প্রচ্ছদ    ঢাকা   শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার...

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ নভেম্বর ২০২৬ ০৪:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শরীয়তপুর প্রতিনিধি:

“আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে শরীয়তপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শরীয়তপুর শহরের ড্রিম ল্যান্ড রেস্টুরেন্টে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা আশেক্কিনে আউলিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু আলম মাদবরের সভাপতিত্বে এবং ‘সবার জন্য বাংলাদেশ’-এর মাদারীপুর অঞ্চলের সমন্বয়ক আতাউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহাবুব আলম মাহফুজ।

আরও পড়ুন

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহাবুব আলম মাহফুজ বলেন, “বাউল ও সুফি সাধকদের প্রেমময় দর্শন এবং বুদ্ধিজীবী, সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এ দেশে সম্প্রীতির এক নতুন মেলবন্ধন গড়ে উঠবে। ধর্মীয় উগ্রবাদ, বিদ্বেষ ও সহিংসতা পরিহার করে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ‘সবার জন্য বাংলাদেশ’ প্ল্যাটফর্মের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সর্দার, সাবেক কাউন্সিলর ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বেপারী, শরীয়তপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর চৌধুরী, শরীয়তপুর জেলা আশেকে রাসুল দেওয়ানবাগের সভাপতি আনিস উদ্দিন বেপারী, নড়িয়া সুরেশ্বর দরবার শরীফের প্রতিনিধি খলিফা মোহাম্মদ শফিকুল ইসলাম সুরেশ্বরী, শাহ গাউস-এ-পাক দরবার শরীফের প্রতিনিধি ও শরীয়তপুর জেলা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি নেয়ামতুল্লাহ টিপু মাতবর, মোতাহার হোসেন সিকদার চিশতী পাক দরবার শরীফের সভাপতি মোহাম্মদ পায়েল শিকদার, মুছা নূরী পাক দরবার শরীফের রফিকুল ইসলাম নূরী, ফকির নজরুল ইসলাম চিশতী, সাংবাদিক স্বপন সরকার এবং ‘সবার জন্য বাংলাদেশ’-এর কার্যনির্বাহী সদস্য আয়েশা সিদ্দিকা।

এছাড়াও সভায় স্থানীয় শিক্ষক, বিভিন্ন দরবার ও খানকার প্রধান, সুফি সাধক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন দল ও মতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের চলমান প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন এবং একটি বিদ্বেষমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সংগঠনটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০)…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে পরিস্থিতির উন্নয়নে স্থানীয়…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি: “আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে শরীয়তপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…
 ২৬ নভেম্বর ২০২৬    খুলনা

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে মোকলেছুর রহমান (মোকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণের মাধ্যমে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী