প্রচ্ছদ    খেলাধুলা   কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার...

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!

২১ নভেম্বর ২০২৬ ০৭:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিয়েছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও প্রশংসা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কর্মীদের উপহার গ্রহণের দৃশ্য দেখা গেছে। এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উপহারের বাক্সে রয়েছে বিয়ের আমন্ত্রণপত্র, চকলেট ও একটি সোনার আংটি। জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে কাব্য মারানের বিয়েকে কেন্দ্র করেই কর্মীদের জন্য এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে এক কর্মীকে বিস্ময় প্রকাশ করে বলতে শোনা যায়, প্রথমে তারা উপহারের বাক্সে সোনার মুদ্রা থাকতে পারে বলে ধারণা করেছিলেন। তবে বাক্স খুলে সোনার আংটি দেখে অবাক হয়ে যান তারা।

আরও পড়ুন

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল

উপহারের সঙ্গে দেওয়া আমন্ত্রণপত্রে আগামী ২৫ নভেম্বর দুপুরের খাবারের একটি আয়োজনের উল্লেখ রয়েছে। তবে এটি সান গ্রুপের কর্মীদের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ২১ নভেম্বর চেন্নাইয়ে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের খবর প্রকাশিত হয়েছিল।

কর্মীদের একজন সোনার আংটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এর ওজন কিংবা বাজারমূল্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে সান গ্রুপের কতজন কর্মী এই উপহার পেয়েছেন, সে বিষয়েও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্য ও তাঁর পরিবারের এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।

এদিকে শনিবার (২১ নভেম্বর) চেন্নাইয়ে কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১১ নভেম্বর গ্রিসে ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। ওই অনুষ্ঠানে ভারতের চলচ্চিত্র তারকা রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেন্নাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেট, চলচ্চিত্র, ব্যবসা ও রাজনীতির পরিচিত মুখদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন পরিবারের সদস্যদের নিয়ে চেন্নাই পৌঁছেছেন বলে জানা গেছে। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক খেলোয়াড় ও বোলিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এ ছাড়া বলিউড তারকা শাহরুখ খান, অভিনেতা কমল হাসান, আল্লু অর্জুন ও অজিত কুমারের মতো তারকাদের উপস্থিতি নিয়েও আলোচনা চলছে। তবে তাঁদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

আইপিএলে কাব্য মারান পরিচিত ও আলোচিত মুখ। তাই তাঁর বিয়ের আয়োজন নিয়ে ক্রিকেট ও বিনোদনজগতের ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে। এরই মধ্যে কর্মীদের সোনার আংটি উপহার দেওয়ার খবর সেই আয়োজনের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!
নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিয়েছেন…
 ২১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের…
 ২১ নভেম্বর ২০২৬    বরিশাল

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র কিছুটা হলেও নিজের দায় পূরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অপতৎপরতা প্রতিহত করতে সরকার,…
 ২১ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!
ব্যক্তিগত জীবনে নতুন আনন্দের অধ্যায়ে পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক ও স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তিনি।…
 ২১ নভেম্বর ২০২৬    বিনোদন

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!
সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে গোল করার পরই গুরুতর চোট পেয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় আগামী ছয় থেকে আট…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী
জাল সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক
সুনামগঞ্জ প্রতিনিধি:১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। আটক ইমামের নাম সাদিকুর রহমান (৪২)। তিনি সুনামগঞ্জের শাল্লা…
 ২০ নভেম্বর ২০২৬    সারাদেশ

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর