রংপুর প্রতিনিধি:
বিকৃত ফতোয়া, ধর্মান্ধতা, কূপমণ্ডূকতা আর ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে রংপুরে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের মিঠাপুকুর উপজেলা নারী সম্পাদক শাহারবানু সুমির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আঞ্চলিক নারী নেত্রী বেবী আক্তার।
এ সময় তিনি বলেন, “নারীদের নিয়ে বিকৃত ফতোয়া, পর্দা নিয়ে বাড়াবাড়ি আর ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা এখন সময়ের দাবি। হেযবুত তওহীদ নানা সভা, সমাবেশ ও সেমিনারের মাধ্যমে জনগণের মাঝে ইসলামের সেই সুমহান আদর্শই তুলে ধরছে। হেযবুত তওহীদের আহ্বানে আল্লাহর বিধানের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে উপস্থিত সব নারীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
গাজীপুরে পাম অয়েলকে সয়াবিন তেল হিসেবে বিক্রির দায়ে জরিমানা, চার প্রতিষ্ঠানে অভিযান

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন সংগঠনের রংপুর অঞ্চলের নারী সম্পাদক উম্মে হানি ইসলাম, বিভাগীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আফরোজ কেয়া এবং রংপুর জেলার সাবেক নারী সম্পাদক আফসানা রহমানসহ স্থানীয় নারী নেত্রীরা।
এ সময় উপস্থিত নারীরা হেযবুত তওহীদের এই মহতি উদ্যোগের সাফল্য কামনা করে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার এই সংগ্রামে নারী বিভাগের প্রতিটি কর্মসূচির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
















