প্রচ্ছদ    জাতীয়   হেযবুত তওহীদ কালো তালিকাভুক্ত নয়:...

হেযবুত তওহীদ কালো তালিকাভুক্ত নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনবিদের মতামত

২৫ এপ্রিল ২০২৫ ০২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ঢাকা, ২৫ এপ্রিল: বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে মাঝেমধ্যে ‘জঙ্গি সংগঠন’ ও ‘কালো তালিকাভুক্ত’ আখ্যা দিয়ে হেযবুত তওহীদের নাম প্রকাশিত হয়ে আসছে। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন কখনো জারি হয়নি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায় থেকে জানানো হয়, “হেযবুত তওহীদকে কালো তালিকাভুক্ত করা হয়েছে -এমন কোনো রেকর্ড আমাদের কাছে নেই।” বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গেও যোগাযোগ করে জানা গেছে, হেযবুত তওহীদের কালো তালিকা সংক্রান্ত কোনো তথ্য তাঁদের কাছেও নেই।

২০০৯ সালের ২৫ এপ্রিল দৈনিক আমারদেশ -এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, “তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সাংবাদিকদের জানান- স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিযবুত তাহ্‌রীরসহ ১২টি ইসলামি সংগঠনকে নিষিদ্ধ ‘জঙ্গি সংগঠন’ হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে এবং তাদের কার্যক্রম নজরদারিতে রাখতে পুলিশসহ বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক ১৬ বছর আগে দেওয়া এই মৌখিক বক্তব্যের কোনো লিখিত আদেশ বা সরকারি প্রজ্ঞাপন আজও পাওয়া যায়নি, ফলে এর আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে।”

আরও পড়ুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

Tangail

এরপরও একাধিক জাতীয় দৈনিক, যেমন দৈনিক ইত্তেফাক (০২ নভেম্বর ২০১৯) সহ বিভিন্ন পত্রিকায় হেযবুত তওহীদকে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এসব প্রতিবেদন বিভিন্ন অনলাইন পোর্টাল ও উইকিপিডিয়ায়ও বারবার উদ্ধৃত হচ্ছে, যার ফলে সংগঠনটির সদস্যরা সামাজিক ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন।

গণমাধ্যমের এই অহেতুক প্রোপাগান্ডা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে হেযবুত তওহীদের হাজারো সদস্য মিথ্যা মামলায় জড়িয়ে পড়ছেন, অনেকে চাকরি, ব্যবসা ও সামাজিক অবস্থানে চরম বিপাকে পড়ছেন। অনেক মামলার এজাহারে সংগঠনটিকে ‘নিষিদ্ধ’ বা ‘কালো তালিকাভুক্ত’ বলে উল্লেখ করা হলেও তদন্ত শেষে পুলিশ কোনো মামলায়ই হেযবুত তওহীদের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের কোনো প্রমাণ পায়নি।

এ পর্যন্ত হেযবুত তওহীদের বিরুদ্ধে পাঁচ শতাধিক সন্দেহভিত্তিক মামলা (ধারা-৫৪) দায়ের করা হলেও আজ পর্যন্ত আন্দোলনের একজন সদস্যকেও আদালতে দোষী সাব্যস্ত করা যায়নি। বরং প্রতিটি মামলায় সদস্যরা বেকসুর খালাস পেয়েছেন।

আইনজীবী ও বিচারপতিরাও বলছেন, ‘কালো তালিকা’ বলার কোনো আইনগত ভিত্তি নেই।  ব্যারিস্টার রুমিন ফারহানা এক মন্তব্যে বলেন, “আসলে কালো তালিকা বলে কোনো বিষয় নেই, তাই কাউকে এমন তালিকাভুক্ত বলা আইনি দৃষ্টিতে ভিত্তিহীন।”

এ বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট মনজিল মোর্শেদ বলেন, “আইনগতভাবে ‘কালো তালিকা’ বলতে কোনো পরিভাষা নেই এবং হেযবুত তওহীদকে এমন তালিকায় রাখার যৌক্তিকতাও নেই।”

একই বক্তব্য দেন সিনিয়র আইনজীবী গোলাম মহিউদ্দিন দুলাল ও এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। হেলালুদ্দিন মোল্লা এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে জানায়, ‘কালো তালিকা’ বলে কোনো কিছু নেই, ফলে রিট আবেদন আমলযোগ্য নয়।

সাইবার পুলিশ সেন্টারের এডিশনাল ডিআইজি জাহিদ হাসান বলেন, “একটি দলকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু কালো তালিকা করা যায় না।”

বিশেষজ্ঞ মহল মনে করছে, বারবার এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার একটি ধর্মীয় সংস্কারমূলক সংগঠনের সদস্যদের মৌলিক অধিকার, সামাজিক মর্যাদা ও আইনি নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটি মানবাধিকার লঙ্ঘন বটে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়