প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জঙ্গিবাদের ইতিবৃত্ত

জঙ্গিবাদের ইতিবৃত্ত

২৮ জানুয়ারি ২০১৬ ০৩:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক
মাসুদ রানা

জঙ্গিবাদ সৃষ্টির কারণ: জঙ্গিবাদী কর্মকাণ্ড একটি আদর্শ দ্বারা পরিচালিত হয়। ধর্মের বিকৃত ব্যাখ্যা থেকে এর জন্ম। ধর্মব্যবসায়ী মোল্লারা মাদ্রাসা, মক্তব, মিলাদ, মাহফিল, ওয়াজ, সভা-সম্মেলন ইত্যাদি করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্মানুভূতি জাগিয়ে তুলে অন্যায় পথে পরিচালিত করে। অধিকাংশ সময়ই রাজনৈতিক স্বার্থে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বোঝানো হয়- অমুক কাফের, অমুক নাস্তিক, অমুককে মারতে পারলে জান্নাত নিশ্চিত ইত্যাদি ইত্যাদি। এসব বলে ধর্মব্যবসায়ী প্রতারকরা সাধারণ মানুষকে সহিংসতার পথে ঠেলে দেয়, যা এক সময় রূপ নেয় হৃদয়বিদারী ধ্বংসযজ্ঞে।
আরেক ধরনের জঙ্গি গ্রুপ রয়েছে যারা আরও ভয়াবহ। এরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে দেশে, পাহাড়ে-জঙ্গলে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে; সিনেমা হল, পর্যটন কেন্দ্র, পার্ক, স্কুল, অফিস-আদালত ইত্যাদি স্থানে বোমা হামলা করে, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে। এদের উত্থানের পেছনেও কোনো না কোনোভাবে ধর্মব্যবসায়ী শ্রেণির যোগসাজস থাকেই, তবে অধিকাংশ ক্ষেত্রেই ঐ ধর্মব্যবসায়ীদের ব্যবহার করে প্রধান কলকাঠি নাড়ায় পশ্চিমারা। আন্তর্জাতিক জঙ্গিবাদের ইতিহাস ও তথ্য-উপাত্ত পর্যবেক্ষণ করে জানা যায়, এসব বড় বড় জঙ্গি গ্র“পগুলোকে পশ্চিমারা প্রাথমিকভাবে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়ে, নিরাপত্তা দিয়ে তৈরি করে, অতঃপর তাদেরকে ব্যবহার করে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ফায়দা হাসিল করে। এমনও হয়েছে যে, পশ্চিমা কুচক্রী মহল সরাসরি এদেরকে অস্ত্র সাহায্য দিয়ে তাদের শত্র“শক্তির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, অনেকটা শত্রু দিয়ে শত্রু ঘায়েলের মতো। তবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে, ধর্মব্যবসায়ী রাজনীতিকদের স্বার্থের কারণেই হোক, আর পশ্চিমাদের ষড়যন্ত্রেই হোক জঙ্গিরা সর্বদাই পরিচালিত হয়েছে আদর্শ দ্বারা, এবং সে আদর্শ হচ্ছে ইসলাম। তারা ইসলামকে, আল্লাহ-আল্লাহর রসুলকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, যার কারণে বুকে মাইন বেঁধে শত্র“সমেত আত্মঘাতী হতেও তাদের আত্মা কাঁপে না, প্রাণের মায়া তাদের পথরোধ করতে পারে না। আল্লাহ-আল্লাহর রসুল, ইসলামকে বিজয়ী করার জন্য তারা অকাতরে তাদের মূল্যবান জীবন বিসর্জন দেয়।
জঙ্গিবাদ নির্মূলের উপায়: দেড়যুগ ধরে জঙ্গিবাদ সারা বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। এ বিষয়টিকে কেন্দ্র করে রক্তের বন্যায় লাল হয়ে গেছে পৃথিবীর মাটি, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে আফগানিস্তান, ইরাক। পাকিস্তান, সিরিয়া, নাইজেরিয়াসহ বিশ্বের প্রায় সকল মুসলিম দেশেই জ্বলছে জঙ্গিবাদ নামক সহিংসতার আগুন। কেবল ইরাকেই মারা গেছে ১০ লক্ষ আদম সন্তান। বিশ্বের সুপার পাওয়ারগুলি তাদের সর্বাত্মক সামরিক শক্তি ও অর্থ বিনিয়োগ করেও এই সমস্যার কোনো কূল-কিনারা করতে পারে নি। জঙ্গিরা মরছে, বেঁচে থাকছে জঙ্গিবাদ। যতই তাদেরকে জোর করে দমনের চেষ্টা করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে ততই তাদের উগ্রতা বৃদ্ধি পাচ্ছে, তারা আরও বেপরোয়া হয়ে উঠছে, এমন কি তারা আত্মঘাতীও হচ্ছে। এভাবে দিন দিন বেড়েই চলেছে ধর্মের নামে সহিংসতা, জনগণের দুর্ভোগ, কিন্তু কোনো সমাধান আসছে না। দীর্ঘ দেড় যুগের এত অপূরণীয় ক্ষয়ক্ষতির পর অবশ্য এখন জ্ঞানী-গুণীরা একমত হচ্ছেন যে, শক্তিপ্রয়োগে, সামরিক কায়দায় জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়; কারণ জঙ্গিবাদ কোনো সাধারণ ও বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, এটি একটি বিকৃত আদর্শ। এই আদর্শ যতদিন টিকে থাকবে, জঙ্গিবাদও ততদিন টিকে থাকবে। তাই একে মোকাবেলাও করতে হবে আদর্শ দিয়েই। সহজভাবে বলতে গেলে, ‘কোর’আন হাদিসের অপব্যাখ্যার মাধ্যমেই জঙ্গিবাদ নামক এই ভুল মতবাদের সৃষ্টি হয়েছে। এই আদর্শিক যুদ্ধে জয়ী হতে হলে কোর’আন হাদিসের সেই বিষয়গুলির সঠিক ব্যাখ্যা মানুষকে জানাতে হবে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর