প্রচ্ছদ    খেলাধুলা   আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু...

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামীকাল

২৬ মার্চ ২০২৩ ০৯:৫৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কাটছে বাংলাদেশের। ঘরের মাঠে ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ঐতিহাসিক সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে পরিপূর্ণ সাকিবের দলে লক্ষ্য এবার টি-টোয়েন্টি। আগামীকাল মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
আইরিশদের আগে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষেও সাকিব আল হাসানদের ভাবনায় জয় ছাড়া কিছুই নেই। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা খেলেছে আক্রমণাত্মক ক্রিকেট। দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসে দলের ভেতরকার চেহারাটা বদলে দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আগ্রাসী ক্রিকেট খেলার পক্ষে হাথুরুসিংহে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমরা সবসময়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। এর মানে এই নয় যে, মাঠে নেমেই মারতে হবে। আক্রমণাত্মক মানে দল নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, খেলোয়াড়দের শারীরিক ভাষা, মানসিক অবস্থা; সবকিছুতেই আমরা এগিয়ে থাকতে চাই।’
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, দুটো সিরিজেই সেই মনোভাব দেখা গেছে খেলোয়াড়দের মধ্যে। ফলও এসেছে অনুকূলে। পাশাপাশি বাংলাদেশ প্রশংসা পেয়েছে স্পোর্টিং উইকেট তৈরি করে। তারুণ্যনির্ভর দলটা এগিয়ে চলেছে দায়িত্ব নিয়ে। যদিও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। হাথুরুসিংহে ও সাকিব আস্থা রাখছেন তরুণদের ওপর।
ফিট, ফুরফুরে ও আত্মবিশ্বাসী এক বাংলাদেশের সামনে টি-টোয়েন্টিতে নামার আগে ভয় পাচ্ছে না আয়ারল্যান্ড। গত শনিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইরিশ ক্রিকেটার রস অ্যাডাইর। দলের পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অবশ্যই সবাই খুব হতাশ। তবে, এটি একটি নতুন শুরু, নতুন সংস্করণ। আমরা ফিরে আসতে মুখিয়ে আছি এবং এই ব্যাপারে আমরা ইতিবাচক যে আমরা পারব। আমরা জানি, বাংলাদেশ কতটা ভালো। তবু, নতুন সংস্করণে আমরা আমাদের সুযোগ দেখছি।’
সুযোগ কাজে লাগিয়ে আইরিশরা ফিরতে পারে, নাকি বাংলাদেশ অব্যাহত রাখে জয়ের ধারা, তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকালকের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লোরকান ট্রাকার (উইকেটরক্ষক), হ্যারি ট্যাক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডাইর, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেইস ও ক্রেইজ ইয়ং।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়