প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এক নজরে মানবজীবন ও উম্মতে...

এক নজরে মানবজীবন ও উম্মতে মোহাম্মদী

১৬ জুন ২০১৮ ১১:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোখলেছুর রহমান সুমন:

  • আল্লাহ মালায়েকদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা (প্রতিনিধি) প্রেরণ করতে চাই। মালায়েকগণ বললেন, ‘আমরা কি আপনার গুণগান করার জন্য যথেষ্ট নই? আপনার এই খলিফা তো পৃথিবীতে অন্যায়-অশান্তি-রক্তপাত করবে।”আল্লাহ বললেন, “আমি যা জানি তোমরা তা জানো না।” (সুরা বাকারা ৩০)
  • আল্লাহ নিজ হাতে আদমকে তৈরি করে (সুরা সাদ ৭৫) তার ভেতরে নিজের রূহ ফুঁকে দিলেন (সুরা হিজর ২৯)। ফলে আদম আল্লাহর সমস্ত গুণাবলীর পাশাপাশি স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী হয়ে গেল।
  • আল্লাহ সমস্ত মালায়েকদের আদমকে সেজদা করার (অর্থাৎ আদমের সেবায় নিয়োজিত হওয়ার) হুকুম দিলেন। ইবলিস ব্যতিত সবাই আদমকে সেজদাহ করল। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে কাফের, জালেম, ফাসেক, রাজিম, মালাউন হলো (সুরা আরাফ ১১)।
  • সে চ্যালেঞ্জ করল যে বনি আদমকে সে আল্লাহর পাঠানো সেরাতুল মোস্তাকিম (তওহীদ, আল্লাহর সার্বভৌমত্ব, সহজ সরল পথ) থেকে বিচ্যুত করে দেবে (সুরা আরাফ ১৬)। যদি সে সরাতে পারে তাহলে বনি আদম অন্যায়, অশান্তি ও রক্তপাতের মধ্যে নিমজ্জিত হবে এবং প্রমাণিত হবে যে সেই ঠিক ছিল।
  • এই চ্যালেঞ্জে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য আদমের একটাই কাজ, আল্লাহর খেলাফত করা। এটাই তার এবাদত। সে যদি এই পৃথিবীতে (ফিল আরদ্) আল্লাহর প্রতিনিধিত্ব না করে তাহলে তার ব্যক্তিগত ঈমান ও আমলের কোনো মূল্য নেই।
  • প্রশ্ন হলো, সে খেলাফত করবে কীভাবে? সেটা হলো, জীবনের সর্বাঙ্গনে সে “আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবো না”- এই অঙ্গীকার করবে অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে সে মানবজীবন থেকে সমস্ত অন্যায়, অশান্তি, যুদ্ধ, রক্তপাত দূর করে ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠা করবে।
  • এই কাজ যারা করবে তারাই মো’মেন, আল্লাহর খলিফা। তারা আবার তাদের মূল বাসস্থান জান্নাতে ফিরে যেতে পারবে।
  • এজন্য আল্লাহ যত নবী-রসুল প্রেরণ করেছেন সবার দীনের মূল ভিত্তি ছিল তওহীদ- লা ইলাহা ইল্লাল্লাহ (সুরা আম্বিয়া ২৫)। এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটি চুক্তি (contract) । যারা এই চুক্তিতে আবদ্ধ হলো, যাবতীয় আমল তাদের জন্যই প্রযোজ্য।
  • অন্যান্য নবীরা এসেছেন যার যার গোত্র, অঞ্চল, এমনকি পরিবারের জন্য। কিন্তু শেষ নবী (সা.) এসেছেন সমগ্র মানবজাতির জীবনে এই তওহীদ ভিত্তিক দীন প্রতিষ্ঠা করার জন্য (সুরা তওবা ৩৩)। এটা প্রতিষ্ঠা হলে মানুষ ইবলিসের দাসত্ব থেকে মুক্ত হবে এবং পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এটাই হলো আল্লাহর বিজয়।
  • এই লক্ষ্যে তিনি একটি জাতি, উম্মাহ গঠন করলেন যা উম্মতে মোহাম্মদী বলে পরিচিত হলো। সেই জাতিকে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য শিক্ষা দিলেন, জেহাদ করার অনুপ্রেরণা দিলেন। ফলে সেই জাতি রসুলাল্লাহর সঙ্গে থেকে তাঁর জীবদ্দশায়ই সমগ্র আরব উপদ্বীপে সত্য দীন প্রতিষ্ঠা করলো।
  • রসুলের ইন্তেকালের পর তাঁর হাতে গড়া উম্মতে মোহাম্মদী ঘর-বাড়ি, সহায়-সম্বল, পুত্র-পরিজন সর্বস্ব কোরবান দিয়ে প্রাণান্তকর সংগ্রাম করে অর্ধপৃথিবীতে শান্তি (ইসলাম) প্রতিষ্ঠা করল। ফলে অল্প কিছুদিনের মধ্যে জ্ঞানে-বিজ্ঞানে, অর্থনীতিতে, সামরিক শক্তিতে, সভ্যতায়, নতুন নতুন আবিষ্কারে, এক কথায় সর্বদিক দিয়ে তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো। শত্রু ভাই হলো, ঐক্যহীনেরা ঐক্যবদ্ধ হলো, স্বার্থপররা মানবতার কল্যাণকামী হলো, দারিদ্র্য দূর হয়ে সমৃদ্ধি আসলো, ভীরু জাতি দুঃসাহসী হলো, মর্যাদাহীন স্বীকৃতিহীন নারীরা সামাজিক, সামরিক, সরকারি সকল কাজে অংশ গ্রহণের সুযোগ পেল। সেই জাতির মধ্যে বর্তমানের মতো সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফসির, ফেরকা, মাজহাবের কোনো অস্তিত্বই ছিল না। তাদের প্রভু যেমন একজন ছিলেন, তাদের দীনও ছিল একটি, নেতাও ছিলেন একজন, জীবনের লক্ষ্যও ছিল একটি – মানবতার কল্যাণ। এজন্যই তারা মর্যাদাবান, শক্তিশালী, শ্রেষ্ঠ, সভ্য জাতি হতে পেরেছিলেন। বাকি দুনিয়ার মানুষ সভয়-সম্ভ্রমে তাদের দিকে তাকিয়ে থাকতো।
  • কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, রসুলের সাহাবীরা চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্ম তাদের দায়িত্ব ভুলে গেল। শাসকশ্রেণি অন্যান্য রাজা-বাদশাহদের মতো ভোগবিলাসে মত্ত হলো। আলেম-পণ্ডিতশ্রেণির বিশ্লেষণ-অতি বিশ্লেষণের ফলে এক উম্মাহ হাজারো ফেরকা মাজহাবে বিভক্ত হয়ে গেল। অন্যদিকে পারস্য থেকে বিকৃত সুফিবাদ প্রবেশ করে জাতির সংগ্রামী চরিত্রকে অন্তর্মুখী-ঘরমুখী করে দিল। সেই বিকৃত সুফিবাদের ফলে জাতি হাজারো তরিকায় বিভক্ত হয়ে গেল। ফলে একদা লৌহকঠিন ঐক্যবদ্ধ দুর্বার দুর্বিনীত, শত্রুর মনে ত্রাস সঞ্চারকারী মহাজাতি ফেরকা-মাজহাব-তরিকায় খণ্ড-বিখণ্ড হয়ে দুর্বল, নিষ্প্রাণ হয়ে গেল এবং নিজেরা নিজেরা তর্ক, বাহাস, মারামারি করতে লাগলো।
  • এই ভয়ংকর পথভ্রষ্টতার শাস্তি হিসাবে আল্লাহ লানত হিসেবে তাদেরকে ইউরোপীয় খ্রিষ্টান জাতিগুলোর গোলাম বানিয়ে দিলেন (সুরা আনফাল ১৬)। সেই ইউরোপীয় খ্রিষ্টান প্রভুরা কয়েকশ’ বছর শাসন ও শোষণ করার পর তাদেরকে শিক্ষাহীন, দীক্ষাহীন, প্রগতিহীন এক জাতিতে পরিণত করলো, এক কথায় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলো।
  • আজও তারা সেই দাসত্ব থেকে মুক্ত হয় নি। এখনও তারা আল্লাহর প্রতিনিধিত্ব করছে না, প্রতিনিধিত্ব করছে ইবলিসের, পূজা করছে শয়তানী শক্তির। আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা বাদ দিয়ে তারা পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতার অনুকরণ করছে। ফলে তাদের সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হচ্ছে। আজ তারা সমস্ত পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপরাপর সমস্ত জাতির দ্বারা নিগৃহীত। সাম্রাজ্যবাদীরা একে একে তাদের দেশগুলো ধ্বংস করে দিচ্ছে।
  • এই অবস্থায় একটাই করণীয়, আল্লাহর খলিফা হিসেবে আবার সেই তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, তওবা করে পুনরায় আল্লাহর দেয়া হুকুম মান্য করার অঙ্গীকারে ফিরে আসা। তাহলে তারা পৃথিবীতেও শান্তিতে থাকবে, পরকালেও জান্নাতী হবে।
Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য