প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জান্নাতের চাবি কোনটি?

জান্নাতের চাবি কোনটি?

২৭ মার্চ ২০১৯ ০৯:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
সম্প্রতি আমার অনুলিখিত একটি বই প্রকাশিত হয়েছে, বইটির নাম ‘তওহীদ জান্নাতের চাবি’। বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হবার পর পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। অনেকেই বইটির ভূয়ষী প্রশংসা করেছেন এবং বিশ্বময় মুসলিম জাতির দুর্দশা ঘোঁচাতে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। কিন্তু বইটির নামকরণ নিয়ে একটি প্রশ্নের উদ্ভব হয় যে, এতদিন জেনে এসেছি ‘নামাজ জান্নাতের চাবি’ তাহলে এখন তওহীদকে জান্নাতের চাবি বলা হচ্ছে কেন? প্রশ্নটি যে প্রাসঙ্গিক ও গুরুত্বপুর্ণ তাতে কোনো সন্দেহ নেই। কাজেই এই বিষয়টি নিয়ে কিছুটা আলোকপাত করা প্রয়োজন হয়ে পড়েছে।
আমরা প্রথমেই পাঠকদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ‘নামাজ জান্নাতের চাবি’ বলে যে হাদিসটি বর্তমানে প্রচলিত আছে তা নিঃসন্দেহে একটি জাল হাদিস। হাদিসটি এই যে, জাবের ইবনু আব্দুল্লাহ (রা) বলেন, রসুলাল্লাহ (সা.) বলেছেন, “জান্নাতের চাবি হল নামাজ। আর নামাজের চাবি হল পবিত্রতা।” (মুসনাদে আহমাদ হা/১৪৭০৩, তিরমিজি হা/৪, মিশকাত হা/২৪৯, ফাজায়েলে আমাল ৮৮ পৃ.)।
এই হাদিসের দ্বিতীয় অংশ পৃথক সনদে সহিহ সূত্রে বর্ণিত আছে, কাজেই নামাজের চাবি হলো পবিত্রতা তাতে সন্দেহ নেই (আবু দাউদ হা/৬১, তিরমিজি হা/৩), কিন্তু প্রথম অংশ অর্থাৎ ‘নামাজ জান্নাতের চাবি’ কথাটিকে আলেমগণ জঈফ সাব্যস্ত করেছেন (জঈফুল জামে হা/৫২৬৫, সিলসিলা ই জঈফা হা/৩৬০৯)। এর কারণ উক্ত সনদে দুইজন দুর্বল রাবি আছে (ক) সুলাইমান বিন করম ও (খ) আবু ইয়াহিয়া আল-কাত্তাত (আলবানি, মিশকাত হা/২৯৪ এর টিকা দ্রষ্টব্য)। অথচ এই দুর্বল রাবির জঈফ হাদিসটিই আজ ব্যাপকভাবে প্রচলিত হয়ে পড়েছে।
তবে এই হাদিসকে রিজাল শাস্ত্রীয় ভাষায় জইফ বা দুর্বল যাই বলা হোক, প্রকৃতপক্ষে হাদিসটি বানোয়াট, জাল হাদিস, যা জান্নাতের চাবি বিষয়ক অন্যান্য হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয়। আল্লাহর রসুল বহুবার তওহীদ বা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’- এই কলেমাকে জান্নাতের চাবি বলে উল্লেখ করেছেন যেই বর্ণনাগুলো বোখারীসহ বিভিন্ন হাদিসগ্রন্থ ও প্রসিদ্ধ সিরাত গ্রন্থগুলোতে সন্নিবেশিত হয়েছে। যেমন, রসুলাল্লাহ (স.) যখন মুয়াজকে (রা.) প্রশাসক হিসেবে ইয়েমেনে পাঠান তখন কতিপয় উপদেশ দেন ও তাঁর অঙ্গীকার গ্রহণ করেন। তিনি বলেন, “সহজভাবে ইসলামের দাওয়াত পেশ করবে, কঠিনভাবে নয়। তাদের মনে আশার আলো জাগাবে, বীতশ্রদ্ধ করে দেবে না। আহলে কিতাবের একটি গোষ্ঠির সাক্ষাৎ পাবে। ওরা জিজ্ঞেস করবে যে জান্নাতের চাবি কী? তুমি তাদের বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ- এ সাক্ষ্য প্রদানই জান্নাতের চাবি। এই ঘটনাটি মুয়াজ বিন জাবালের (রা.) বরাত দিয়ে মুসনাদে আহমদ ও মেশকাত শরীফে বর্ণিত হয়েছে। তওহীদ জান্নাতের চাবি এ কথাটি এতই প্রামাণ্য যে, আল্লাহর রসুলের সবচাইতে প্রসিদ্ধ জীবনীগ্রন্থ সিরাত ইবনে ইসহাক ও সিরাত ইবনে হিশাম এই দুটো গ্রন্থেই এই বিবরণটি উল্লেখ করা হয়েছে (সিরাতে ইবনে হিশাম, পৃষ্ঠা ৩৩০)।”
জান্নাতের চাবি সম্পর্কে ইমাম বুখারী (র.) একটি অনুচ্ছেদের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে ওহাব ইবনু মুনাব্বিহ (র.) থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে, তাঁকে (অর্থাৎ ওহাব ইবনু মুনাব্বিহকে) একদিন জিজ্ঞেস করা হল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কি জান্নাতের চাবি নয়? তখন তিনি বললেন, হ্যাঁ। তবে প্রত্যেক চাবির দাঁত রয়েছে। তুমি যদি এমন চাবি নিয়ে আস যার দাঁত রয়েছে, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে। অন্যথায় খোলা হবে না।’ (সহিহ বোখারী ১/১৬৫ পৃ., হা: ১২৩৭-এর পূর্বের আলোচনা দ্র., (ইফাবা হা: ১১৬৫-এর পূর্বের আলোচনা, ২/৩৫৫ পৃ.), জানাজা অধ্যায়, অনুচ্ছেদ-১)। এই ভাষ্যটি থেকেও প্রমাণিত হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এছাড়াও আরও অন্যান্য হাদিস দ্বারা এই সত্যটি প্রমাণিত হয়, যেমন সহিহ বোখারী হা: ৫৮২৭, ২/৮৬৭ পৃ., ‘পোষাক’ অধ্যায়, অনুচ্ছেদ-২৩; সহীহ মুসলিম হা: ২৮৩, ১/৬৬ পৃ., ‘ঈমান’ অধ্যায়, অনুচ্ছেদ-৪২; মিশকাত হা: ২৬; বঙ্গানুবাদ মিশকাত হা: ২৪, ১ম খন্ড, পৃ. ২৯; সহিহ মুসলিম হা: ১৫৬, ১/৪৫ পৃঃ, ‘ঈমান’ অধ্যায়, অনুচ্ছেদ-১২; মিশকাত হা: ৩৯; বঙ্গানুবাদ মিশকাত হা: ৩৫।
আল্লাহর রসুল মক্কায় তওহীদের বালাগ শুরু করলে যে মুষ্টিমেয় মানুষ তাঁর আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলেন তারা প্রাথমিক অবস্থায় নামাজ, রোজা, হজ্ব, যাকাত, ঈদ, কোরবানি ইত্যাদি কিছুই পাননি। ইসলাম বলতে তারা পেয়েছিলেন কেবল তওহীদ এবং অনেকে ওই তওহীদের স্বীকৃতি দিয়েই ইন্তেকাল করেছিলেন, আমাদের মতো করে এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পাননি। নামাজ জান্নাতের চাবি হলে মক্কায় মৃত্যুবরণকারী ওই সাহাবীদের জান্নাতি হবার কথা নয়, কিন্তু আমরা সবাই জানি তাঁরা তওহীদের স্বীকৃতি দেওয়ার কারণে কেবল জান্নাতিই হয়েছেন তাই নয়, তাঁরা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ হয়ে থাকবেন কেয়ামত পর্যন্ত। পক্ষান্তরে বহু হাদিস রয়েছে যেগুলোর মূলকথা হচ্ছে, এক শ্রেণির মানুষ নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। যেমন, উম্মাহর ঐক্যবন্ধনী (তওহীদের ভিত্তিতে) থেকে এক বিঘত সরে গেলে সেই ব্যক্তি জাহান্নামের জ্বালানি পাথর হবে যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এমনকি নিজেকে মুসলিম বলে বিশ্বাসও করে। (আল হারিস আল আশয়ারী রা: থেকে আহমদ, তিরমিযি, বাব উল এমারাত, মেশকাত)। নামাজই যদি জান্নাতের চাবি হত তাহলে এমন কথা আল্লাহর রসুল বলতেন কি? বিশ্বনবী নিজে থেকে কিছুই বলতেন না, আল্লাহ তাঁকে যে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তিনি সেই ভিত্তিতেই কথা বলতেন। কাজেই কখনও তিনি তওহীদকে জান্নাতের চাবি বলবেন, আবার কখনও নামাজকে জান্নাতের চাবি বলবেন এমনটা হবার সুযোগ নেই। নিশ্চয়ই নামাজকে জান্নাতের চাবি বলা হাদিসগুলো তাঁর নিজের কথা নয়, এগুলো পরবর্তীতে তাঁর নামে চালিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন?
এটা এক সুদূরপ্রসারী চক্রান্ত ও আকিদা বিকৃতির ফসল। তওহীদ হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, এটা বান্দার সাথে আল্লাহর চুক্তি। এই চুক্তি মোতাবেক উম্মতে মোহাম্মদী যতদিন তওহীদকে জান্নাতের চাবি বলে বিশ্বাস করেছে, ততদিন তারা তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ থেকেছে, দীনের সমস্তকিছুর প্রাণশক্তি হয়ে থেকেছে তওহীদ এবং উম্মতে মোহাম্মদীর যাবতীয় কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে ছিল তওহীদ। একটি সুতার মাধ্যমে যেমন একশ’টি তসবিহর দানা একত্রিত থাকে, তেমনি এই জাতি তওহীদ নামক সূত্রে একজাতি একপ্রাণ হয়ে গ্রন্থিত ছিল। কিন্তু যখনই তওহীদের বদলে নামাজকে জান্নাতের চাবি বলে প্রচার করা হলো, তখন তওহীদকেন্দ্রিক দীন পাল্টে গিয়ে নামাজকেন্দ্রিক দীনে পর্যবসিত হলো। গুরুত্বের অগ্রাধিকার ওলট-পালট হয়ে গেল। ঈমানের ঊর্ধ্বে স্থান দেওয়া হলো আমলকে। যেহেতু নামাজ পড়েই জান্নাতে চলে যাওয়া যাচ্ছে, কাজেই আল্লাহর হুকুম কায়েমের বাধ্যবাধকতা আর রইল না। কার হুকুমে সমাজ চলছে, রাষ্ট্র চলছে, আইন-কানুন দ-বিধি চলছে, অর্থনীতি চলছে- অর্থাৎ জাতি তওহীদে আছে কিনা তার দিকে না তাকিয়ে সবাই ব্যক্তিগত জীবনে নামাজ পড়েই জান্নাতের টিকিট হাসিল করতে লাগল। আর এরই সুযোগে পশ্চিমা বস্তুবাদী দাজ্জালীয় সভ্যতা এই জাতির সর্বস্ব অধিকার করে এদেরকে তার গোলামে পরিণত করল। আজ এই জাতি ইসলাম বলতেই বোঝে নামাজ, তওহীদ কী বস্তু অনেকে জানেই না। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেক মো’মেনের জন্য নামাজ ফরদ, পবিত্র কোর’আনের অন্তত বিরাশি বার আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু কলেমা তওহীদ ছাড়া শুধু নামাজ কেন, কোনোকিছুরই কোনো মূল্য নেই এই সত্যটি জাতিকে আজ উপলব্ধি করতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!
বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (২০…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
জয়পুরহাটের কালাইয়ে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৪৬ জন মানুষের মাঝে বিশেষ বরাদ্দের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কালাই…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক
এখনো হাতের মেহেদীর রং মুছেনি। বিয়ে হয়েছে মাত্র ৬ দিন। এরই মধ্যে শ্বশুর বাড়ি থেকে পাঠানো তৈজসপত্র ও অন্যান্য সরঞ্জাম পছন্দ না হওয়ায় শারিরিক নির্যাতন…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!
গাজীপুরের শ্রীপুরে জমি নিজের নামে লিখে না দেওয়ায় ১৩৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে আব্দুল কাদিরের বিরুদ্ধে। তার…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, মিথ্যা ও…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল তৈরিতে ব্যস্ত এক দম্পতির পাশে সমুদ্রের ঢেউয়ে পড়ে বিপদে পড়ে একটি শিশু। শিশুটি পানিতে ছটফট করলেও দম্পতি ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন বলে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!
রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের চেষ্টার অভিযোগ…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!
অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাঁর দুই পা-ই বিচ্ছিন্ন করতে হয়েছে। হামলার পর প্রথমে একটি পা কেটে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুরের বাসনে পূজামণ্ডপ পরিদর্শনে জিএমপি কমিশনার, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান

গাজীপুরের বাসনে পূজামণ্ডপ পরিদর্শনে জিএমপি কমিশনার, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান
গাজীপুর সংবাদদাতা: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বললেন আব্বাসী!

সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বললেন আব্বাসী!
অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের জেরে ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে সাংবাদিকদের সমালোচনা করে ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশে সাংবাদিকগুলো। সাংবাদিকদের…
 ২১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দরজায় দরজায় ঘুরেও ঠাঁই হয়নি মায়ের, পাশে দাঁড়াল প্রশাসন!

দরজায় দরজায় ঘুরেও ঠাঁই হয়নি মায়ের, পাশে দাঁড়াল প্রশাসন!
ছয় ছেলের সবার পাকা বাড়ি থাকলেও নিজের থাকার জায়গা হয়নি ৮৫ বছর বয়সী জয়নব ভানুর। দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে কোনো ছেলের ঘরে আশ্রয় না…
 ২১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

বন্ধ হচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি, আসছে ‘ভিউয়ারস’!

বন্ধ হচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি, আসছে ‘ভিউয়ারস’!
ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা পরিমাপের পরিচিত ‘রিচ’ মেট্রিক বন্ধ করে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামে নতুন সূচক চালু করতে যাচ্ছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ৩১ অক্টোবর ২০২৬…
 ২১ অক্টোবর ২০২৬    প্রযুক্তি