চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইমরান হোসেন ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী (মাদ্রাসা রোড) এলাকার সিরাজ আলী ও জরিনা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় দায়ের করা একটি মোটরসাইকেল চুরি মামলায় (এফআইআর নম্বর-২৭, জিআর নম্বর-৩৪৩) ইমরান হোসেনকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে রবিবার শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

পরে গ্রেফতার আসামিকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।















