প্রচ্ছদ    আন্তর্জাতিক   বায়ুদূষণে বছরে ১ হাজার ২০০...

বায়ুদূষণে বছরে ১ হাজার ২০০ শিশু মারা যায় ইউরোপে

২৪ এপ্রিল ২০২৩ ১২:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কেবলমাত্র বায়ুদূষণজনিত কারণে ইউরোপের ২৭টি দেশে প্রতি বছর ১ হাজার ২শ’রও বেশি শিশু ও অপ্রাপ্তবয়স্কের মৃত্যু হয়। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবেশ গবেষণা সংস্থা ইইউ এনভায়র্নমেন্টাল এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘বায়ু দূষণের কারণে প্রতি বছর ইইউভুক্ত দেশগুলোতে ১ হাজার ২শ’রও বেশি শিশু ও অপ্রাপ্তবয়স্কের মৃত্যু হয়। এর বাইরে শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত হয় আরও কয়েক হাজার শিশু ও অপ্রাপ্তবয়স্ক।

আরও বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বাস্থ্যকর বাতাসের মানদণ্ড দিয়েছে, ইউরোপের অনেক দেশের বাতাস সেই মানদণ্ডের ধারেকাছেও নেই। ইতালি ও পূর্ব ইউরোপ অঞ্চলের দেশগুলোর অবস্থা সবচেয়ে বাজে।’

আরও পড়ুন

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

ইইউয়ের সদস্য ২৭টি দেশের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই গবেষনা প্রতিবেদনটি। যুক্তরাজ্য, রাশিয়া ও ইউক্রেনের তথ্য নেওয়া হয়নি। তবে যদি নেওয়া হতো, সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত বলে মনে করেন ইইউর গবেষক দলের প্রতিনিধিরা।

ইউরোপে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে এর আগে ২০২২ সালের নভেম্বরে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল ইইউ এনভায়র্নমেন্টাল এজেন্সি। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালে ইইউ, আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং তুরস্কে বায়ুদুষণজনিত কারণে মারা ২ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এই মৃতদের তালিকায় শিশু,তরুণ-তরুণী, মধ্যবয়স্ক ও বৃদ্ধ— সববয়সী মানুষকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেবলমাত্র শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ওপর ভিত্তিক এই প্রথম বায়ুদূষণজনিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ইইউ।

বায়ুদূষণের কারণে ইউরোপের শিশুরা বর্তমানে ব্যাপক ঝুঁকিতে আছে উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে—‘ইউরোপে প্রতিবছর যত শিশুর জন্ম হয়, তাদের ৯ শতাংশই জন্মগতভাবে হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ফুসফুসের বিভিন্ন সমস্যায় ভোগে। এসব সমস্যার প্রধান এবং প্রায় একমাত্র কারণ বায়ুদূষণ।’

এছাড়া ২০২১ সালে ইউরোপের নগরাঞ্চলগুলোতে বসবাসরত লোকজনের ৯৭ শতাংশ নিয়মিত দুষিত বায়ুতে নিঃশ্বাস নিতে বাধ্য বলেও প্রতিবেদনে উল্লেখ করেছেন গবেষকরা।

‘বর্তমানে ইউরোপের মোট যে জনসংখ্যা, সেই হিসেবে এক বছরে ১ হাজার ২০০ শিশু ও অপ্রাপ্তবয়স্কের মৃত্যু হয়তো তেমন গুরুত্বপূর্ণ কোনো সংখ্যা নয়, কিন্তু যদি আমরা জীবনের সম্ভাবনার বিষয়টি বিবেচনায় নেই, সেক্ষেত্রে প্রতিটি প্রাণই অমূল্য। সেই সঙ্গে যারা শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন, তাদেরকে সারাজীবন যন্ত্রণা বয়ে বেড়াতে হয়,’ উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে।

ইউরোপে বায়ুদূষণের প্রধান কারণ যানবাহন ও কলকারখানা থেকে নিঃসৃত ধোঁয়ার মধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি। ১৯৯০ সালে বায়ুদূষণজনিত কারণে ইউরোপে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

চলতি শতকের শুরুর দিকে অবশ্য এই হারে নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০০৫ সালে মহাদেশটিতে বায়ুদূষণজনিত কারণে মৃতের সংখ্যা নেমে আসে ৪ লাখ ৩১ হাজারে। এখনও এই হারে খুবস পরিবর্তন আসেনি।

ডব্লিউএইচও’র তথ্য অনুয়ায়ী, বর্তমানে বায়ুদূষণজনিত সমস্যার কারণে প্রতি বছর বিশ্বে গড়ে ৭০ লাখ মানুষের মৃত্যু হয় হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশন একসময় ছিল আশপাশের গ্রামের মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম কেন্দ্র। ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড়, স্টেশন ঘিরে হোটেল ও দোকানপাটের ব্যস্ততা…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
গাজীপুর সংবাদদাতা:সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা পৌর এলাকার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন কমিটির নেতাকর্মী ও রাজনৈতিক দলগুলো মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়