হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্বাস্থ্যমন্ত্রীকে। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে।
এর মধ্যে দুটি ব্লকে রিং বা স্টেন্ট বসানো হয়। অন্য ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। পরে চিকিৎসক ডা. ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে জানান, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছিল।
অবশেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান স্বাস্থ্যমন্ত্রী।
















