মিন্টু হোসাইন:
কুষ্টিয়ার ভেড়ামারা প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ি থেকে আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় তুষার মন্ডল জিম (২০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারা শহরের প্রফেসর পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে তুষার মন্ডল জিম বাড়িতে না আসলে তার পরিবার খোজ খবর নিতে থাকে। আজ দুপুর ১২টার সময় শহরের প্রফেসার পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ির ৩ তলার সিড়ি ঘরে রক্তাক্ত অবস্থায় তুষার মন্ডল জিম লাশ পাওয়া যায়। পুলিশ বাড়িটি কটন করে রেখেছে।
আরও পড়ুন
দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমি নিজে ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ড জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।















