প্রচ্ছদ    অর্থনীতি   বোরো আবাদ: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার...

বোরো আবাদ: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

উৎপাদন বাড়াতে প্রায় ১৭০ কোটি টাকার প্রণোদনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়
চলতি বছর ২ কোটি ১৫ থেকে ২০ লাখ টন বোরো উৎপাদন হবে
স্টাফ রিপোর্টার:
এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারও এ বছর বোরোর উৎপাদন বাড়াতে আগ্রহী। সেজন্যে কৃষি মন্ত্রণালয় বোরো ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য চলতি মৌসুমে চার ক্যাটাগরিতে প্রায় ১৭০ কোটি টাকার প্রণোদনা দিয়েছে। আর এ প্রণোদনার আওতায় সারা দেশের ২৭ লাখ কৃষক বিনামূল্যে বীজ ও সার পেয়েছে। তবে জানুয়ারি মাসে ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চলের কিছু এলাকায় বোরো ধানের বীজতলায় সমস্যা হয়েছিল। কিন্তু আবহাওয়ায় পরিবর্তন ঘটায় বড় সমস্যা কেটে চাষিদের আশঙ্কাও দূর হয়েছে। সারা দেশে তীব্র শীত ও কুয়াশায় চাষির বীজতলার খুব একটা ক্ষতি হয়নি। এ বছর সারা দেশে ৪৯ লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। আশা করা হচ্ছে ওই জমি থেকে ২ কোটি ১৫ লাখ টন বোরো উৎপাদন হবে। যা অন্যান্য বছরের থেকে সর্বোচ্চ। কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, এখন বোরো ধান চাষের ভরা মৌসুম চলছে। কোথাও বীজতল তৈরি হচ্ছে, কোথাও চারা তৈরি করে রোপণের অপেক্ষা করছে কৃষক। আর বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকদের মধ্যেও বোরো আবাদে আগ্রহ তৈরি হয়েছে। যদিও সেচ, সার বীজ কীটনাশকসহ সব কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। দেশে গত ২০২১-২২ অর্থবছরে ৪৯ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে ২ কোটি ৯ লাখ টন। এ বছর লক্ষ্যমাত্রা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ কোটি ১৫ লাখ টন। তবে আশা করা হচ্ছে এবার উৎপাদন এর চেয়ে বেশি হবে।
সূত্র জানায়, দেশে এরইমধ্যে ২ লাখ ৭২ হাজার হেক্টর জমিতে বোরোর বীজতলা করা হয়েছে। যেখানে এ বছর বীজতলা করার লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪২ হাজার হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে এবছর কৃষক ৩০ হাজার হেক্টর বেশি জমিতে বোরোর বীজতলা করেছে। বীজতলায় অগ্রগতি প্রায় ১১২ শতাংশ। তাতেই ধারণা করা যায় এ বছর বোরো আবাদের প্রতি কৃষকের আগ্রহ বেড়েছে। আর বেশি জমিতে বোরো আবাদের জন্যই বেশি বীজতলা তৈরি হয়েছে। এই বীজ দিয়ে বোরো আবাদ করলে এ বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে চলতি মৌসুমে বোরোর উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।  অতীতে বন্যায় বোরা ফসল মার খাওয়ার অভিজ্ঞতায় কৃষকরা এ বছর আগেভাগেই বোরো আবাদ শুরু করেছে। ৭ ফেব্রুয়ারির মধ্যেই ৩৪ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। যেখানে গত বছর (২০২২) এই সময়ে বোরো আবাদের পরিমাণ ছিল ২৭ লাখ হেক্টর। এ সময়ে সবচেয়ে বেশি আবাদ হয়েছে স্থানীয় জাতের বোরো। এই ধান আবাদের অগ্রগতি ৮৮ শতাংশেরও বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইব্রিড। এ বছর ১৩ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধান আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে আবাদ হয়েছে ১০ লাখ ৬৩ হাজার হেক্টর। অগ্রগতির হার ৮০ শতাংশ। আর এখন পর্যন্ত উচ্চ ফলনশীল ধানের আবাদ হয়েছে ২৩ লাখ ২০ হাজার হেক্টর। গত বছরের তুলনায় অগ্রগতির এই হার ৬৩ শতাংশ। সব মিলিয়ে এ বছর ৬৮ শতাংশের বেশি বোরোর আবাদের অগ্রগতি হয়েছে। আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এ বছর বোরো আবাদ পুরোপুরি শেষ হয়ে যাবে। 
সূত্র আরো জানায়, দেশের হাওড় অঞ্চল হচ্ছে বোরো আবাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের সাতটি জেলা নিয়ে হাওড় অঞ্চল গঠিত। এ বছর হাওড় ও হাওড়ের বাইরের অঞ্চলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৯ লাখ হেক্টর। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ লাখ হেক্টর জমিতে আবাদ হয়েছে। অগ্রগতি ৯৫ শতাংশ। তবে এ বছর ইতোমধ্যে হাওড় অঞ্চলে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। কৃষক এখন হাওড় অঞ্চলে ধান গাছের পরিচর্যায় ব্যস্ত। কৃষি মন্ত্রণালয় যে কোনো উপায়ে এ বছর বোরোর উৎপাদন বাড়াতে চায়। ওই কারণে মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন-সহায়তা খাত থেকে বড় প্রণোদনা দেয়া হয়েছে। মাঠপর্যায়ে এ বছর আগেভাগেই ওসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। যাতে কৃষক দ্রুত বোরো আবাদ শেষ করতে পারে। 
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ধানের দাম, উন্নত প্রযুক্তি ও বীজ এবং সরকারের বড় প্রণোদনার কারণে কৃষক বোরোর প্রতি আগ্রহী হয়েছে। তারা এ বছর আগ্রহ নিয়ে বোরো আবাদ করছে। তাদের মধ্যে যে অনীহা অন্যান্য বছর তৈরি হতো সেটা একদমই নেই। বরং কৃষকের আগ্রহ দেখে মনে হচ্ছে, এবছর বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িযে যাবে। আর কোন দুর্যোগ না হলে আশা করা যায়, চলতি বছর ২ কোটি ১৫ থেকে ২০ লাখ টন বোরো উৎপাদন হবে, যা অন্যান্য বছরের থেকে সর্বোচ্চ।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক