প্রচ্ছদ    আন্তর্জাতিক   ‘সর্বাত্মক পারমাণব্কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব...

‘সর্বাত্মক পারমাণব্কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়’

৫ এপ্রিল ২০২৩ ০৪:৪৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে সর্বাত্মক পারমাণবিক বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্ব সম্ভবত পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার দেশটি ধ্বংস করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘মুখ বন্ধ রাখতে’ স্টরমি ড্যানিয়েলস নামের এক পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার মামলায় মঙ্গলবার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। আদালতে হাজির হওয়ার পরপরই তাকে প্রক্রিয়া মেনে গ্রেপ্তার এবং শুনানি শেষে জামিন দেওয়া হয়। এরপর প্রথমবারের মতো জনসাধারণের উদ্দেশে ভাষণে এসব মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনও সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। পর্ন তারকা ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হলেও তা অস্বীকার করেছেন তিনি। মিথ্যা ও অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

আদালত থেকে বেরিয়ে ব্যক্তিগত বিমানে করে ফ্লোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে যান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশ্য হুমকি রয়েছে। তবে তার প্রশাসনের সময় অন্যান্য দেশ কখনই এই ধরনের হুমকির উল্লেখ বা আলোচনা করতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আর এসবই বাইডেন প্রশাসনের নেতৃত্বে বিশ্বকে সর্বাত্মক পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আমরা এটা থেকে খুব বেশি দূরে নেই; বিশ্বাস করুন আর না করুন।

রিপাবলিকান দলীয় সাব্কে এই প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাশিয়া চীনের সাথে যোগ দিয়েছে। আপনি কি বিশ্বাস করতে পারেন, সৌদি আরবও ইরানের সাথে যোগ দিয়েছে?

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া একত্রে একটি ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক জোট’ হিসাবে গড়ে উঠছে। তার নেতৃত্বের সময় এটা কখনই হতে পারে নাই।’’

রাশিয়ার হামলার কারণে ইউক্রেনে সৃষ্ট ধ্বংসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যদি আপনাদের প্রেসিডেন্ট থাকতাম, তাহলে এটা কখনই ঘটতো না। এমনকি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারতো না। তাদের সবার জীবন রক্ষা পেতো। সেই সুন্দর শহরগুলো সব দাঁড়িয়ে থাকতো।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের মুদ্রা ধসে পড়েছে এবং শিগগিরই তা আর বিশ্বমানের হবে না। যা গত ২০০ বছরের মধ্যে আমাদের সবচেয়ে বড় পরাজয়। যুক্তরাষ্ট্রকে এক মহান শক্তি হওয়া থেকে দূরে নিয়ে যাবে, এর মতো কোনও পরাজয় আর হবে না।’

ট্রাম্প তার উত্তরসূরি বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে ফেলার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ পাঁচজন প্রেসিডেন্টের তালিকা করেন, তাহলে তারা একসঙ্গে জো বাইডেন ও তার প্রশাসনের মতো আমাদের দেশকে ধ্বংসের এত কাছাকাছিও নিয়ে যেতে পারেননি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর