প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দেশপ্রেম ঈমানের অঙ্গ কেন ও...

দেশপ্রেম ঈমানের অঙ্গ কেন ও কীভাবে?

২৭ ডিসেম্বর ২০১৭ ১০:০৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মসীহ উর রহমান:

অনেক মানুষই নিজেকে দেশপ্রেমিক বলে প্রচার করেন যাদের দেশপ্রেম নিয়ে মানুষ প্রশ্ন তোলে। যখন দেখা যায় তারা এদেশের খেটে খাওয়া মেহনতি কৃষক, শ্রমিক, কর্মজীবী মানুষের রক্ত পানি করা অর্থ দিয়ে বিদেশে বাড়ি-গাড়ি করেন, ছেলেমেয়েদের বিদেশে পড়াশুনা করান, সুইসব্যাংকে টাকার পাহাড় জমান, দেশের জনগণের টাকা বিদেশে পাচার করেন। তাদের চরিত্র এ উপমহাদেশ ২০০ বছর শোষণকারী ব্রিটিশদের মতো। সেই ইংরেজদের সাথে তাদের যথেষ্ট মিল আছে। উভয়ের চরিত্রের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য লক্ষ্য করা যায় না। ইংরেজরা এদেশ দখল করেছিল। তাদের বাড়ি-গাড়ি, পরিবার-পরিজন, বিষয়-সম্পত্তি ছিল সব ইংল্যান্ডে তারা এদেশ শাসন করলেও, এদেশে বাস করলেও, এদেশের মানুষের অর্থ-সম্পদ, সেবা ভোগ করলেও তারা এদেশকে কখনই নিজেদের দেশ মনে করত না। কাজেই তাদের এদেশের প্রতি আর এদেশের মানুষের প্রতি কোন মায়া বা দায়বদ্ধতা ছিল না। বন্যা, খরা জলোচ্ছাসে কে না খেয়ে মারা গেল, দাঙ্গা-ফাসাদে কোন এলাকা ধ্বংস হল এগুলো তাদের চিন্তার বিষয় ছিল না। এগুলোতে তাদের কোন কিছুই আসত যেত না। তাদের জন্য সর্বদা জাহাজ প্রস্তুত থাকত। কোন সমস্যা বা একটু অসুবিধা হলেই তারা জাহাজে চেপে ইংল্যান্ডে চলে যেত। সাথে নিয়ে যেতো অঢেল অর্থ-সম্পদ। ঠিক এখনও দেশপ্রেমিক নামধারী রাজনৈতিক নেতা, আমলা ও ব্যবসায়ীদের অনেকেরই পাসপোর্ট রেডি থাকে, বিদেশে বাড়ি-গাড়ি, ব্যাংক ব্যালেন্স, পুত্র-পরিজন সবই রেডি থাকে দেশে তাদের কোন সমস্যা, মামলা, সরকার পরিবর্তন হলে অর্থাৎ তাদের রাজনৈতিক ক্যারিয়ারে ধস নামলেই চিকিৎসা বা অন্য কোনো অজুহাতে বিদেশে পাড়ি জমান। এককথায় বলা যায় ব্রিটিশরা যেমন এদেশ থেকে অর্থ স¤পদ লুট-পাট করে ইংল্যান্ডে গাড়ি, বাড়ি, জমি-জমা, খামার, ব্যবসা প্রতিষ্ঠান করতো তারাও ঠিক সেইরকম। এসমস্ত লোকেরা কখনও দেশপ্রেমিক নয়। দেশপ্রেমিক তো তারা যারা দেশের মানুষের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে, এবং নিজেদের সমস্ত অর্জন সমস্ত আয়, সমস্ত পরিশ্রম সমস্ত কিছু দেশের মাটির জন্য, মানুষের জন্য বিলিয়ে দেয় তারাই হলো দেশপ্রেমিক। এখন এই দেশপ্রেম ও দেশপ্রেমিক একটা দেশের জন্য কতটুকু প্রয়োজন? এ প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে প্রথমেই বলতে হয় দেশের কথা, একজন ব্যক্তি যেমন পরিবারের উপর নির্ভরশীল অর্থাৎ পরিবার ছাড়া যেমন ব্যক্তি অস্তিত্বহীন তেমনি একটি পরিবার, সমাজ, সংঘ ইত্যাদিও রাষ্ট্র তথা দেশের উপর নির্ভরশীল স্ব স্ব অস্তিত্বের জন্য। রাষ্ট্র তথা দেশ ছাড়া এগুলোর কোন অস্তিত্ব নেই। অর্থাৎ দেশ যদি না থাকে তাহলে কোন সমাজ, পরিবার কিছুই থাকবেনা। আজ থেকে ৪৫ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। পেয়েছি বাংলাদেশ। এখন আমাদের এই বাংলাদেশের সম্মান, মর্যাদা, প্রকৃত সার্বভৌমত্বের জন্য এর ষোল কোটি মানুষের মাঝে দেশপ্রেমের প্রয়োজনীয়তা তীব্রভাবে দেখা দিয়েছে। কেন তা সকলের জানা প্রয়োজন। সবাই যদি এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে তাহলে আর কেউ দেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকা-কে মেনে নেবে না এবং