পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশনের আয়োজনে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ কিংবা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন এবং পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করা হয়।
জাতীয় পতাকাপ্রাপ্ত ইউনিটগুলো হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

অনুষ্ঠানে যোগ দিতে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সামরিক আনুষ্ঠানিকতায় স্বাগত জানানো হয়। এ সময় তিনি সশস্ত্র সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর কোনো ইউনিটের জন্য জাতীয় পতাকা প্রাপ্তি তাদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশ ও জাতির প্রতি অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
















