেমন ধর্ম-কর্ম?
যুগে যুগে মহাপুরুষগণ, নবী-রসুল-অবতারগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই হচ্ছে ধর্ম। বলা হয়েছে- যা দ্বারা লোকরক্ষা হয় সেটাই ধর্ম, সেটাই এবাদত। আমাদেরকে এখন এই এবাদত করার সিদ্ধান্ত নিতে হবে। তবে তার জন্য ঐক্য অপরিহার্য। ঐক্যের কোনো বিকল্প নেই। যুগে যুগে মহামানবগণ ছিন্ন-ভিন্ন, দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত মানুষকে এক ছাতার নিচে দাঁড় করিয়ে শান্তির পথ সুগম করেছেন। সেই ঐক্যেরই আহ্বান করেছেন যামানার এমাম, এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। এমামুয্যামান নিজের জীবন ও সমস্ত সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমরা হেযবুত তওহীদের প্রত্যেকে তাঁর আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করছি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য।
সকল ধর্মই এসেছে একই স্রষ্টার পক্ষ থেকে। প্রকৃতপক্ষে মানবজাতি একই জাতি, এক পিতা মাতার (আদম-হাওয়া, আদম-হব্যবতী, অ্যাডম-ইভ) সন্তান। তাই আসুন আমরা আমাদের আদি পরিচয়ে ফিরে যাই। একে অপরের ভাই-ভাই হয়ে যাই। আমরা বলছি না যে, সবাইকে এক ধর্মে আসতে হবে। তার প্রয়োজনও নেই। সকল ধর্মই যেহেতু স্রষ্টা প্রদত্ত কাজেই এর যে কোনোটি সঠিকভাবে মেনে চললে শান্তি আসতে বাধ্য। তাই আমাদের কথা হলো, যে যে ধর্মই মেনে চলুন না কেন সেটাকে পরিপূর্ণভাবে মেনে চলুন, অন্য ধর্মাবলম্বীদেরকে আপন ভাই জ্ঞান করুন, যুগে যুগে আগত সকল নবী-রসুল-অবতারগণকে সম্মান করুন। মানবতাই মনুষ্যের ধর্ম, মানবতাই মুক্তির পথ। মানবজীবনের সর্ব অঙ্গনে মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করুন। আর এই মানবতা প্রতিষ্ঠিত হবে একমাত্র স্রষ্টার দেওয়া বিধান মেনে জীবনযাপন করলে। কাজেই স্রষ্টার দেওয়া বিধানই হোক মানবজাতির মেলবন্ধন।
লেখক: আমীর, হেযবুত তওহীদ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত