প্রচ্ছদ    খেলাধুলা   পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে...

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

২৬ নভেম্বর ২০২৬ ০২:৫৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর। তবে ফুটবলে এতটা সফল হলেও স্কুলজীবনে পড়াশোনায় কেমন ছিলেন এই কিংবদন্তি? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ১৩ বছর বয়সে মেসির স্কুলের একটি পুরোনো নম্বরপত্র। সেখানে দেখা গেছে, শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পেলেও বেশ কয়েকটি বিষয়ে তাঁর ফল ছিল মোটামুটি।

আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়ের ওই নম্বরপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন মেসির বয়স ছিল ১৩ বছর। তবে নম্বরপত্রটি কীভাবে প্রকাশ্যে এসেছে, তা জানা যায়নি। এমনকি এটি কোন পরীক্ষার ফলাফল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

মেসির সপ্তম শ্রেণির সেই নম্বরপত্র

ছড়িয়ে পড়া নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬ করে।

আরও পড়ুন

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। ফুটবলের প্রতি ছোটবেলা থেকেই মেসির প্রবল আগ্রহ থাকায় বিষয়টি অনেকের কাছে স্বাভাবিক মনে হয়েছে। স্কুলজীবনেই তিনি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পড়াশোনায় মোটামুটি ফল করলেও খেলাধুলার ক্ষেত্রে তাঁর বিশেষ প্রতিভার কথা শিক্ষকেরা উল্লেখ করেছিলেন।

মেসির স্কুলজীবন সম্পর্কে স্মৃতিচারণ করেছেন তাঁর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিতের শিক্ষিকা আন্দ্রেয়া সোসা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মেসিকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষায়, মেসি ক্লাসে খুব একটা অংশ নিতেন না। তবে ফুটবল খেলতে মাঠে গেলেই তাঁর আচরণ বদলে যেত। তখনই দেখা মিলত সেই লিওর, যাকে আজ পুরো বিশ্ব চেনে।

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, ফাঁস হলো স্কুলের সেই নম্বরপত্র

একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং মেসির প্রথম শ্রেণির শিক্ষিকা মনিকা দোমিনাও তাঁর শান্ত স্বভাব ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন। তিনি বলেন, মেসি খুব শান্ত স্বভাবের হলেও তাঁর অনেক বন্ধু ছিল। সবাই তাঁর সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হলেই সবার আগে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত। ছোটবেলা থেকেই খেলাধুলা ছিল তাঁর সবচেয়ে বড় আগ্রহ।

পড়াশোনা নিয়ে মেসি নিজেও একাধিকবার নিজের দুর্বলতার কথা স্বীকার করেছেন। রোজারিওতে কাটানো শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ বাড়ির খুব কাছে স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলেও জানিয়েছিলেন তিনি।

সব মিলিয়ে, ফুটবল মাঠে বিশ্বসেরাদের একজন হয়ে উঠলেও স্কুলজীবনে মেসি ছিলেন সাধারণ মানের শিক্ষার্থী। তবে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও বিশেষ প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল শিক্ষকদের স্মৃতিচারণে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সবাইকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী!

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সবাইকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী!
আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নেওয়া…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায়  হামলার শিকার হয়েছে এক প্রতিবেশী। এ ব্যাপারে আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়
কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ। গত ২৫…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক
গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুর রশিদ (৪২) নামে এক…
 ২৫ নভেম্বর ২০২৬    রংপুর

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) অফিসঝিনাইদহের মহেশপুরে জাহানারা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত…
 ২৫ নভেম্বর ২০২৬    খুলনা