প্রচ্ছদ    নির্বাচিত   আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে...

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

২৬ নভেম্বর ২০২৬ ০১:৫৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে দেশের গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য দখল এবং সরকারি দরপত্রে পুরোনো রাজনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, কারখানায় অস্থিরতা তৈরির পেছনে পতিত আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানি রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি।’

আরও পড়ুন

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য এখনো অন্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন নুর। তাঁর দাবি, সরকারি দলের অনেকেই এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা ভোগ করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

গার্মেন্টস খাতের পরিস্থিতি তুলে ধরে নুরুল হক নুর অভিযোগ করেন, দেশের পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে পতিত আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর আরও দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার ও লুটপাটের সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে বিভিন্ন কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে। এসব কর্মকাণ্ডে কেউ আশ্রয় বা সহযোগিতা করলে, তিনি যে দলেরই হোন না কেন, তাঁর বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিতেও এসব অর্থ ব্যয় করা হচ্ছে।

সরকারি উন্নয়নকাজ ও দরপত্র নিয়েও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, নির্মাণকাজ ও সরকারি দরপত্রে আগের অভিজ্ঞতার শর্ত থাকায় এখনো প্রায় ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

নতুন ব্যবসায়ীদের সরকারি কাজের সুযোগ বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে নুর সবাইকে সরকারি দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। এ সময় জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সবাইকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী!

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সবাইকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী!
আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নেওয়া…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায়  হামলার শিকার হয়েছে এক প্রতিবেশী। এ ব্যাপারে আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়
কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ। গত ২৫…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক
গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুর রশিদ (৪২) নামে এক…
 ২৫ নভেম্বর ২০২৬    রংপুর

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) অফিসঝিনাইদহের মহেশপুরে জাহানারা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত…
 ২৫ নভেম্বর ২০২৬    খুলনা