প্রচ্ছদ    জাতীয়   সংবিধান ও রাষ্ট্রসংস্কার বিষয়ে হেযবুত...

সংবিধান ও রাষ্ট্রসংস্কার বিষয়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

১৫ জানুয়ারি ২০২৫ ০৯:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ কর্তৃক সরকারের নিকট দাখিলকৃত সংবিধান ও রাষ্ট্রসংস্কারের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবিধান সংস্কার কমিশনসহ বেশ কয়েকটি কমিশন চূড়ান্ত খসড়া যখন অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জমা দিচ্ছিল ঠিক ঐ সময়ই জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদ।

এরআগে গত ২৪ ডিসেম্বর জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এ প্রস্তাবনায় ৪৯টি বিষয়ের ওপর বিস্তারিত সুপারিশ উপস্থাপন করেন হেযবুত তওহীদের মুখপাত্র মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে বুধবারের সংবাদ সম্মেলনে সবিস্তারে আলোকপাত করেন আন্দোলনটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, “বিপ্লবের অর্থ হলো আমূল পরিবর্তন। ছাত্র-জনতার বিপ্লব তখনই সফল হবে যখন মৌলিক পরিবর্তন আনা হবে। যদি কোনো মৌলিক পরিবর্তন না ঘটে, তবে এই বিপ্লব ব্যর্থ হবে। হেযবুত তওহীদ প্রস্তাব করছে একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রবর্তন করলেই বিপ্লবের প্রকৃত সুফল অর্জিত হবে।”

আরও পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে মুখ্য ভূমিকা পালন করেন সংগঠনের মুখপাত্র ও মহিলা বিভাগের সভাপতি রুফায়দাহ পন্নী। প্রস্তাবনার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন ঘটেছে। পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা রাষ্ট্রের বিভিন্ন বিভাগের সংস্কারে মনোযোগ দিয়েছেন। এ লক্ষ্যে সরকার বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে সংস্কার কমিশন গঠন করেছেন। কমিশনগুলো তাদের মতামত ও সংস্কার প্রস্তাব সরকারের কাছে জমা দিচ্ছে। রাষ্ট্রব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সরকার সাধারণ জনগণসহ সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল থেকে সংস্কার প্রস্তাব আহ্বান করেছেন। তাদের লক্ষ্য হলো, সবার মতামতের ভিত্তিতে এমন একটি সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করা যেখানে কারও হাতে একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত থাকবে না, অর্থপাচারের কোনো সুযোগ থাকবে না এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নেরও অবসান ঘটবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের জন্য প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারের উদ্যোগের পরিপ্রেক্ষিতে হেযবুত তওহীদ গত ২৪ ডিসেম্বর জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে একটি লিখিত প্রস্তাবনা পেশ করে। আমরা মনে করি, আমাদের প্রস্তাবনাগুলো জনগণ ও সরকারকে অবহিত করার জন্য গণমাধ্যমের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, “আমাদের সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে চাই, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আমাদের দেশের রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, আমলাতন্ত্র, শিক্ষা বিভাগসহ অন্যান্য বিভাগ এখনো অনেকাংশে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের কাঠামো ও ধ্যানধারণার উপর নির্ভরশীল। ঐতিহাসিক কারণে এটি অব্যাহত থাকলেও সময় ও পরিস্থিতির পরিবর্তনে এসব ব্যবস্থায় আধুনিকায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একাত্তরে স্বাধীনতার পর প্রণীত সংবিধানে ইতোমধ্যে ১৭টি সংশোধনী আনা হয়েছে। তবুও বর্তমান সংবিধানে এমন কিছু ধারা ও বিধান রয়েছে যা স্বৈরাচারী শাসনের সুযোগ তৈরি করতে পারে। তাই এ ক্ষেত্রে আরও কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। আমাদের মূল কথা হলো, শুধু কাঠামোগত বা আংশিক সংস্কার করে কোনো কার্যকর ফল পাওয়া যাবে না। রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন অপরিহার্য। এটাই ছিল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রধান দাবি, যাকে তারা “জুলাই বিপ্লবের ঘোষণা বা জুলাই প্রোক্লেমেশন” বলে অভিহিত করেছেন। আমরা জানি, বিপ্লব মানেই হলো ব্যবস্থার আমূল পরিবর্তন।

“বর্তমানে কার্যকর রাষ্ট্র কাঠামো ঔপনিবেশিক যুগের ভিত্তিতে গড়ে উঠেছে, যেখানে মানুষের তৈরি বিধিবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আমাদের সুপারিশ হলো, রাষ্ট্রের সংবিধানের ভিত্তি হতে হবে আল্লাহর প্রদত্ত বিধান। আল্লাহর দেওয়া নির্দেশনাকে ভিত্তি করেই অন্যান্য আইন ও বিধি প্রণয়ন করতে হবে। চলমান জীবনব্যবস্থার যে বিধান কোর’আনের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেগুলো রাখা হবে” বলেন তিনি।

বিচার বিভাগে সংস্কার বিষয়ে তিনি বলেন, “বিচার বিভাগে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা। এতে অপরাধী যেই হোক না কেন, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, বিচারের নামে কোনো অবিচার ঘটবে না এবং মামলার জট কমে আসবে। এছাড়া, আমাদের প্রস্তাবে প্রাচীন বাংলার প্রচলিত সালিশ ব্যবস্থাকে পুনরায় কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে স্থানীয় পর্যায়ের অনেক বিরোধ দ্রুত ও সহজেই মীমাংসা করা সম্ভব হবে। তিন নম্বরে আমরা বলেছি, বিচার বিভাগের ক্ষেত্রে কোন ধরনের অর্থনৈতিক লেনদেন রাখা চলবে না। বাদী-বিবাদী উভয়েরই মামলার খরচ রাষ্ট্র বহন করবে” -বলেন ডা. মাহফুজ। 
অর্থনৈতিকব্যবস্থা সংস্কার প্রশ্নে তিনি বলেন, “বর্তমানে বিদ্যমান সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে সমাজে গভীর অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। গুটিকয়েক লোকের হাতে বিপুল পরিমাণ সম্পদ জমা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভাজন এবং সংকট তীব্র হয়েছে। এই ব্যবস্থার ফলে ব্যবসা-বাণিজ্য সীমিতসংখ্যক সিন্ডিকেটের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে, যা দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির জন্য দায়ী। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা সুদমুক্ত অর্থনীতির প্রস্তাবনা দিয়েছি, যেখানে কোনো অবস্থাতেই সুদ থাকবে না, কারণ আল্লাহ তায়ালা এটিকে হারাম ঘোষণা করেছেন। আমরা লাভ-ক্ষতির ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনার একটি অর্থনৈতিক কাঠামোও প্রস্তাব করেছি, যা সমাজে ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভারসাম্য আনতে সহায়ক হবে।”

শিক্ষাব্যবস্থা সংস্কার বিষয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে যে শিক্ষাব্যবস্থা চলমান, তা ঔপনিবেশিক যুগের বস্তুবাদী এবং ভোগবাদী চিন্তাধারার ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে প্রধানত দুই ধরনের শিক্ষাব্যবস্থা চালু আছে- একটি মাদ্রাসা শিক্ষা এবং অন্যটি সাধারণ শিক্ষা। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে ইসলামের বুনিয়াদি শিক্ষা যথাযথভাবে দেওয়া হয় না; বরং বিতর্কিত বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যা মাদ্রাসার আলেমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। অন্যদিকে, সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে প্রায় বাদ দেওয়া হয়েছে এবং নৈতিকতা, দেশপ্রেম ইত্যাদি বিষয়ও অনুপস্থিত। ফলে, শিক্ষিতরা দুর্নীতি, অর্থপাচার এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা একমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিয়েছি, যেখানে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা একত্রিত হয়ে নীতি-নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে এমন একটি ব্যবস্থা গড়ে উঠবে, যা প্রতিটি মানুষকে দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবে।

শাসনব্যবস্থা সংস্কারের ব্যাপারে তিনি বলেন, “রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হবেন রাষ্ট্রপ্রধান যাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইমাম বা খালিফা। প্রতিরক্ষা, বিচারবিভাগ তাঁর অধীনে থাকবে। তার সহকারী হিসাবে একজন উপ-রাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপ্রধানের অধীনে দুটো বিভাগ থাকবে- আইনসভা ও মন্ত্রিসভা। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা শুরা পরিষদে থাকবে। প্রতিটি ব্যক্তির আমির থাকবে যা চেইন অব কমান্ডের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের সঙ্গে যুক্ত হবে। মন্ত্রিসভার অধীনে সচিবালয় পরিচালিত হবে। আমরা নির্বাচন ব্যবস্থারও কিছু সংশোধন প্রস্তাব দিয়েছি যেন কোনোভাবে দুর্নীতি না হয়। আমাদের প্রস্তাবনায় বলা হয়েছে- কেউ নিজে থেকে প্রার্থী হতে পারবে না। সরকার তদন্ত করে জনমত নিয়ে একটা প্যানেল মনোনীত করবে। একই পোস্টারে সব প্রার্থীর নাম পরিচয় থাকবে। কাউকে নির্বাচন করার জন্য টাকা খরচ করতে হবে না, প্রচারণা করতে হবে না। সব ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। জনগণ তাদেরকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবে। এবং সেই ধরনের লোকেরা পার্লামেন্টে এসে তখন তার আইন প্রণয়ন করবে।”

“রাজনৈতিক ব্যবস্থার প্রস্তাবনায় আমরা চলমান বিভিন্ন মতাদর্শের ওপর ভিত্তি করে রাজনীতি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করার প্রস্তাব করেছি। জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল কর্মসূচি নিষিদ্ধ করার জন্য সুপারিশ করেছি। পুলিশ, আইনশৃঙ্খলা এবং অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনা আমরা মূল বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ করেছি। এছাড়া, আমরা বলেছি যে, সমগ্র জাতিকে সামরিক শৃঙ্খলা ও প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং নিয়মিত বাহিনীর পাশাপাশি সুস্থ, সবল নাগরিকদের নিয়ে একটি গণবাহিনী গড়ে তুলতে হবে।” -যোগ করেন তিনি।

এসময় তিনি হেযবুত তওহীদের প্রস্তাবনাকে সুসমন্বিত, আধুনিক সমাজের সাথে সংগতিপূর্ণ বলে উল্লেখ করে বলেন, “সরকার এই প্রস্তাবনা বিবেচনা করলে দেশের মানুষের ভাবনা, চেতনা এবং আশা-আকাঙ্ক্ষা পূর্ণ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এটি অত্যন্ত বাস্তবভিত্তিক এবং যুক্তিসঙ্গত।” যদি সরকার এই প্রস্তাবনাটি গ্রহণ করেন, তবে বর্তমানে চলমান রাজনৈতিক সংকট ও বিরোধগুলো নির্মূল হবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনের মূলবক্তব্য শেষে সংস্কার বিষয়ের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন হেযবুত তওহীদের তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। এসময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সহ-সভাপতি আল আমিন সবুজ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ইলা ইয়াসমিন, ঢাকা বিভাগীয় নারী সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক