প্রচ্ছদ    ঢাকা   নামের মিলে এক বছর কারাভোগ,...

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

১১ নভেম্বর ২০২৬ ০৬:১৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

নামের মিলের কারণে ২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ আদালতের নির্দেশের তিন দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

আলমাসের পরিবারের সদস্যরা তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পৌনে ৩টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত রোববার উচ্চ আদালত তাঁকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আলমাসের মুক্তির অপেক্ষায় আগে থেকেই কারাগারের ফটকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও স্বজনেরা। মুক্তির খবর ছড়িয়ে পড়লে দোহারের বাড়িতে তাঁকে দেখতে ভিড় করেন প্রতিবেশীরা।

আরও পড়ুন

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

আলমাসের খালাতো ভাই রমজান খান বলেন, ‘আলমাস একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি। সহজ-সরল ছেলে। তাকে বিনা অপরাধে ১২ মাস জেলে থাকতে হলো। পরিবারটির দুঃখ-কষ্টে দিন কেটেছে। তার মুক্তিতে এলাকাবাসী আনন্দিত।’

ছেলের মুক্তিতে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে আলমাসের বাবা শেখ খলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার নিরপরাধ ছেলেকে পুলিশ জেল খাটিয়েছে। সরকারের কাছে এর বিচার চাই।’

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় মো. আলমাছ নামের এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড হয়। ওই মামলার সাজা কার্যকরের জন্য ২০২৫ সালের ৪ নভেম্বর দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখকে গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ। অভিযোগ রয়েছে, নাম ও বাবার নামের আংশিক মিল থাকলেও তাঁর পরিচয় যথাযথভাবে যাচাই না করেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তখন স্থানীয় লোকজন প্রতিবাদ জানান।

পরে প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি তুলে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা আলমাস। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে কারাগারে থাকা আলমাস ও মামলায় দণ্ডিত ব্যক্তির পরিচয় এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

আদালতের নির্দেশের পর দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, কারাগারে থাকা মো. আলমাস ওই অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। পরে উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পর মঙ্গলবার কারামুক্ত হন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!
প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি। পড়তে কিংবা লিখতেও জানেন না। অথচ অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে শুনে শুনেই সম্পূর্ণ…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!
নামের মিলের কারণে ২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।…
 ১১ নভেম্বর ২০২৬    জাতীয়

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল