প্রচ্ছদ    বরিশাল   কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে...

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

৩১ অক্টোবর ২০২৬ ০১:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামের এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান হোটেল কর্তৃপক্ষকে ওই টাকা ফেরত দেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের কথা বলে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে ওই শ্রম পরিদর্শকের বিরুদ্ধে। পরে রাত ৯টার দিকে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাকে হাতেনাতে আটক করেন।

অভিযোগ রয়েছে, এদিন সারাদিন কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করে দেওয়ার কথা বলে টাকা আদায় করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেল কর্তৃপক্ষকে মামলার ভয় দেখানো হতো।

আরও পড়ুন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, গত দুই বছর ধরে ওই শ্রম পরিদর্শক বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার তার সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি।

হোটেল সাউথ স্টারের পরিচালক মো. মিঠুন বলেন, কয়েক দিন আগে ওই শ্রম পরিদর্শক তাদের হোটেলে গিয়ে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেলের বিরুদ্ধে মামলা করেন। পরে শুক্রবার বিকেলে হোটেলে এসে ৩০ হাজার টাকা দিলে মামলা তুলে নেওয়া এবং আর হয়রানি না করার কথা জানান। এরপর তারা টাকা দেন।

হোটেল সি-লেভের মালিক মো. সবুজ বলেন, কয়েক মাস আগে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। শুক্রবার আবার এসে লাইসেন্স নবায়নের জন্য ৮ হাজার টাকা দাবি করেন। তার কাছে টাকা না থাকায় ৫ হাজার টাকা দেন এবং বাকি ৩ হাজার টাকা রাতে বিকাশের মাধ্যমে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

হোটেল রিয়াজ (আবাসিক) এর মালিক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান বলেন, তিনি তার পরিচয় দিয়ে প্রতিটি হোটেলের ভিজিটিং কার্ড এবং নাম নিয়ে একটি নোটিশ পাঠিয়ে দেন। তারপর ভয়ভীতি দেখিয়ে লাইসেন্স করার নামে কখনো ৩০ হাজার, আবার কখনো ৪০ হাজার টাকা দাবি করেন। লাইসেন্স না করলে তার নামে মামলা দিয়ে দেন। এভাবেই তিনি কৌশল করে ঘুষ নেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, গত দুই বছর ধরে ওই কর্মকর্তা এভাবে গোপনে হোটেল মালিকদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ বিষয়ে তাকে দুইবার ডেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দিয়ে কীভাবে লাইসেন্স করা যায়, সে বিষয়ে আলোচনা করতে চাইলেও তিনি তা করেননি। বরং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মকর্তাকে কুয়াকাটা থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার বলেন, তারা জানতে পেরেছেন শাহাব উদ্দিন ব্যক্তিগতভাবে কুয়াকাটায় বেড়াতে গিয়েছেন। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ টাকা গ্রহণের কোনো সুযোগ নেই। তাদের দপ্তরে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়ার নিয়ম রয়েছে। সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নবায়ন ফি হতে পারে। ওই কর্মকর্তা টাকা নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিন বিভিন্ন স্থানে গিয়ে টাকা নিচ্ছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে, যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

অভিযুক্ত মো. শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা এবং গত চার বছর ধরে বরিশালে কর্মরত রয়েছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থান না ঘটে এবং দ্বিতীয় কোনো ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!
একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!
শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তার দাবি,…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের একটি…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু
চট্টগ্রাম প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ…
 ৩১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। অথচ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে সেই একমাত্র পরীক্ষার্থীও…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!
১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। শনিবার (৩১ অক্টোবর) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাসটি…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের উদ্যোগে আজ সকালে নগরীর মালিক পীর রোডে অবস্থিত…
 ৩১ অক্টোবর ২০২৬    সারাদেশ

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই শিশুসহ ৪ বাংলাদেশি আটক

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই শিশুসহ ৪ বাংলাদেশি আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই শিশুসহ একই পরিবারের চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

কুড়িগ্রামের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, জেলার পাসের হার ৪০.৭২%

কুড়িগ্রামের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, জেলার পাসের হার ৪০.৭২%
শাহ আলম, কুড়িগ্রাম:দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ…
 ৩১ অক্টোবর ২০২৬    রংপুর

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!
বাংলাদেশি নাটকের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে সামাজিক ধারাবাহিক ‘দুনিয়া টাকার গোলাম’। ইউটিউবে নাটকটির মোট ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে। বড় কোনো তারকা কিংবা বিশাল বাজেট ছাড়াই…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামের এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন…
 ৩১ অক্টোবর ২০২৬    বরিশাল

আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি: ডা. শফিকুর রহমান

আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত