সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ও সন্ধ্যায় সাভার মডেল থানার বাড্ডা ভাটপাড়া এবং দক্ষিণ রাজাশন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে রুঞ্জু বেগমকে (৬০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার রুঞ্জু বেগম সাভার মডেল থানার পোড়াবাড়ি বেদেপাড়া এলাকার মৃত শুকলালের মেয়ে ও মৃত দুলালের স্ত্রী।
অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মো. জাহিদুল ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম সাগর (২৬) এবং লামিয়াকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আমি মরি নাই, জ্যাতা আছি, আমারে জ্যাতা বানিয়ে দেন!

গ্রেফতার জাহিদুল ইসলাম সাভার মডেল থানার রাজাশন এলাকার সুরুজ মিয়ার ছেলে, শফিকুল ইসলাম সাগর চাঁদপুরের মতলব উত্তর থানার লদুয়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং লামিয়া বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চিংড়ীখালী এলাকার বদিউজ্জামানের মেয়ে ও বায়েজীদের স্ত্রী। সাগর বর্তমানে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় কাশেমের বাড়িতে এবং লামিয়া রাজাশন এলাকায় কালামের বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

















