“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেল ৩টায় গাজীপুর মহানগরে শতাধিক নারীর অংশগ্রহণে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর হেযবুত তওহীদের নারী নেত্রী তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চলের সহকারী নারীবিষয়ক সম্পাদক সুফিয়া আক্তার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের নারীবিষয়ক সম্পাদক চায়না ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী নারী নেত্রী মাহিনুর ময়না।
গাজীপুর সদর থানার নারী নেত্রী মারুফা পারভীন মনিকার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা প্রকৃত ইসলামের আদর্শে নারীদের ঐক্যবদ্ধ হওয়া, নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনে নারীদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

অনুষ্ঠানে আগত অতিথিরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর মধ্য দিয়ে আলোচনা সভাটি শেষ হয়।

















