প্রচ্ছদ    খেলাধুলা   পাকিস্তানের কাছে হারের পর লিটনের...

পাকিস্তানের কাছে হারের পর লিটনের ব্যাখ্যা, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’!

১ অক্টোবর ২০২৬ ১২:০৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে এশিয়ান গেমসে গেলেও শেষ পর্যন্ত সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। ম্যাচ শেষে হারের পেছনে অনুশীলনের ঘাটতি, উইকেট সম্পর্কে ধারণার অভাব এবং মাঝের ওভারে বোলিংয়ে ব্যর্থতাকে কারণ হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের নিশিনে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন তাওহীদ হৃদয়। ২৫ বলে তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি চার। তবে শুরুতেই তিন উইকেট হারানোয় চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস নিজেও ৩ বলে ২ রান করে আউট হন।

জবাবে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়েছিল পাকিস্তানও। একপর্যায়ে ৫৩ রানে ৪ উইকেট হারায় তারা। তবে এরপর হাসান নওয়াজ ও আবদুল সামাদ মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। আবদুল সামাদ ১৫ বলে অপরাজিত ৩০ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

আরও পড়ুন

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

ম্যাচ শেষে বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিটন দাস বলেন, মাঝের ওভারগুলোতে বোলিং আরও ভালো করতে পারলে এবং বড় শট বা ওভার বাউন্ডারি কম খেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তাঁর মতে, গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের ব্যাটারদের বড় শট ঠেকাতে পারেনি বাংলাদেশ।

লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওভার বাউন্ডারিগুলো কম খেতাম, তাহলে জেতার সুযোগ বেশি ছিল।’

বাংলাদেশ অধিনায়কের মতে, জাপানে যাওয়ার পর বৃষ্টির কারণে দল নিয়মিত অনুশীলনের সুযোগ পায়নি। এমনকি কোয়ার্টার ফাইনালেও মাঠে নামতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কোনো বল না খেলেই সেমিফাইনালে ওঠে তারা। ফলে দীর্ঘ সময় ম্যাচ ও অনুশীলনের বাইরে থেকে সরাসরি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে হয়েছে দলকে।

লিটন বলেন, ‘আমরা অনেক দিন ধরে রুমে বসে ছিলাম, সঙ্গে আমরা টস হেরে গেছি। আমাদের হাতে কোনো বিকল্প ছিল না। যদি ভালো খেলতে পারতাম, ভালো হতো। কিন্তু এটা খুব সহজ নয় যে আপনি এত দিন বসে থাকবেন এবং গিয়ে খুব অসাধারণ ইনিংস খেলে ফেলবেন।’

শুধু অনুশীলনের ঘাটতিই নয়, ম্যাচের আগে উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা ছিল না বলে জানান লিটন। বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে না পারায় উইকেটের আচরণ বুঝতে প্রথম কয়েক ওভার সময় লেগেছে বাংলাদেশের ব্যাটারদের।

লিটনের ভাষায়, ‘আমাদের তো কোনো ধারণা ছিল না। কারণ, এখানে আমরা কয় দিন ধরে কোনো খেলা দেখিনি এবং উইকেটে অনুশীলন করার সুযোগও নেই। ধারণা ছাড়া আমরা ক্রিকেট খেলেছি প্রথম কয়েকটা ওভার। তারপর আস্তে আস্তে ব্যাটসম্যানরা ধারণা পেয়েছে।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে এই হারে এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের সোনার পদকের স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে লিটন দাসদের।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত
কাতারের উত্তর উপকূলের কাছে একটি বহুজাতিক তেলবাহী ট্যাঙ্কারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর নতুন গান প্রকাশের পর একটি দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গানের রোমান্টিক দৃশ্যে শুভশ্রীর গলার…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর ভালোবাসা ও গর্বে ভরা হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের সেই ম্যাচে…
 ৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, আবরার হত্যা নিয়ে রাশেদ খাঁন!

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, আবরার হত্যা নিয়ে রাশেদ খাঁন!
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ? আদালতে পলক

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ? আদালতে পলক
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে হাতকড়া ও লিফট ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

কুষ্টিয়ায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের জেলা নারী সম্মেলন-২০২৬। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬)…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আজিজুর রহমান। তিনি চাঁদপুরের শাহরাস্তি…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ লক্ষ্যে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সড়ক…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!
যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করতে দুবার চেষ্টা করা হলেও বেঁচে গেছেন সাজাপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইক। গত ৩০ সেপ্টেম্বর পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়ার পর…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!
রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায় এ…
 ৮ অক্টোবর ২০২৬    অর্থনীতি

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!
পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে ও সকালে আঘাত হানা এসব ভূমিকম্পে চিবা ও ইবারাকি…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক