শেরপুর প্রতিনিধি:
শেরপুরে হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের শেরপুর জেলা নারী সম্পাদক নুসরাত জাহান শারমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় নারী সম্পাদক সামিয়া আক্তার ডালি।
সংগঠনের সদস্য পিয়ালী আক্তার পারুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী নারী সম্পাদক সুলতানা জাহান বন্যা, শেরপুর পৌরসভা সহকারী নারী সম্পাদক কোয়াশা কবির দিতি এবং জেলা স্বাস্থ্য সম্পাদক নুসরাত জাহান ইতি।

















