প্রচ্ছদ    আন্তর্জাতিক   হত্যাচেষ্টার পরও রিপাবলিকান সম্মেলনে যাবেন...

হত্যাচেষ্টার পরও রিপাবলিকান সম্মেলনে যাবেন ট্রাম্প

১৫ জুলাই ২০২৪ ০১:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রে রাত পোহালেই রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন (আরএনসি)। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রধান দুই দলের একটি রিপাবলিকান পার্টি। দলটির এবারের জাতীয় কনভেনশন আয়োজন করা হয়েছে দেশটির মধ্য-পশ্চিম অঞ্চলের অঙ্গরাজ্য উইসকনসিনের সবচেয়ে বড় শহর মিলওয়াওকিতে।


এতে স্থানীয় বাসিন্দাদের বাইরে রিপাবলিকান ডেলিগেট, গণমাধ্যমকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দর্শক-ভ্রমণকারী মিলে অন্তত ৫০ হাজার মানুষের সমাগম ঘটেছে শহরটিতে।

লেক মিশিগানের নীল জলরাশি আর অসংখ্য ছোট-বড় পাহাড়-টিলার এই নান্দনিক শহর ইতোমধ্যেই অতিথিদের বরণ করতে সর্বাত্মক প্রস্তুত বলে জানিয়েছেন শহরের ডেমোক্র্যাট মেয়র ক্যাভালিয়ার জনসন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

যুক্তরাষ্ট্রে এখন রোববার মধ্যরাত। আগামীকাল সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) তিনদিনব্যাপী এই কনভেনশন শুরু হবে। শেষ হবে আগামী ১৮ জুলাই সন্ধ্যায়। কনভেনশনটি মূলত ফিসার ফোরামে অনুষ্ঠিত হবে, যা উইসকনসিন সেন্টার ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত অতিরিক্ত ইভেন্টের সাথে চলবে। এরমধ্যে রয়েছে- বেয়ার্ড সেন্টার, মিলার হাই লাইফ থিয়েটার এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন-মিলওয়াকির (ইউডব্লিউএম) প্যান্থার এলাকা।

কনভেনশন সামনে রেখে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে মিলওয়াকি। বিশেষ করে কনভেনশনস্থলে রয়েছে নজরে পড়ার মতো নিরাপত্তাব্যবস্থা। আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়ে বসানো হয়েছে পুলিশি পাহারা ও চেকপোস্ট। স্থানীয় সময় রোববার সকাল থেকেই সীমিত করা হয়েছে যানবাহন চলাচল।

সংরক্ষিত এলাকায় সারাদিন ওই সীমিত অবস্থার মধ্যে যানবাহন চলাচল করতে পারলেও মধ্যরাতের পর (২টায়) নির্ধারিত যানবাহনের জন্য তা কেবল উন্মুক্ত ছিল। এর আগে সন্ধ্যা ৬টা থেকে সাধারণের চলাচলও সীমিত করে দেওয়া হয়।

নেদারল্যান্ডসের রাজধানী আর্মস্টারডামের মতোই মিলওয়াকির ভেতরেও নৌপথে পর্যটকরা ভ্রমণ করে সৌন্দর্য উপভোগ করতে পারেন। কনভেনশন সামনে রেখে রোববার সকাল থেকে অবশ্য সেই নৌ-সার্ভিস বন্ধ করা হয়েছে।

আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের দ্বি-দলীয় রাজনীতি জমজমাট রূপ নিয়েছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের দুই বর্ষীয়ান প্রার্থীর ভোটের লড়াই দেখতে উন্মুখ আমেরিকানরা।

ইতোমধ্যেই এই দুই প্রার্থী একদফা প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি অবতীর্ণ হয়েছেন। দেশের সবচেয়ে বড় নির্বাচন হলেও বাংলাদেশের মতো সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে চায়ের কাপে ঝড় তোলার রেওয়াজ নেই দেশটিতে।

বরং দেশটিতে যে কোনও নির্বাচনে হতে চলেছে সেটি নিয়েও আলোচনা, কর্মীদের মধ্যে উত্তাপ আর সহিংসতা পরিলক্ষিত হয় না। রাস্তাঘাটে নেই রাজনৈতিক আড্ডা-আলাপ। তবে শনিবার পেনসিলভানিয়ায় প্রচারাভিযানে গুলিবিদ্ধ হওয়ার পর প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের পাশাপাশি সারাবিশ্বের রাজনীতি সচেতন মানুষের উৎসাহ যেমন বেড়েছে, তেমনি এই কনভেনশনও ব্যাপক আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

কেননা, এই কনভেনশন থেকে রিপাবলিকানদের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণার কথা রয়েছে। এ কারণে এই কনভেনশনের গুরুত্ব আরও বেড়ে গেছে।

মিলওয়াকির (উইসকনসিন) ১৮৭ বছর বয়সী প্রধান ও জনপ্রিয় দৈনিক “মিলওয়াকি জার্নাল সেন্টিনেল” এর রোববার রাতের অনলাইন মুদ্রণে বলা হয়েছে, কয়েক মাসের প্রস্তুতি শেষে সোমবার ২০২৪ সালের রিপাবলিকান জাতীয় সম্মেলন শুরু হচ্ছে। মিলওয়াওকি এ নিয়ে সার্বিকভাবে প্রস্তুত।

এদিকে গত শনিবারে পেনসিলভানিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার পরিপ্রেক্ষিতে শহরে নাগরিকদের বন্দুক বা স্বয়ংক্রিয় অস্ত্র বহনের বিষয় প্রশ্ন উঠেছে। তবে রাষ্ট্রীয় আইনের কারণে কনভেনশনস্থলের কাছে বন্দুক বহন সীমাবদ্ধ করার সুযোগ নেই বলে জানিয়েছেন শহরের মেয়র ক্যাভালিয়ার জনসন।

তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, রাষ্ট্রীয় আইনের কারণে, যারা বন্দুক বহন করার সিদ্ধান্ত নিতে পারে তাদের জন্য আমরা আরও বিধিনিষেধ তৈরি করতে সক্ষম নই।’

তবে কনভেনশনের সুরক্ষা প্রোটোকলগুলোতে তার শহর আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

আরএনসির ওয়েবসাইটে দেখা গেছে, নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে এয়ার রাইফেল, পিস্তল, পেইন্টবল গান, ধাতব ও শক্ত পদার্থ, প্লাস্টিক, কাঠসহ ২৬ ধরনের পদার্থ ও জিনিস নিয়ে কনভেনশনে যাওয়া যাবে না। এছাড়া পুলিশ যা গ্রহণযোগ্য নয় বলে মনে করবে তাও কনভেনশনস্থল বা আশপাশে নেওয়া যাবে না।

রক্তাক্ত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি আরএনসিতে যোগ দেবেন। সেই অনুযায়ী আগের দিনই তিনি পৌছেছেন মিলওয়াওকিতে। কনভেনশনস্থল সংলগ্ন ওয়াটার স্ট্রিটে অবস্থিত ফাইজার হোটেলে উঠেছেন তিনি।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাবেক এই প্রেসিডেন্টের গাড়িবহর সেখানে পৌঁছায়। এসময় সেখানে তার ভক্ত এবং রিপাবলিকান সমর্থকরা ভিড় করেন। তখন নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ছিল। ট্রাম্পকে অবশ্য তার গাড়ি থেকে বের হতে দেখা যায়নি।

এর আগে ৬টার দিকে তিনি মিলওয়াওকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান। এরপর ৬টা ৪ মিনিটের দিকে ট্রাম্পের মোটর শোভাযাত্রা স্থানীয় ৭৯৪ ফ্রিওয়ে ধরে হোটেলের দিকে যাত্রা শুরু করে। তখন সড়কেও তাকে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা দেয়। বিশেষ করে সেসময় প্রয়োজনীয় রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল।


স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাম্প সোমবার সম্মেলনে উপস্থিত হবেন। এছাড়া ট্রাম্প এখনও তার ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেননি। এখন সোমবার তার সঙ্গে কেউ মঞ্চে থাকবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয় বলে রিপাবলিকান নেতারা জানিয়েছেন। ফলে এ বিষয়ে এখনও ধোঁয়াশাই রয়ে গেছে।

কনভেনশনের পর আগামী বৃহস্পতিবার ট্রাম্পের বক্তৃতা দেওয়ার কথা আছে। তার আগের বক্তৃতার খসড়া প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি লক্ষ্য করে লেখা হয়েছিল বলে ট্রাম্পের ঘনিষ্টজনরা জানিয়েছেন। তবে হত্যাচেষ্টার ঘটনা ট্রাম্পের সুরকে বদলে দিয়েছে বলে জানান তারা।

আর এর ফলে ট্রাম্পের মূল বক্তৃতাটি সম্পূর্ণরূপে পুনর্লিখন করা হয়েছে। এখন ট্রাম্প জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরিকল্পনা করছেন। আর ইতোমধ্যে অভিবাসী সম্পর্কে তার পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ও ঘোষণা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর