প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অজ্ঞানতা থেকে আলোর দিকে যাত্রা

অজ্ঞানতা থেকে আলোর দিকে যাত্রা

১ এপ্রিল ২০১৮ ০৮:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম
রসুলাল্লাহর বিদায়ের পর সেই সাম্যের প্রকৃত ইসলাম, সেই ঐক্যের ইসলাম, সেই প্রগতির ইসলাম, সেই মুক্তির ইসলাম ধীরে ধীরে আমরা হারিয়েছি। কীভাবে হারিয়েছি সে এক দীর্ঘ ইতিহাস। সেটা আমাদের বই পত্রে লিখেছি। কথা হচ্ছে এখন কী করণীয়? এই তেরো শ বছরে সূক্ষ্মাতিসূক্ষ্ম, ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে করতে করতে এই উম্মাহর ভারসাম্য নষ্ট করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। যেমন মেয়েদের সম্পর্কে। সিরাতুল মুস্তাকীম মানে সহজ-সরল, ভারসাম্যযুক্ত, Straight, Balanced । কোর’আনে আল্লাহ মো’মেনদেরকে উম্মতে ওয়াসাতা বা ভারসাম্যপূর্ণ জাতি বলে আখ্যায়িত করেছেন। এদিকেও না, ওইদিকেও না, বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। খাও – কিন্তু পরিমিতভাবে। আল্লাহর রসুল বলেছেন, পেটকে তিন ভাগের এক ভাগ কর, এক ভাগ খাও, এক ভাগে পানি খাও, এক ভাগ খালি রাখ। তাহলে তুমি সুস্থ থাকবে। শুকর খেয়ো না, রক্ত খেয়ো না। আল্লাহর নামে জবাই হয় নাই, এইগুলি খেয়ো না। তবে উপায় না থাকলে খেতে পারো, তবে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি না করলে আল্লাহ ক্ষমাশীল। পোশাক পড়তে বলেছেন, বাড়াবাড়ি করতে না করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কুর’আনের ‘লা ইকরা হা ফিদ্দীন।’ ‘দীন নিয়ে জবরদস্তি করো না, বাড়াবাড়ি করো না’ এই নীতি আল্লাহর রসুল অনুসরণ করেছেন। আমাদের এই তেরো শ বছরে অতিবিশ্লেষণ আর বাড়াবাড়ি করে এই একদল অতি প-িত ইসলামের ভারসাম্য নষ্ট করেছে।
নারী-পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। একজন আরেক জনের পরিপূরক। মা হাওয়া-বাবা আদম। আল্লাহ নিজ হাতে বাবা আদমকে বানালেন। নিজের রুহ ফুঁকে দিলেন। বাবা আদম থেকে মাকে বানালেন। মমতাময়ী মা, করুণাময়ী মা। মা আদর দিয়ে, যত্ন দিয়ে, মমতা দিয়ে বাবার সংসারকে আগলে রাখবেন, প্রশান্তিময় করবেন। বাবা-মা, বাবা কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবেন, পরিবারকে তিনি খাওয়াবেন, পরিচালিত করবেন। এই বাবা-মা, নারী-পুরুষ, দুইজনের সমন্বয়ে পরিবার। এমন বহু পরিবারের সমন্বয়ে সমাজ। বহু সমাজের সমন্বয়ে রাষ্ট্র। গোড়ায় গেলে সেই দুই জনের, নারী ও পুরুষের সমন্বয়ে রাষ্ট্র। আইয়্যামে জাহেলিয়াতের নারীরা ছিল অসম্মানিত। মেয়ে শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তাদেরকে ব্যভিচারে লিপ্ত করা হতো, উলঙ্গ হয়ে নৃত্য করানো হতো। এই নারীদের ইজ্জত রসুলাল্লাহ পুনরুদ্ধার করলেন। তাদেরকে শালীন পোশাক পরিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র এমন কি রণাঙ্গণেও নিয়ে গেলেন। নারী সর্বত্র তার ন্যায্য অধিকার বুঝে পেল। সেই সমাজের মানুষগুলো মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকত। রসুলুল্লাহ সমাজ থেকে মাদকাসক্তি দূর করলেন। তারা পরস্পরে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত থাকত। তারা খুনাখুনি করত। তাদের পেটে ভাত ছিল না। গায়ে পোশাক ছিল না। অশ্লীলতায় ভরা ছিল তাদের কাব্য। একদিকে রোমান, আরেকদিকে পারস্য। জ্ঞান-বিজ্ঞানে এই আরবজাতি ছিল উপেক্ষিত, অবজ্ঞাত, শিক্ষাহীন, দীক্ষাহীন। আল্লাহর রসুল তাদেরকে তওহীদের উপরে আগে ঐক্যবদ্ধ করলেন। আগে ভাই বানালেন। সেটা কীভাবে? আপনারা বলুন তো, একশ’টা তসবির দানানে একত্র রাখে কীসে? একটি সুতা। এটাই হলো ঐক্যসূত্র। সুতা কেটে দিলে দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আল্লাহ রসুল আগে ওই আরবের, দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত, পারস্পরিক শত্রুতায় নিমজ্জিত ঐ সমাজের মানুষগুলোকে, স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষগুলোকে তওহীদের সুতার মধ্যে আগে ঐক্যবদ্ধ করলেন। তারা এতদিন ইবলিসের দাসত্ব করত, রসুল তাদেরকে আল্লাহর দাসত্বের মধ্যে আনলেন। ফলে সমাজের মানুষগুলো ভাই হয়ে গেল। ফলটা কী হল – সমাজ পাল্টে গেল। মানুষগুলিও পাল্টে গেল। সেই মানুষগুলির নামের শেষে আমরা এখন বলি ‘রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহুম।’ আবু বকর (রা.), ওমর (রা.), ওসমান (রা.)। আল্লাহ অশ্লীলতা পছন্দ করে না। তিনি নারীদেরকে শালীন পোশাক পরিয়ে কি তাদেরকে বাক্সবন্দী করেছিলেন? তিনি কি এই ফতোয়াবাজি করেছেন, এই মেয়েরা ঘর থেকে বের হয়ো না, তোমাদেরকে পরপুরুষ দেখলে ঈমান চলে যাবে? বললে তিনি কী করে মেয়েদেরকে সমাজের সর্বত্র বিচরণ করার অধিকার দিলেন? পরে বহু জাল হাদিস আর সেখান থেকে তৈরি ফতোয়ার জাল বিস্তার করে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে যেটা আমার রসুলের সমগ্র কর্মজীবনের নীতির পরিপন্থী। আমার রসুল মেয়েদেরকে ঘোড়ার পিঠে চড়িয়ে তিনি যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল মেয়েরা, বাজার ব্যবস্থাপনায় মেয়েরা, হাসপাতাল পরিচালনায় মেয়েরা, জাতীয়, আন্তর্জাতিক, সামরিক সকল কাজে নারীরা। নারী স্বাধীনতার নিদর্শন স্থাপিত হলো। পৃথিবী দেখল নারী স্বাধীনতা কাকে বলে!
আজকে লক্ষ লক্ষ নারী বেইজ্জত হচ্ছে, নিজেদের ইজ্জত রক্ষা করতে পারছে না, মাটি রক্ষা করতে পারছে না। কিন্তু উম্মতে মোহাম্মদী নারীরা নিজেকে রক্ষা করেছেন। রসুলকে পর্যন্ত রক্ষা করেছেন। ওহুদের ময়দানে সাহাবীরা যখন ব্যাপক আক্রমণের মুখে পিছপা হলেন, সেই কঠিন মূহূর্তে নারীরা রুখে দাঁড়িয়েছিলেন। আমার রসুল বলছেন, ডানে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, সামনে উম্মে আম্মারা, পিছনে উম্মে আম্মারা। সেই নারীরা জীবনের বাজি রেখে আমার রসুলকে হেফাজত করলেন, মদীনার মাটিকে হেফাজত করলেন, পুরো জাতিকে রক্ষা করলেন। আজ শত শত বছর ধরে আমার লক্ষ লক্ষ নারী বেইজ্জত হচ্ছে। তারা নিজেদেরকেও রক্ষা করতে পারছে না। হে নারীরা, আপনারা উম্মতে মোহাম্মদীর নারী হন। আমি আপনাদেরকে বলতে চাই, কারও ওয়াজের দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর রসুল কী করেছেন সেদিকে তাকান। না হলে আপনার ঈমান হাইজ্যাক করা হবে। আর যদি উম্মতে মোহাম্মদীর সেই নারী হতে পারেন জাতি বাঁচবে, ইজ্জত বাঁচবে, আপনারা বাঁচবেন।
আল্লাহর রসুল জাতিকে ঐক্যবদ্ধ করে চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার সময় কি তিনি বলে যান নি যে, তোমরা ঐক্য নষ্ট করবে না? আমরা কিন্তু ঐক্য নষ্ট করেছি, পথভ্রষ্ট হয়েছি। শিয়া হয়েছি, সুন্নী হয়েছি, শাফেয়ী হয়েছি, হাম্বলী হয়েছি। আমাদের সুলতানরা ভোগ-বিলাসে মত্ত হলেন। এদিকে কারবালার বিয়োগান্তক ঘটনা ঘটল। রসুলুল্লাহর কলিজার টুকরা হোসাইনকে হত্যা করা হল। সেই থেকে শুরু হল নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ। ঐক্য ধ্বংস হয়ে আমরা দুর্বল হয়ে পড়লাম। এরপরে আমরা ব্রিটিশের গোলাম হলাম। ব্রিটিশরা আমাদের শোষণ করেছে তিনশো’ বছর। আল্লাহর হুকুম বাদ দিয়ে তাদের হুকুম চালু করে দিয়েছে। আজকে আমাদের সমাজে এই যে রাজনীতি, স্বার্থের রাজনীতি, হানাহানির রাজনীতি- এটা আল্লাহর রসুল শিখায় নাই, ব্রিটিশ সা¤্রাজ্যবাদীদের রেখে যাওয়া সংস্কৃতি এটা। আজকে সিরিয়া গণকবর হয়েছে এ রাজনীতির ফলে। সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো জোট করেছে। বিরোধী দলকে অস্ত্র দিয়েছে আমেরিকা, ব্রিটেন। এরপর আসাদ সরকার বেদিশা হয়ে রাশিয়াকে আহ্বান করেছে। এইবার রাশিয়া সরকারকে দিয়েছে অস্ত্র। বিনামূল্যে দেয় নি, চড়ামূল্যে নিয়েছে, খনিজসম্পদ চুক্তির মাধ্যমে নিয়েছে। তারা পক্ষ নিয়েছে সরকারের আর আমেরিকা-ব্রিটেন পক্ষ নিয়েছে বিরোধী দলের। আজকে সিরিয়া কার – আসাদ সরকারের? মুসলমানের? সিরিয়ানদের? কারোই না। সেই মাটি আমেরিকা-রাশিয়ার যুদ্ধের লীলাভূমি। সুতরাং এ হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার শেষ পরিণতি। আমরাও সেই রাজনৈতিক দাঙ্গার মধ্যেই বিগত ৪৭ বছর পার করলাম। এ লক্ষণ ভালো নয়। একদল ক্ষমতায় যাওয়ার পরের দিন থেকে শুরু করে দেয় ষড়যন্ত্র, হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও, খুন-রাহাজানি। কোন কিছু করতেই বাদ রাখে না। এ অবস্থা চলতে থাকলে বাঁচার কোনো উপায় নেই আমাদের। আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমি সাধারণ গোনাহ্গার মানুষ। আসুন, আজকে ঐক্যবদ্ধ হোন আল্লাহর রসুলের প্রকৃত ইসলামে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্লাহ।’ এ কথার ভিত্তিতে সবাই ঐক্যবদ্ধ হন। কোনো দল নই, মত নই, পথ নই আমরা সবাই এক আল্লাহর প্রতিনিধি। আমাদের সবার ভিতরে আল্লাহর রুহ্ রয়েছে। আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই তাঁর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারি না।
[১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সোমবার ঢাকার উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম কর্তৃক প্রদত্ত ভাষণের খ-াংশ। সম্পাদনায় মো. রিয়াদুল হাসান। বক্তব্যের পরবর্তী অংশ দেখুন আগামীকাল।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর