প্রচ্ছদ    জাতীয়   রাজধানীতে অবরোধে নাশকতা ঠেকাতে র‌্যাবের...

রাজধানীতে অবরোধে নাশকতা ঠেকাতে র‌্যাবের তল্লাশি

১৩ নভেম্বর ২০২৩ ০৯:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের চলমান ৪৮ ঘণ্টার অবরোধে নাশকতা ঠেকাতে রাজধানীতে টহলের পাশাপাশি তল্লাশি কার্যক্রম চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। ১৩ নভেম্বর দুপুরে ধানমন্ডি ২৭, আসাদগেট, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর (সিপিসি-১) কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মাহমুদ হাসান।

এসময় প্রাইভেটকার, মোটরসাইকেল, মিনিবাস, অ্যাম্বুলেন্স, অস্বচ্ছ কালো কাচের গাড়িসহ অন্য সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। মূলত নাশকতা ঠেকাতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মাহমুদ হাসান। তিনি বলেন, আমরা সকাল থেকেই আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন টিম বিভিন্ন এলাকায় রয়েছে। যখনই কোথাও নাশকতার কোনো ঘটনা আমাদের নজরে এসেছে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। তাছাড়া যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। কোনো অপরাধীই ছাড় পাবে না। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

যাত্রীবাহী বাসে আগুন ঠেকাতে সন্দেহভাজন মোটরসাইকেল ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি অধিকাংশ জায়গাতেই মোটরসাইকেলে চড়ে অপরাধীরা এসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। সেজন্য যাদের সন্দেহভাজন মনে হয়েছে তাদের তল্লাশি করেছি। মোটরসাইকেল থামিয়ে সঙ্গে থাকা ব্যাগ চেক করে দেখেছি। এটি আমাদের চলমান একটি কার্যক্রম।

অপরাধীদের দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, আমরা বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। সন্ত্রাস এবং অস্থিতিশীলতা তৈরি করে এমন ব্যক্তিরা কেউ ছাড় পাবে না। আমাদের মহাপরিচালক মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা কড়া অবস্থানে রয়েছি। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ ও অপরাধীদের দমন করতে র‌্যাবকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

অভিযানে র‌্যাব-২ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি সিদ্দিকুর রহমান ও অন্য কর্মকর্তারা অংশ নেন

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে দেশের…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে দেখে শোকে বড় ভাইয়েরও…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন করেছে তার পরিবার।…
 ৯ নভেম্বর ২০২৬    বরিশাল

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে…
 ৯ নভেম্বর ২০২৬    রংপুর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এস. এম. জাহিদুল, ঢাকা:জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!
রাজধানী ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। একই…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

সড়ক সম্প্রসারণে নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙলেন এমপি শাওন!

সড়ক সম্প্রসারণে নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙলেন এমপি শাওন!
জনস্বার্থে সড়ক সম্প্রসারণের জন্য নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে জায়গা ছেড়ে দিয়েছেন কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন। চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!
বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন