প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আল্লাহ মানুষের কাছে কী চান

আল্লাহ মানুষের কাছে কী চান

২৭ নভেম্বর ২০২২ ০৬:৪৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আজিমুল হক:
অনেকের ধারণা হচ্ছে মানুষ সারাদিন সেজদাহ অবনত হয়ে থাকুক এমনটা আল্লাহ চান। অনেকের ধারণা হল আল্লাহ মানুষের কাছে চান, মানুষ কথায় কথায় আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হোক, রাত জেগে সেজদায় পড়ে থাকুক, আল্লাহর গুণকীর্তন করুক, যিকির-আজকার করুক। অর্থাৎ আল্লাহর মহত্ত্ব শ্রেষ্ঠত্ব, বিশালতার প্রচার করুক ও বিশ্বাসী হোক এমন চাওয়া আল্লাহর। এমন ধারণা থেকে মুসলিম জাতি সেই স্থানগুলোই পছন্দ করেছেন যে স্থানগুলো থেকে সেজদায় অবনত থেকে যিকির-আজগার করা যায়, আল্লাহর গুণকীর্তন করা যায়।
যারা এরকম ধারণা পোষণ করে থাকেন তাদের ধারণা কতটুকু যৌক্তিক এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা পরিষ্কার হওয়া জরুরি। যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন তখন মালায়েকরা একটা কথা উত্থাপন করলেন। তারা বললেন, মানুষ পৃথিবীতে গিয়ে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে অর্থাৎ অন্যায় অবিচার, যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত করবে। আপনার গুণকীর্তন করার জন্য মালায়েকরাই কী যথেষ্ট নয়? তাহলে নতুন সৃষ্টির কী প্রয়োজন (সুরা বাকারা ৩০)। তখন আল্লাহ বললেন, আমি জানি, তোমরা জানো না। এ কথোপকথন থেকে এটা সুস্পষ্ট যে মানুষকে আল্লাহ তাঁর গুণকীর্তন করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহর লক্ষ কোটি সৃষ্টি রয়েছে যারা আল্লাহর গুণকীর্তন করছে, তাঁর মাহাত্ম্য প্রচার করছে। এ কারণে আর নতুন সৃষ্টির প্রয়োজন নেই।
আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন খলিফা হিসেবে, খলিফা অর্থ প্রতিনিধি। এজন্য আশঙ্কা যে তারা ফাসাদ ও সাফাকুদ্দিমা করতে পারে। কিন্তু আল্লাহ বললেন, তিনি যা জানেন মালায়েকরা তা জানেন না। তিনি কী জানেন সেটা সূরা বাকারার ৩৮ নাম্বার আয়াতে তিনি প্রকাশ করলেন। তিনি বললেন, যুগে যুগে তিনি হেদায়াহ পাঠাবেন। যারা সেই হেদায়াহ অনুসরণ করবে, যারা হেদায়াহর দিক-নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করবে, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো আশঙ্কা নেই। কিসের আশঙ্কা নেই? ঐ ফাসাদ ও সাফাকুদ্দিমা করার আশঙ্কা নেই। অর্থাৎ ফাসাদ ও সাফাকুদ্দিমা (অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত) থেকে বাঁচার উপায় হল হেদায়াহ। মানুষের কাছে আল্লাহ এটাই চান যে মানুষ হেদায়াহর উপর প্রতিষ্ঠিত থেকে মালায়েকদের উত্থাপিত কথা মিথ্যা প্রমাণিত করে দিক, ফাসাদ ও সাফাকুদ্দিমায় নিমজ্জিত না হোক। মানুষের কাছে আল্লাহর চাওয়াই হল তারা যেন ফাসাদ ও সাফাকুদ্দিমার মধ্যে অর্থাৎ অনৈক্য করে, অন্যায়-অবিচার করে, দ্বন্দ্ব-সংঘাত করে ধ্বংস না হয়ে হেদায়াতের আলোয় আলোকিত হয়ে, সমস্ত ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সুখে-শান্তিতে বসবাস করে। 
আপনি কি চাইবেন আপনার পাঁচ সন্তানের মধ্যে মারামারি, কাটাকাটি হোক? নিশ্চয়ই চাইবেন না। তারা সবাই আপনার গুণকীর্তন করে, প্রশংসা করে, এলাকায় বলে বেড়ায় যে আপনি অনেক ভালো, কিন্তু বাড়ি ফিরে পাঁচ ভাই মারামারি করে এটা কি আপনার পছন্দ হবে? পছন্দ হবে না। অনুরূপভাবে আল্লাহও পছন্দ করেন না যে তাঁর সৃষ্টি মানুষ নিজেরা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে ধ্বংস হোক। কিন্তু যেহেতু আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন তাই তাদের পক্ষে দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ-বিগ্রহ করা খুবই স্বাভাবিক। তারা যেন তা না করে এজন্য তিনি একটা পথ দিয়েছেন। সেই পথটা হল হেদায়াহ। যুগে যুগে নবী-রসুলদের মাধ্যমে আল্লাহ সেই হেদায়াহ (জীবন পরিচালনা করার সঠিক পথনির্দেশনা) প্রেরণ করেছেন। এবং বিপথগামী জনগোষ্ঠীকে সেই হেদায়াহ দান করার মাধ্যমে মানুষের মধ্যেকার সমস্ত অসঙ্গতি দূর করে সাম্য-মৈত্রী, ন্যায়বিচার, অর্থনৈতিক সুবিচার, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করেছেন। পরিণতিতে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেটাই আল্লাহর চাওয়া, সেই লক্ষ্যেই সকল নবী-রসুল অক্লান্ত সংগ্রাম করেছেন। এখন মানুষ যদি আল্লাহর সন্তুটি লাভ করতে চায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় তবে মানুষকে অবশ্যই মানবসমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। আর আল্লাহ মানুষের কাছে এটাই চান যে মানুষ তাঁর দীন দিয়ে জীবন পরিচালনার মাধ্যমে শান্তিতে বসবাস করুক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা তুলে ধরে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী…
 ১৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!
ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এক মাস ধরে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর জন্য আলাদা শাড়ি…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!
ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর রাখতে বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব সরেজমিনে তদারকি করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত
মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
কুমিল্লা প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কিছু পরিবহন কোম্পানির দায়িত্বহীনতা এবং মহাসড়কে দীর্ঘ সময়…
 ১৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!
বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজার আয়োজন দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে নৃত্যশিল্পী,…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, নিজের রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সোমবার (১৯…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন