প্রচ্ছদ    খেলাধুলা   যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও...

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

৪ অক্টোবর ২০২৬ ০২:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ যতই ঘনিয়ে আসছে, ততই আবেগপ্রবণ হয়ে উঠছেন তার সতীর্থরা। দলের দীর্ঘদিনের অধিনায়ককে হারানোর অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো জানিয়েছেন, মেসির অনুপস্থিতি তিনি যতটা ভাবছেন, বাস্তবে তার চেয়েও অনেক বেশি অনুভব করবেন।

বেনিনের বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ হতে পারে। এরই মধ্যে তাকে ছাড়া আন্তর্জাতিক বিরতির সময়টাতেই মেসির অভাব অনুভব করতে শুরু করেছেন সতীর্থরা। রোমেরোর মতে, মেসিকে ছাড়া সময়টা এতটা কঠিন হবে, তা তিনি আগে কখনো ভাবেননি।

রোমেরো বলেন, ‘সত্যি বলতে, এই আন্তর্জাতিক বিরতিতেই আমরা তাকে মিস করছি। অবশ্যই এটা কোনো এক সময় হওয়ারই ছিল। কিন্তু তার অনুপস্থিতি এতটা অনুভব করব, কখনো ভাবিনি।’

আরও পড়ুন

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির নেতৃত্বের ধরনও বিশেষভাবে তুলে ধরেছেন রোমেরো। তার মতে, দলের অন্যদের চেয়ে নিজেকে কখনো বড় মনে করতেন না মেসি। বরং সবাইকে সঙ্গে নিয়েই নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

রোমেরো বলেন, ‘সে সব সময় সেভাবেই নেতৃত্ব দিয়েছে। কখনো নিজেকে কারও চেয়ে এগিয়ে রাখেনি।’

ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপনের একটি ভিডিওর কথাও উল্লেখ করেন রোমেরো। সেই ভিডিও দেখলে এখনো আবেগ ধরে রাখতে পারেন না তিনি। তার ভাষায়, ‘ইংল্যান্ডকে হারানোর পরের সেই ভিডিওটি দেখলে আমি সব সময় আবেগপ্রবণ হয়ে পড়ি। সবাই যখন তাকে ঘিরে উদ্‌যাপন করছিল, তখন সে দলের দিকে ইশারা করছিল।’

মেসির এই বিনয়ী আচরণই রোমেরোর কাছে তাকে আরও বিশেষ করে তুলেছে। শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও মেসিকে সর্বোচ্চ মর্যাদা দেন তিনি। রোমেরো বলেন, ‘আমার কাছে সে সর্বকালের সেরা ফুটবলার। তার ওপর সে একজন অসাধারণ মানুষ।’

মেসির বিদায়ের আগে আর্জেন্টিনা দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোমেরো। বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার অধিনায়কত্বও করেছেন তিনি। আর এই দায়িত্ব পাওয়ার পেছনে মেসির সমর্থন ছিল বলে জানিয়েছেন রোমেরো।

তিনি বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে আমাকে বেছে নিয়েছিল। আমার জন্য এটি বড় দায়িত্ব। সে এবং অবশ্যই কোচ মিলে আমাকে বেছে নিয়েছে—এটা অসাধারণ একটি ব্যাপার।’

জাতীয় দলে মেসির সঙ্গে ছয়-সাত বছর কাটানোকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা মনে করেন রোমেরো। এই সময়ে মেসির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

রোমেরোর ভাষায়, ‘গত ছয়-সাত বছর আমরা একসঙ্গে ছিলাম। এই সময়ে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

ফুটবলের বাইরেও মেসির সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বকে বিশেষ বলে মনে করেন রোমেরো। তিনি বলেন, ‘আমি সত্যিই তাকে ভালোবাসি। জাতীয় দলে যোগ দিয়ে তার সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পেরেছি, এটাও আমার সৌভাগ্য। ফুটবলের কারণে আমাদের যে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটাই এখন আমার জন্য কঠিন হয়ে উঠছে।’

মেসির প্রতি নিজের ভালোবাসা যথেষ্টভাবে প্রকাশ করতে না পারাটাই তার সবচেয়ে বড় আক্ষেপ বলেও জানিয়েছেন রোমেরো। তিনি বলেন, ‘আমি তার প্রতি যে ভালোবাসা সব সময় অনুভব করেছি, তা আরও বেশি করে দেখাতে না পারার জন্য সত্যিই আফসোস করি। এটাই আমার সবচেয়ে বড় আফসোস হবে।’

শেষ পর্যন্ত মেসির বিদায়ের পর তাকে কতটা অনুভব করবেন, সেটিও স্পষ্ট করেছেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক। কৃতজ্ঞতা ও ভালোবাসায় নিজের দীর্ঘদিনের সতীর্থকে বিদায়ী বার্তা দিয়ে রোমেরো বলেন, ‘মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক বেশি তাকে মিস করা হবে। ধন্যবাদ, অধিনায়ক।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত
কাতারের উত্তর উপকূলের কাছে একটি বহুজাতিক তেলবাহী ট্যাঙ্কারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর নতুন গান প্রকাশের পর একটি দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গানের রোমান্টিক দৃশ্যে শুভশ্রীর গলার…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর ভালোবাসা ও গর্বে ভরা হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের সেই ম্যাচে…
 ৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, আবরার হত্যা নিয়ে রাশেদ খাঁন!

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, আবরার হত্যা নিয়ে রাশেদ খাঁন!
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ? আদালতে পলক

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ? আদালতে পলক
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে হাতকড়া ও লিফট ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

কুষ্টিয়ায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের জেলা নারী সম্মেলন-২০২৬। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬)…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আজিজুর রহমান। তিনি চাঁদপুরের শাহরাস্তি…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ লক্ষ্যে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সড়ক…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!
যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করতে দুবার চেষ্টা করা হলেও বেঁচে গেছেন সাজাপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইক। গত ৩০ সেপ্টেম্বর পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়ার পর…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!
রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায় এ…
 ৮ অক্টোবর ২০২৬    অর্থনীতি

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!
পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে ও সকালে আঘাত হানা এসব ভূমিকম্পে চিবা ও ইবারাকি…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক