প্রচ্ছদ    খেলাধুলা   অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

৫ মে ২০২৩ ০৪:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখেনি। সুনীলের কথা কেউ না রাখলেও, নাপোলি তার ভক্তদের কথা রেখেছে। ঠিক ৩৩ বছর পর শিরোপা নিয়ে ঘরে ফিরলো দলটি। যে শিরোপার জন্য অপেক্ষায় থেকেছে গোটা একটা প্রজন্ম। কেউ কেউ আক্ষেপ নিয়ে চলে গেছেন না ফেরার দেশেও।
গত বৃহস্পতিবার রাতে ইতালিয়ান সিরি আ’তে উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। রেফারির শেষ বাঁশি বাজার পর উদিনে শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের নেপলসে শুরু হয় বর্ণিল উৎসব। আতশবাজি, রঙের খেলায় মত্ত হলো নেপলসের আসমান-জমিন। এই শিরোপা কত প্রতীক্ষার, কত আরাধ্য তা অন্যরা বুঝবে কীভাবে। দুর্ঘটনা যাতে না ঘটে তাই আতশবাজি নিষিদ্ধ করেছিল পুলিশ। কিন্তু তিন দশক ধরে যে দিনটির অপেক্ষা, সেই দিন সামনে এলে বাধা কেউ শুনবে কেন? বাঁধনহারা উল্লাসে নেপলস এখন উৎসবের নগরী।
ইতালির ফুটবল মানেই মিলান শহরের দুই ক্লাব, তুরিনের বুড়ি জুভেন্টাস। এদের আধিপত্যের মধ্যেও সাহসের বীজ বপন করেছিলেন এক আর্জেন্টাইন জাদুকর। দিয়াগো ম্যারাডোনা নামক সেই জাদুকরের পায়ের ছোঁয়ায় মাটি ফুঁড়ে বীজ থেকে চারা বের হয়। আশির দশকের নাপোলি তো ফুটবল হেরিটেজেরই অংশ হয়েছে ম্যারাডোনার কল্যাণে। সেই তখন, ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে নেপোলিটানদের ইতালির শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিলেন ম্যারাডোনা। 
এরপর সময় গড়িয়েছে। ম্যারাডোনা ক্লাব ছেড়েছেন। নাপোলি চলেছে আগের মতো। কতজন এলেন, চেষ্টা করলেন, চলে গেলেন। পারলেন না তৃতীয় শিরোপা জেতাতে। অবশেষে কোচ লুসিয়ানো স্পালেত্তির হাত ধরে নাপোলির নীল জমিনে এলো উৎসবের আবহ। উদিনেসে ম্যাচের আগে লিগের বাকি ছিল ৬ ম্যাচ। নাপোলির প্রয়োজন ছিল ১ পয়েন্ট। অ্যাওয়ে ম্যাচ হলেও ইতিহাসের সাক্ষী হতে নেপলসের মাঠ দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে উপস্থিত ছিল ৫০ হাজার দর্শক। ৮ টি বড় পর্দায় সবাই ক্ষণ গুণছিল কখন রেফারি শেষ বাঁশি বাজাবেন। লিগে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নাপোলি। আগের ম্যাচেই শিরোপা উৎসবের জন্য প্রস্তুত ছিলেন ভক্তরা। বলা চলে আগের ম্যাচকে ঘিরে মানুষের ঢল নেমেছিল দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে। ভক্তরা চেয়েছিলেন জয় দিয়েই রাঙানো হোক এই উৎসব। কিন্তু সেদিন ড্র করাতে শিরোপা জেতা হয়নি। উদিনিসের মাঠে আর ভুল হয়নি। এই ম্যাচেও ড্র করলেও চ্যাম্পিয়ন হতে বাধার মুখে পড়েনি  লুসিয়ানো স্পালেত্তির দল। লিগের বাকি ম্যাচগুলোতে নাপোলিকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের। তাই পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নাপোলি।
একটি ড্র, ৩৩ বছরের অপেক্ষার অবসান। আনন্দ বাঁধ মানেনি কোনো। কোচ কেঁদেছেন, দর্শকরা কেঁদেছেন। ওপর থেকে ম্যারাডোনাও নিশ্চয়ই গর্ব করেছেন উত্তরসূরিদের নিয়ে। অবশেষে নিজেদের মহানায়ককেও তো শ্রদ্ধা জানানো হলো এতে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়