প্রচ্ছদ    বিনোদন   নিষেধাজ্ঞার খবরে চিন্তিত নন চমক

নিষেধাজ্ঞার খবরে চিন্তিত নন চমক

২১ আগস্ট ২০২৩ ১২:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ড। সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত চলমান থাকবে। এরমধ্যেই তার যাবতীয় শুটিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার এই খবরে চিন্তিত নন চমক। তার ভাষ্য, ‘ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।’

চমকের সব অভিযোগ মিথ্যা, পেলেন চার শাস্তি

আরও পড়ুন

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!

এই অভিনেত্রী আরও বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের কয়েকজন যারা কখনো কাজই করে না তারা বসে বসে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত আক্রাশ থেকে এ ধরনের সিদ্ধান্ত। অন্য সংগঠন আমার ঝামেলা খুঁজে পাচ্ছে না সেখানে ডিরেক্টরস গিল্ডের সমস্যা কী? এ ধরনের সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না। অভিনয় শিল্পী সংঘ এবং অন্য সংঘের প্রতি আমার আস্থা আছে। তারা আমার সাথে আছেন। আমার সাথে যেটা হচ্ছে এগুলো ব্যক্তিগত ক্ষোভ থেকে।’

চমক বলেন, ‘আমাকে অভিনয় শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।’

নাটকে নিষিদ্ধ হলেন চমক

প্রসঙ্গত, ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের দ্বিতীয় দিনের শুটিংয়ে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। পরে এ নিয়ে থানা-পুলিশ, পাল্টাপাল্টি অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে মীমাংসায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন। বৈঠকে চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আর্থিক ক্ষতিপূরণসহ চারটি শাস্তি দেয় সংগঠনগুলো। যদিও এ সিদ্ধান্তের সঙ্গে তখন দ্বিমত পোষণ করে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তারা দাবি জানায়, শুধু আর্থিক ক্ষতিপূরণ নয় চমককে নাটকে নিষিদ্ধ করতে হবে। তার আলোকেই সংগঠনটির পক্ষ থেকে আজ এই ঘোষণা এলো।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত, আহত ৩

রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত, আহত ৩
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে সোনা বানু (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মারাত্মক আহত হয়েছেন। আজ শুক্রবার…
 ২৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আকাশ গ্রেফতার

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আকাশ গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিলুর রহমান আকাশ (২৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা…
 ২৩ অক্টোবর ২০২৬    ঢাকা

কুমিল্লায় অস্ত্র তৈরি ও বিক্রির বিজ্ঞাপন, বিপুল অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লায় অস্ত্র তৈরি ও বিক্রির বিজ্ঞাপন, বিপুল অস্ত্রসহ যুবক আটক
কুমিল্লার লালমাইয়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন দেওয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ আসিফ নামের এক যুবককে আটক করেছে স্পেশাল…
 ২৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি!

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি!
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কয়েক দিন…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও নদীতে অবাধে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নদ-নদীতে দিন-রাত জাল ফেলছেন জেলেরা। কোথাও প্রকাশ্যে চলছে ইলিশ…
 ২২ অক্টোবর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (ওআইজিএস) আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কুমিল্লার মুরাদনগরে জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার বিভিন্ন এলাকায়…
 ২২ অক্টোবর ২০২৬    রাজশাহী

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারির দোকানসহ মোট ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত…
 ২২ অক্টোবর ২০২৬    ঢাকা

সাতকানিয়ায় মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সিডিডিএসের সংবাদ সম্মেলন

সাতকানিয়ায় মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সিডিডিএসের সংবাদ সম্মেলন
চট্টগ্রাম প্রতিনিধি:মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের (সিডিডিএস) সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন। গত বুধবার (২১ অক্টোবর)…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মজুত করা প্রায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন (৪৮) ও আতিক উল্ল্যাহ (৫৫) নামের দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফেনীতে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার মূল আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

ফেনীতে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার মূল আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আলমগীর (৪৫)। তিনি ফেনী…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!
ভারতের বিপক্ষে ফাইনালে লড়াই করেও শিরোপা জেতা হলো না বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারত…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আবারও আওয়ামী লীগ-জামায়াত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: রাশেদ খাঁন

আবারও আওয়ামী লীগ-জামায়াত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: রাশেদ খাঁন
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী আবারও একজোট হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, ১৯৯৬ সালের…
 ২২ অক্টোবর ২০২৬    নির্বাচিত