নিজস্ব প্রতিবেদক:
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে দেশের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে রেলি (RELI) প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, টেকসই গৃহ নির্মাণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করেছেন।
তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর ফলে হাজারো কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার-পরিজনদের জীবিকা নিয়ে গভীর উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে নিজেদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে সোমবার (৯ নভেম্বর) প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। মানববন্ধনে কর্তৃপক্ষের কাছে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: আগামী নভেম্বরের (২০২৬) পূর্বে চাকরির মেয়াদ বৃদ্ধি করা, চলমান আন্দোলনকে পাশ কাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো ধরনের ছাঁটাই অবিলম্বে বন্ধ করা ও কাউকে চাকরিচ্যুত না করা, নতুন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করে বর্তমানে কর্মরত ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মীদের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া এবং দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন অভিমত প্রত্যাহার করা।
ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

পরিষদের পক্ষ থেকে বলা হয়, তাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং নীতিসম্মত উপায়ে ন্যায্য কর্মসংস্থানের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন। এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ তাদের এই দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

















