প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কেতাব বহনকারী গর্দভ

কেতাব বহনকারী গর্দভ

১৯ ডিসেম্বর ২০১৭ ১২:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকিব আল হাসান:
মানবজাতির ইতিহসে ধর্মজীবি আলেম পুরোহিত শ্রেণির জন্ম নতুন নয়। কিন্তু আমাদের সমাজে যে দীনগুলো প্রতিষ্ঠিত তার কোনটিতেই এরকম কোন শ্রেণি সৃষ্টির অনুমতি আল্লাহ দেন নি। কিন্তু প্রতিটি দীনেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা প্রতিটি দীনেই গজিয়েছেন। সমাজে প্রতিষ্ঠা, সম্মান ও প্রতিপত্তি লাভের জন্য তারা নিজেরাই নিজেদের তৈরি করেছেন এবং এর জন্য তারা প্রত্যেক দীনকেই, জীবনব্যবস্থাকেই নতুন ব্যখ্যা ও মতবাদের ভিত্তিতে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছেন, গুরুত্বের (Priority) ওলট-পালট করে ফেলেছেন এবং যার ফলে দীনগুলি হয়ে পড়েছে অর্থহীন। পূর্ববর্তী সকল ধর্ম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি প্রত্যেক দীনের অবস্থা আজ একই রকম। কিন্তু বর্তমানে আল্লাহ প্রদত্ত শেষ দীন ইসলামেও এমন শ্রেণির অস্তিত্ব দেখা যায়, যার উপস্থিতি এ শেষ দীনে কখনই ছিল না।
রসুলের ওফাতের ৬০-৭০ বছরের পর এ উম্মাহ তাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য ভুলে যায়। তারা ভুলে যায় তাদের সৃষ্টির উদ্দেশ্য। তারা প্রেরিত হয়েছিল সমস্ত পৃথিবীতে আল্লাহ প্রদত্ত এ শেষ জীবন বিধান প্রতিষ্ঠা করে মানবজীবনে শান্তি, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা রসুলের এ সুন্নাহ ত্যাগ করে রাজা বাদশাহদের মতো ভোগ বিলাস শুরু করে ও আলেম সমাজ এ দীনের চুলচেরা বিশ্লেষণ করে সূক্ষ্মাতিসূক্ষ্ম মাসলা-মাসায়েল উদ্ভাবন করে জাতিকে বহু ভাগে বিভক্ত করে ফেলে। জাতিতে জন্ম নেয় পূর্ববর্তী অন্যান্য দীনের মতো ধর্মব্যবসায়ী পুরোহিত শ্রেণি। অন্যান্য দীন অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের পুরোহিতদের সাথেও ইসলামের পুরোহিতদের মিল থাকলেও সবচেয় বেশি মিল দেখা যায় ইহুদি ধর্মের পুরোহিতদের সাথে। যেমন, বর্তমান ইসলামে পুরোহিত শ্রেণীদের মাওলানা বলে সম্বোধন করা হয় ও ইহুদিদের পুরোহিত শ্রেণীকে রাব্বাই বলে, যা উভয়ই একার্থবোধক। মাওলা শব্দের অর্থ প্রভু ও মাওলানা শব্দের অর্থ আমাদের প্রভু। একইভাবে রব থেকে রাব্বাই অর্থাৎ আমাদের প্রভু। আল্লাহর রসুল ঈসা ইবনে মরিয়াম (আ.) তাঁর জাতিকে অর্থাৎ ইহুদিদের এ বিকৃতি থেকে মুক্ত করতে চেয়েছেন। একদিন এক অনুলেখক (scribe) ঈসাকে (আ:) তার গৃহে আমন্ত্রণ জানালে তিনি শর্ত দিয়েছিলেন, “I will come thither when thou wilt promise to call me “Brother” and not “Lord” and shalt say thou art my brother, and not my servant. (Gospel of Barnabas, Chapter 182, Page-493).” অর্থাৎ “আমাকে মওলানা, প্রভু ইত্যাদি বলে ডাকবে না, ভাই বলে ডাকবে, তাহলে আমি তোমার বাড়িতে যাবো।” অথচ তাঁর অনুসারী দাবিদার খ্রিস্টানরা তাঁকে কেবল প্রভুই বলে না একেবারে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে।
ইহুদি ধর্মের রাব্বাইরা যেমন তাদের ‘ধর্মীয়’ জ্ঞানের জন্য প্রচণ্ড অহঙ্কারী তেমনি বিকৃত ইসলামের এই মওলানারাও তাই। ঐ ‘ধর্মীয়’ জ্ঞানের আত্মম্ভরিতার ফলে যুগে যুগে পুরোহিত শ্রেণীরা আল্লাহ থেকে আগত প্রকৃত দীনকে অস্বীকার করেছে। যেমন, ঈসা (আ.) কে রাব্বাইরা অস্বীকার করেছে, শেষ রসুলকে আবু জাহল, উৎবা, শাইবা এরা অস্বীকার করেছিল জ্ঞানের অহংকারের ফলে। তেমনি বর্তমানেও যদি প্রকৃত ইসলামকে উপস্থাপন করা হয় তবে বর্তমানের মওলানা অর্থাৎ ধর্মজীবি পুরোহিতরা একে অস্বীকার করে, এর বিপরীতে প্রচ- বাধা প্রদান করে। আমরা যদি আমাদের রসুলের জীবনীর দিকে দৃষ্টিপাত করি তবে আমরা দেখবো তিনি সবচেয়ে বেশি বিরোধীতার শিকার হয়েছেন ইব্রাহীম (আ.) এর আনীত দীনে হানিফের বিকৃতরূপের ধ্বজাধারী পুরোহিত আলেম শ্রেণী থেকে। রসুলের বিরোধীতাকারীদের মধ্যে অন্যতম ছিলেন আবু জাহেল যার উপাধী ছিল আবুল হাকাম অর্থাৎ জ্ঞানীদের পিতা। আমাদের বর্তমান আলেমরাও নিজেদের বড় আলেম ও মহাজ্ঞানী হিসেবে পরিচয় দেয়ার জন্য নামের আগে আল্লামা (মহাজ্ঞানী, Very high scholar) ট্যাগ লাগান। কিন্তু যে পবিত্র মানুষগুলো স্বয়ং আল্লাহর রসুলের কাছ থেকে ইসলামের আকিদা শিক্ষা করেছেন তাদের নামের আগে এমন কোন বিশেষণ কেউ ইতিহাসের উপর চিরণী অভিযান চালালেও দেখাতে পারবে না। খ্রিস্টানদের ক্ষেত্রেও আল্লাহ বলেছেন, “তারা তাদের ধর্মগুরু ও পাদ্রীদের তাদের রব (প্রভু) বানিয়ে নিয়েছে (তওবা-৩১)।”
সুতরাং সর্বযুগেই সকল ধর্মের পুরোহিতরাই আল্লাহ প্রদত্ত সত্য ধর্মকে আড়ালে রেখে নিজেদের মনগড়া কথাকে ধর্ম হিসেবে চালিয়েছে ও আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই মানুষদের রব বা মওলা সেজে বসে রয়েছে। বর্তমান বিকৃত ইসলামের ধর্মব্যবসায়ী আলেমরাও একই কাজ করে যাচ্ছে। তারা ধর্মের প্রকৃত রূপ মানুষের সামনে না এনে ধর্মকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করছে। আল্লাহ পবিত্র কোর’আনে বলেন, “তাদের মধ্যে এমন একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণের মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে কর যেন তারা কিতাব থেকেই পাঠ করছে। অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয় এবং তারা বলে যে, এসব কথা আল্লাহর থেকে আগত অথচ এসব আল্লাহর থেকে প্রেরিত নয় (সুরা ইমরান ৭৮)। আল্লাহ কত সুন্দর ভাবে তাদের স্বরূপ আমাদের চিনিয়ে দিয়েছেন। আল্লাহ এছাড়াও কোর’আনের আরো অনেক জায়গায় এই ধর্মজীবি মোল্লাশ্রেণীর ব্যাপারে সতর্ক করেছেন। ধর্মজীবি মোল্লারা আল্লাহর বিধানকে গোপন করে, আল্লাহর দীন বিক্রি করে ও দীনের অতি বিশ্লেষণের মাধ্যমে মতভেদ সৃষ্টি করে ও জাতির ঐক্য ধ্বংস করে। এছাড়াও তারা সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কোন কথা বলে না। আল্লাহ পবিত্র কোর’আনে বলেন, “দরবেশ ও আলেমরা কেন তাদের পাপ কথা ও হারাম ভক্ষণে নিষেধ করেন না? বরং তারা যা করে তাও অতি নিকৃষ্ট (সুরা মায়েদা ৬৩)।
আল্লাহর অমূল্য আসমানী কিতাবকে যারা এভাবে আয়ত্ত্ব করে দীনকে নিজেদের কুক্ষিগত করে রেখেছেন তাদেরকে আল্লাহ তুলনা করেছের কিতাব বহনকারী গর্দভের সাথে (সুরা জুম’আ ৫)। অনেক ধর্মজীবী আলেম আল্লাহর এ সকল দ্ব্যর্থহীন আয়াতের থেকে আত্মরক্ষার জন্য খোঁড়া অজুহাত দাঁড় করানোর চেষ্টা করে যে এ সকল আয়াতগুলো শুধুমাত্র ইহুদি-খ্রিস্টানদের আলেমদের জন্য দেয়া হয়েছে আমাদের জন্য নয়। কিন্তু কোর’আনে আল্লাহ পূর্ববর্তী ধর্মগুলির প্রসঙ্গ টেনেই এনেছেন আমাদের উদাহরণ পেশ করার জন্য যাতে আল্লাহর দীন ধর্মব্যবসায়ীদের কুক্ষিগত না হয়। কারণ আল্লাহর প্রেরীত এ শেষ দীন কোন নির্দিষ্ট সম্প্রদায়ের বা নির্দিষ্ট জায়গার জন্য প্রেরীত হয় নি এই দীন সমগ্র মানবজাতির জন্য। তাই এ শেষ দীন যদি বিকৃত হয়, যদি দুর্বোধ্য হয়ে যায় তবে মানবজাতি মহা সংকটে পড়বে যেমনটি বর্তমানে হয়েছে।
আল্লাহর বহু আয়াতে বজ্রকঠিন হুঁশিয়ারি থাকা সত্ত্বেও এই জনগোষ্ঠীর দুনিয়ালোভী আলেমগণ নামাজ পড়িয়ে, মিলাদ পড়িয়ে, জানাজা পড়িয়ে, ওয়াজ মাহফিল করে, এক কথায় ধর্মেজীবিতার মাধ্যমে টাকা রোজগার করছে। তারা নিজেদের ইচ্ছে মতো হালাল কে হারাম ও হারাম কে হালাল হিসেবে ফতোয়া দিয়ে স্বার্থ উদ্ধার করছে। আল্লাহর রসুল যে শেষ দীন নিয়ে এসেছিলেন সে দীনে এমন ধর্মব্যবসায়ী শ্রেণীর কোন স্থান ছিল না। কিন্তু বর্তমানে সেই দীনের কর্তৃপক্ষ (Authority) হয়ে বসে আছে আলাদা পুরোহিত শ্রেণী। তারা নিজেদের নবীর উত্তরাধিকারী, ওরাসাতুল আম্বিয়া (Spiritual Successor) হিসেবে দাবী করে। কিন্তু আল্লাহ পবিত্র কোর’আনে বলেন, “তাদের পিছনে এসছে কিছু অপদার্থ যারা উত্তারধিকারী হয়েছে কিতাবের, তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করছে এবং বলছে, আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত এর অনরূপ সামগ্রী তাদের নিকট আবার যদি উপস্থিত করা হয় তবে তাও তারা গ্রহণ করবে। কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট থেকে নেয়া হয় নি যে, তারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না ( সুরা আরাফ ১৬৯)?
সুতরাং তারা জেনে শুনে হারাম গ্রহণ করছে ও মানুষের কাছে তা গোপন করছে। অন্যদিকে তারাই বলছে যে ইবাদত ও দোয়া কবুলের পূর্বশর্ত হচ্ছে হালাল উপার্জন। আল্লাহ অত্যন্ত রাগান্বীত হন যখন কেউ অন্যকে সে উপদেশ দান করে যা সে নিজে করে না। কিন্তু এ ধর্মব্যবসায়ী গোষ্ঠী আল্লাহর ক্রোধকে পুরোপুরি উপেক্ষা করে এই নিকৃষ্ট কাজ করে যাচ্ছে। এমনকি যে ভয়বাহ শাস্তির কথা আল্লাহ বলে দিয়েছেন তার প্রতিও তাদের কোন ভ্রুক্ষেপ  নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর