প্রচ্ছদ    চট্টগ্রাম   সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে...

সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন!

১৯ নভেম্বর ২০২৬ ০৬:১২ এএম
বজ্রশক্তি ডেস্ক

খাগড়াছড়ি সদর উপজেলায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। এসব গাড়ি সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতেও গাড়িগুলো যথারীতি সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক হেলপার!

গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই পিকআপগুলো পার্কিং করে রেখেছিলেন তাঁরা। সেখানে নিয়মিত চারটি গাড়ি রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ততক্ষণে দুটি গাড়ির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে দুটি পিকআপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে অগ্নিসংযোগের ঘটনার পর খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতভর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের একাধিক গাড়ি টহল দিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে জেলার জিরো মাইল, বটতলা ও ঠাকুরছড়াসহ কয়েকটি এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া রাতে সদরের জিরো মাইল এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি নজরুল ইসলামকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পর্যটননির্ভর সাজেক সড়কে চলাচলকারী যানবাহনে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!
নারায়ণগঞ্জে এবার দুর্বৃত্তদের অগ্নিসংযোগের শিকার হয়েছে খড়বোঝাই একটি ট্রাক। ভোররাতে রাস্তার পাশে ট্রাক রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার। এ সময় মোটরসাইকেলে করে আসা…
 ১৯ নভেম্বর ২০২৬    ঢাকা

‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প!

‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প!
চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প তাঁকে নিজের বন্ধু বলে উল্লেখ…
 ১৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন…
 ১৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে এক দুর্বৃত্ত। যাত্রীবেশে বাসে উঠে ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যায় সে। বৃহস্পতিবার (১৯…
 ১৯ নভেম্বর ২০২৬    ঢাকা

সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন!

সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন!
খাগড়াছড়ি সদর উপজেলায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘আমি মরা ভাই নেব না’, নিহত বিএনপি নেতার বোনের আহাজারি!

‘আমি মরা ভাই নেব না’, নিহত বিএনপি নেতার বোনের আহাজারি!
‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’—এমন হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে নড়াইলের কালিয়ার পরিবেশ। বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতাকর্মী নিহত…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন!

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন!
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠানোর অভিযোগ!

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠানোর অভিযোগ!
বিয়ের সব আয়োজন সম্পন্ন, বাড়িতে অতিথি ও বরযাত্রীদের উপস্থিতি, বিয়ে পড়াতে এসেছেন কাজিও। ঠিক এমন মুহূর্তে বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে হাজির হন বোরকা পরা…
 ১৯ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

শীতের দাপট বাড়ছে পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে!

শীতের দাপট বাড়ছে পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে!
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের দাপট। রাত ও ভোরে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা, বইছে হিমেল বাতাস। সকালে ঘাসের ওপর জমছে শিশিরবিন্দু। এরই মধ্যে…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা ​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে মহেশপুর পৌরসভার ৪ নম্বর…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল স্কচটেপে মোড়ানো ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। স্থানীয়দের দাবি, রাতের…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা