প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সত্যপ্রতিষ্ঠার সংগ্রামে ত্যাগস্বীকারের মধ্যেই আল্লাহর...

সত্যপ্রতিষ্ঠার সংগ্রামে ত্যাগস্বীকারের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি

৩১ মার্চ ২০২৩ ১২:৫৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কোরবানি একটি আরবি শব্দ যার অর্থ ত্যাগ করা, উৎসর্গ করা। সেই ত্যাগ হতে পারে লোভ ত্যাগ, স্বার্থ ত্যাগ, মোহ ত্যাগ ও সম্পদ ত্যাগ। মানবতার কল্যাণে, জাতির স্বার্থে ত্যাগ স্বীকারের মাঝেই প্রকৃত সুখ এবং আল্লাহর সন্তুষ্টি নিহিত।

আমরা যদি রসুল (সা.)-এর সাহাবিদের জীবনীর দিকে দৃষ্টিপাত করি তবে দেখতে পাই, জীবনের শেষ দিন পর্যন্ত তাঁরা কোরবানি করেছেন তাঁদের জীবনের সমস্ত সুখ, ভোগ-বিলাসিতা, অর্থ-সম্পদ এমনকি স্বদেশ- যে দেশের মাটিতে তাঁরা পিতা-মাতার আদরে-সোহগে ছোট থেকে বড় হয়েছেন।

পিতা উমায়ের এবং মাতা খুনাস বিনতে মালিকের পুত্র মুসয়াব (রা.)। পরম আদরে এবং ঐশ্বর্যের মধ্যে লালিত মক্কার অন্যতম সুদর্শন যুবক ছিলেন তিনি। মা সম্পদশালী হওয়ায় অত্যন্ত ভোগ-বিলাসের মধ্যে তাকে লালন-পালন করেন। তখনকার যুগে মক্কার যতরকমের চমৎকার পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত তার সবই তিনি ব্যবহার করতেন। রসুলাল্লাহর (সা.) সামনে কোনভাবে তাঁর প্রসঙ্গ উঠলে তিনি বলতেন, “মক্কায় মুসয়াবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না।” ঐতিহাসিকদের মতে, তিনি ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী। সৌন্দর্য, সুরূচি ও সৎ স্বভাবের সাথে তাঁর অন্তরও ছিল অত্যন্ত স্বচ্ছ। তওহীদের আহ্বান পৌঁছামাত্রই তিনি সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবন করতে পারলেন। রসুলাল্লাহর (সা.) মুখ থেকে কোর’আনের কিছু আয়াত তিনি মন্ত্রমুগ্ধের মত শুনতে লাগলেন। তিনি ঐদিনই তওহীদের ঘোষণা দিয়ে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যান। মক্কার অলিতে গলিতে যখন তাঁর ইসলামের গ্রহণের খবর প্রচার হয়ে যায়, তখনই তাঁর পরিবার থেকে নেমে আসে অত্যাচার ও নির্যাতন। বাড়ি ছেড়ে পথে বেড়িয়ে পড়েন কোরায়েশদের এক আদুরে ও বিলাসী পুত্র মুসয়াব (রা.)। তাঁর গায়ে এখন শত তালিযুক্ত জীর্ণ শীর্ণ এক টুকরা চামড়া, একদিন খাবার জুটলে অন্যদিন জুটে না। তখনকার পোশাকগুলো ছিল বাগিচার ফুলের মতো কোমল চিত্তাকর্ষক ও সুগন্ধিময়। তাঁর এই দৃশ্য দেখে রসুল (সা.) বললেন, “আমি মক্কায় এই মুসয়াবকেই দেখেছি পিতামাতার সবচেয়ে আদরের পুত্র হিসেবে। তাঁর মতো সচ্ছল পরিবারের বিলাসী যুবক মক্কায় আর একজনও ছিল না। আল্লাহ ও রসুলকে ভালোবেসে সে সমস্তকিছু ত্যাগ করেছে।” ওহুদ যুদ্ধ অমীমাংসিত অবস্থায় শেষ হলে তাঁর প্রাণহীন দেহের কাফনের জন্য একটুকরা চাদর ছাড়া অতিরিক্ত কাপড়ের ব্যবস্থা করা সম্ভব হয় না। রসুল (সা.) এর আদেশে চাদর দিয়ে মাথার অংশ নিতে এবং ঘাষ দিয়ে পায়ের অংশটুকু ঢেকে দেওয়া হয়।

আরও পড়ুন

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

Screenshot 1

মদিনায় তখন রসুলকে কেন্দ্র করে একটি জাতি গড়ে উঠেছে। প্রতিদিন নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, নতুন নতুন মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে। একের পর এক যুদ্ধ সংঘটিত হচ্ছে। হতদরিদ্র সেই জাতিটি এ ব্যয়ভার বহন করতে গিয়ে বিরাট অর্থনৈতিক সংকটে পড়ে। একবার রসুল (সা.) নিরুপায় হয়ে সাহাবিদের এক ব্যক্তি সম্পর্কে বললেন, “এমন কেউ কি আছে যে আল্লাহর এই বান্দাকে মেহমান বানাবে?” উম্মে সুলাইমের (রা.) স্বামী আবু তালহা তাকে বাড়ি নিয়ে এলেন এবং জানতে পারলেন বাচ্চাদের জন্য সামান্য খাবার শুধু রয়েছে। আবু তালহা (রা.) বললেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও। তারা ঘুমিয়ে পড়লে আমরা তাদের খাবার মেহমানের সামনে রেখে দেব। তুমি বাতি ঠিক করার অসিলায় তা নিভিয়ে দেবে। অন্ধকারে মেহমান খেয়ে নেবে আমরাও এমনি এমনি মুখ চালাতে থাকবো। আল্লাহর দীনের জন্য স্বামী স্ত্রীর এ এক স্বতঃস্ফূর্ত কোরবানি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আম্মা খাদিজা (রা.), আব্দুল্লাহ (রা.) সহ আরো অনেকে হাসিমুখে কোরবান করেছেন তাদের সুখ- স্বাচ্ছন্দময় জীবন।

বর্তমানে আমরা কোরবানি বলতে শুধু বছরে একবার ঈদুল আযহায় পশু জবেহ করাকেই বুঝি। মোটা অংকের টাকায় মোটাতাজা, খুঁতবিহীন পশু জবেহ করে গরীব-দুঃখীদের মাঝে নাম মাত্র বিলিয়ে দিয়ে ফ্রিজ ভরাট করে আমরা মনে করি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট। সারাবছর অসহায় মানুষের দিকে সাহায্যের হাত না বাড়িয়ে ঈদের সময় একটুকরো কাপড় দান করে আমরা মনে করি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট। ফুটপাত শুয়ে থাকা অসহায় শিশু কিংবা বৃদ্ধদের প্রতি আমরা দৃষ্টি দেওয়ার সময় পাই না অথচ আমরা নামাজ রোজা করেই মনে করি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট।

নিউইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্সের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে আগামী পাঁচ বছরের মধ্যে উচ্চ সম্পদশালী (এইচ এন ডব্লিউ) ব্যক্তিদের সংখ্যা বাড়বে ১১ দশমিক ৪ শতাংশ। “ওয়ার্ল্ড আল্ট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৯” শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল দেশের তালিকায় ধনী জনগোষ্ঠী বৃদ্ধি পাওয়ার হিসাবে বাংলাদেশ তৃতীয় স্থান লাভ করেছে। প্রতিবেদন অনুযায়ী, নেট ১০ লাখ থেকে তিন কোটি মার্কিন ডলার সম্পদের মালিক ব্যক্তিরা উচ্চ সম্পদশালী এবং যাদের তিন কোটি মার্কিন ডলারের বেশী নেট সম্পদ রয়েছে তারা অতি-উচ্চ সম্পদশালী।

একদিকে দেশের গুটিকয়েক ব্যক্তিবর্গ সম্পদের পাহাড় গড়ছে, অন্যদিকে অধিকাংশ মানুষ অসহায় জীবন-যাপন করছে। এতে করে দেশের উন্নতি হচ্ছে না, তাদের গড়া সম্পদের পাহাড় দিয়ে মানবতার কল্যাণ হচ্ছে না। তারা মূলত অসহায় মানুষ কিংবা দেশের কল্যাণ সাধনের জন্য এই অর্থ-সম্পদ গড়ে তোলে নাই। তারা নিজেদের ভোগ-বিলাসিতার জন্য গড়ে তুলেছে সম্পদের পাহাড়। আর ধার্মিকরা আছেন উপাসনা ও লেবাসি ধর্মপালন নিয়ে। আজ যদি তারা পশু জবেহের মতো অসহায় মানুষের জন্য অর্থ-সম্পদ দান করাকেও কোরবানি বলে জানতো, তবে আমাদের দেশে এতো অসহায় মানুষ থাকতো না। রসুলাল্লাহর (সা.) সাহাবিদের মতো আত্মত্যাগের সেই আত্মা, সেই চরিত্র যদি আমরা গঠন করতে পারি তবে আমাদের দেশটিও হবে সুখ-শান্তিতে পরিপূর্ণ। সেটাই ছিল প্রকৃত ইসলামের শিক্ষা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়