স্বার্থচিন্তার ঊর্ধ্বে উঠে দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে। দেশ থেকে কেবল নেবেই না, দেশকে দেওয়ার মানসিকতাও পোষণ করবে। এটাই প্রকৃত দেশপ্রেম। দেশপ্রেম স¤পর্কে একটি বহুল উচ্চারিত হাদিস রয়েছে “দেশপ্রেম ঈমানের অঙ্গ”। কিন্তু বিষয়টি আপেক্ষিক। দেশপ্রেমের মানে এই নয় যে, অন্য দেশের অনাহারী, নিপীড়িত মানুষের প্রতি আমার কোনো দায়িত্ব নেই। মানবতাবোধ সকল ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে। আধিপত্য কায়েম রাখার জন্য অন্য দেশের মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলে নিজেদের দেশের স্বার্থ রক্ষাকে দেশপ্রেম বলে না, এই দেশপ্রেম ঈমানের অঙ্গ নয়। মনে রাখতে হবে মানুষের স্থান সবার ঊর্ধ্বে।
দেশপ্রেমের প্রকৃত অর্থ হলো দেশ ও দেশের মানুষের সুরক্ষা, ন্যায় নীতি, কল্যাণ, নিরাপত্তা, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আত্মনিয়োগ করা। এর জন্য প্রয়োজন সর্বত্র সত্যের বিস্তার ও প্রতিষ্ঠা করা। রসুলাল্লাহ (সা.) মক্কা নগরীকে খুব ভালোবাসতেন যে বিষয়ে আলেমগণ প্রায়ই ওয়াজ করে থাকেন। তিনি মক্কা থেকে মদীনায় হেজরত করার সময় কেমনভাবে অশ্রুবিগলিত কণ্ঠে মক্কাকে বিদায় জানিয়েছিলেন তা মিলাদের মধ্যেও সুর করে গাওয়া হয়। কিন্তু তিনি মদীনাকে রক্ষা করার জন্য যে কঠোর সংগ্রাম করেছেন, পেটে পাথর বেঁধে না খেয়ে থেকেছেন, রক্তক্ষয় ও ত্যাগস্বীকার করেছেন সে কথাগুলো দেশপ্রেমের উদাহরণ হিসাবে দেওয়া হয় না। কারণ প্রতিষ্ঠিত ধারণা হচ্ছে মাতৃভূমিই হচ্ছে দেশ, তাই যেন দেশপ্রেম থাকতে হবে কেবল মাতৃভূমির জন্য। অথচ মক্কা সত্যকে মেনে নেয় নি, তাঁকে হত্যা করতে চেয়েছে, নির্মমভাবে নির্যাতন করেছে। পক্ষান্তরে মদীনাবাসী রসুলাল্লাহর (সা.) আহ্বানকে স্বীকার করে সত্যকে মেনে নিয়ে তাঁকে নিজেদের পরিবারভুক্ত করে নিল, সেই মদীনার প্রতি রসুলাল্লাহর প্রেম মক্কা থেকে কোনো অংশে কম ছিল না, বরং বেশিই ছিল কারণ তিনি মক্কা বিজয়ের পর মক্কায় না থেকে মদীনাতেই প্রত্যাবর্তন করেছিলেন এবং সেখানেই দেহরক্ষা করেছিলেন, তাঁর পবিত্র রওজা সেখানেই। প্রকৃত সত্য হচ্ছে, মানুষের জীবন থেকে অন্যায় অবিচার, রক্তপাত, হানাহানি নির্মূল করাই ছিল রসুলাল্লাহর জীবনের লক্ষ্য। যারা তাঁর ডাক প্রত্যাখ্যান করেছে তারা যতই রক্তীয় সম্পর্কে আবদ্ধ হোন, তাঁর প্রকৃত আপনজন তারাই যারা তাঁর আদর্শকে গ্রহণ করে নিয়েছে। সেটা হচ্ছে মদীনা। আদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি মক্কার নিজ আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুতরাং যে ভূখণ্ডে আল্লাহ আমাকে নিজের ঈমান, বিশ্বাস ধারণ করে নিরাপত্তার সঙ্গে বাস করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেটাই আমার ভূখণ্ড। একে রক্ষা করা আমার ঈমানী কর্তব্য। ঐ ভূখণ্ডকে অন্যায়, অবিচার ও মিথ্যার কলুষমুক্ত করার জন্য যে প্রেরণা সেটাই দেশপ্রেম। তাহলে কিভাবে দেশপ্রেম ঈমানের অঙ্গ হবে? সেটা হলো যে দেশে আমার ঈমান (সত্যের প্রতি বিশ্বাস) সংরক্ষিত থাকবে, হেফাযতে থাকবে, যে দেশ হবে সত্যের আধার, মানবতার আধার, যে ভূ-খণ্ড অন্যায়ের সাথে আপোষ করে না, যে ভূ-খণ্ডে সত্য প্রকাশিত হয়, প্রতিষ্ঠিত হয়, যেখানে সবাই সত্য, মানবতা ও শান্তির চর্চা করে সর্বোপরি আল্লাহর আদেশ নিষেধ মান্য করা হয়, সেই ভূ-খণ্ড, মাটি ও দেশকে রক্ষা করা, সে দেশের জন্য কাজ করা প্রত্যেকের ঈমানী দায়িত্ব। যা আমাদের রসুলাল্লাহ মদিনায় করে গেছেন।
এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই বাংলাদেশ কি সত্যের ধারক কিনা, এখানে মানবতা ও শান্তি আছে কিনা? অনেকেই রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে বলতে পারেন এই দেশে আছে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, ক্ষমতায় টিকে থাকার জন্য নোংরা প্রতিযোগিতা, ধর্মের নামে বিভিন্ন কায়দায় স্বার্থ হাসিলের প্রতিযোগিতা ইত্যাদি। এ বিষয়ে আমাদের অর্থাৎ হেযবুত তওহীদের দৃষ্টিভঙ্গি কী? আমরা মনে করি আমাদের মাননীয় এমামুয্যামানকে আল্লাহ মহাসত্য দান করেছেন এই ভূ-খণ্ডেই, এই বাংলার মাটিতেই। প্রথম দেড়যুগ অতিবাহিত হয়ে গেছে আমাদের দেশের মানুষ কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবীসহ নানান শ্রেণিপেশার মানুষ আমাদের বিরোধিতা করেছেন, আমাদের বিরুদ্ধে ধর্মব্যবসায়ী ও ইসলামবিদ্বেষী মিডিয়াগুলো সীমাহীন অপপ্রচার চালিয়েছে। যার পরিণামে আমাদেরকে ভোগ করতে হয়েছে অসহনীয় নির্যাতন। আমাদেরকে অধিকাংশ মানুষ ভুল বুঝেছেন কিন্তু আল্লাহর অশেষ দয়ায় আজ সেই সকল শ্রেণি পেশার মানুষই যারা আমাদের বিরোধিতা করতো তারাই আজ হেযবুত তওহীদকে, সত্যকে দু’হাত তুলে সমর্থন করছেন। আল্লাহ দয়া করে তাদের হৃদয়কে সত্যের প্রতি আকৃষ্ট করেছেন, তাদের হৃদয়ের পরিবর্তন ঘটিয়েছেন। কাজেই বাংলাদেশ এখন আমাদের দৃষ্টিতে সত্যের ভূমি, যেখানে সত্যের আলো তথা ন্যায়-শান্তি-সুবিচার বিকশিত হয়ে পূর্ণতা লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। এখান থেকেই আল্লাহর প্রেরিত শাশ্বত মহাসত্যের পুনরুত্থান হয়েছে এবং মানুষ তা সাদরে গ্রহণও করছে ও করবে। ইনশা’আল্লাহ এ সত্য একদিন সমস্ত পৃথিবীকে আলোকিত করবে। তাই এই দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে, দেশের উন্নতি নিয়ে ভাবতে হবে, দেশে যেন অন্যায়, অনাচার, মিথ্যা টিকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। মানুষ যেন শান্তিতে থাকতে পারে এদেশ যেন কোন বিপদের মুখে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। আমরা এদেশে জন্মেছি, বড় হয়েছি, এদেশের প্রকৃতি আমাদের লালন করেছে, এই মাটিতে আমরা সেজদা করি, আমাদের পূর্ব পুরুষদের অস্তিত্বও এদেশে মিশে আছে। কাজেই এই দেশের জন্য, এখানে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে, ধর্ম-দল-মত নির্বিশেষে সর্বশ্রেণির মানুষকে একত্রে কাজ করতে হবে। দেশী-বিদেশী কোনো শয়তানী শক্তি যেন আমাদের দেশের উপর কালো থাবা বিস্তার করতে না পারে সে দিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আমাদের সামনে লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ইত্যাদি দেশের জ্বলন্ত উদাহরণ রয়েছে। সে দেশের মানুষগুলোর আর কোনো বাসস্থান নেই, তারা সব হারিয়ে বিভিন্ন দেশের পথে প্রান্তরে শরণার্থী শিবিরে অবর্ণনীয় দুর্দশায় জীবন কাটাচ্ছে। আমাদের এই এক চিলতে মাটি বুকে আগলে ধরে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয় এমন কাজ যেন কেউ করতে না পারে এজন্য সকলকে সত্য দিয়ে উদ্বুদ্ধ করতে হবে। যারা দেশপ্রেমিক সেজে, জনসেবার নাম করে দেশের ক্ষতি করে, দেশে অরাজকতা সৃষ্টি করে তাদেরকে প্রথমে আমাদের বুঝাতে হবে, যদি তারা সংশোধিত না হয় তবে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, এ কাজগুলোই আমাদের এবাদত ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য